“আগামী মে মাসেই দূর হবে করোনা” সংবাদটি ভিত্তিহীন
প্ল্যাটফর্ম নিউজ, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০ গত রোববার, বাংলাদেশের বেশ কয়েকটি গণমাধ্যম সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি বার্তা তুমুল সাড়া ফেলে। বার্তাটি ছিলো, "বাংলাদেশ থেকে আগামী মে মাসেই করোনার বিদায় হবে; পূর্বাভাস জানালেন সিঙ্গাপুরের গবেষকরা"। সিঙ্গাপুরের একটি বিশ্ববিদ্যালয়ের করা রিসার্চের কথা উল্লেখ করে এ বার্তায় আরো বলা হয়েছিলোঃ সিঙ্গাপুর ইউনিভার্সিটি অফ টেকনোলজি অ্যান্ড ডিজাইন (এসইউটিডি) এর ডাটা ড্রাইভেন…