মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬১১ কার্তিক ১৪৩৩ · ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

ব্রাহ্মণবাড়িয়ায় ১০০ করোনা রোগীকে বিনামূল্যে চিকিৎসার ঘোষণা

Platformপ্রকাশ: ৩০ এপ্রিল ২০২০, ১২:১৪ · ২ মিনিটে পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় ১০০ করোনা রোগীকে বিনামূল্যে চিকিৎসার ঘোষণা
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ৩০ এপ্রিল, ২০২০

ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা.আবু সাঈদ তার নিজের মেডিকেল কলেজে করোনা রোগীর চিকিৎসার সম্পূর্ণ নিজ উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে ১০০ শয্যা বিশিষ্ট কোভিড সেন্টারের ব্যবস্থা করেছেন।

পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরকারি-বেসরকারি পর্যায়ে যেসকল কোভিড পজেটিভ ডাক্তার ও স্বাস্থ্যসেবাকর্মীরা আছেন, তারা সম্পূর্ণ বিনা খরচেই তাঁর এই সেন্টারে সকল সুযোগসুবিধাসহ কোয়ারেন্টাইনে থাকতে পারবে। তাদের জন্য আলাদাভাবে থাকা খাওয়া সহ অন্যান্য বিনোদনমূলক কার্যক্রমেরও ব্যবস্থা তিনি করেছেন।

সম্পূর্ণ আলাদা একটি চারতলা ভবন কোভিড ডেডিকেটেড হাসপাতাল হিসেবে প্রস্তুত আছে। সকল ধরনের সুযোগ সুবিধা সহ এই স্বয়ংসম্পূর্ণ করোনা সেন্টারটি তিনি নিজ উদ্যোগে সাজিয়েছেন।

হাসপাতালের একই ভবনে খাওয়াদাওয়া ও রান্নাবান্না করা হবে এবং ডিউটিরত সকল কর্মকর্তা ও রোগীরা সেই ভবনে অবস্থান করবে। এই ভবনটি মেডিকেল কলেজের মূল ভবন সমূহ থেকে আলাদা এবং একটু দূরে অবস্থিত।

ডিউটি শেষ করার পর স্বাস্থ্যকর্মীরা পাশের ভবনে ১৪দিন কোয়ারান্টাইনে থেকে বাসায় ফিরতে পারবে। তাছাড়াও আলাদা করে যাতায়াতের কোন বিড়ম্বনা পোহাতে হবে না।

করোনা ডেডিকেটেড হাসপাতালটিকে মোট ৩ টি ভাগে ভাগ করা হয়েছে।

১ম ভাগের একটি ওয়ার্ড সম্পূর্ণ করোনা সন্দেহভাজন রোগীদের জন্য সংরক্ষিত করা আছে।

২য় ভাগে কোভিড-১৯ পজেটিভ রোগীদের জন্য,

এবং ৩য় ভাগে কোভিড পজেটিভ জটিল রোগীরা থাকবেন।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের চেয়ারম্যান ডা. আবু সাঈদ জানান, স্বাস্থ্যসেবাকর্মী ও ডাক্তাররা যাতে অব্যবস্থাপনার মধ্যে দিয়ে গিয়ে দুর্ভোগের শিকার না হতে হয় সেজন্য তিনি সব ব্যবস্থা করার ঘোষণা প্রদান করেন। তাছাড়াও তিনি সরকারকে করোনা ভাইরাস মোকাবেলায় সাহায্য করার জন্য ব্যক্তি উদ্যোগে সামর্থ্যবান মানুষদের জনগণের পাশে দাঁড়িয়ে সেবা করার আহবান জানান।

নিজস্ব প্রতিবেদক / আশরাফুর রহমান মেহেদী

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।