মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬১১ কার্তিক ১৪৩৩ · ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

কোভিড-১৯ মহামারীতে বাংলাদেশ সোসাইটি অফ রেডিয়েশন অনকোলজিস্টের আহ্বান

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৯ এপ্রিল ২০২০, ৫:৫৭ · ২ মিনিটে পড়ুন
কোভিড-১৯ মহামারীতে বাংলাদেশ সোসাইটি অফ রেডিয়েশন অনকোলজিস্টের আহ্বান
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ
বুধবার, ২৯শে এপ্রিল, ২০২০ খ্রিস্টাব্দ

লেখা: অধ্যাপক ডা. কাজী মুশতাক হোসেন
(সভাপতি, বাংলাদেশ সোসাইটি অফ রেডিয়েশন অনকোলজিস্টস।)

#জরুরী না হলে রেডিওথেরাপি শুরু করার প্রয়োজন নেই।

#দ্রুত বর্ধনশীল টিউমারের ক্ষেত্রে রেডিওথেরাপি শুরু করুন।

#আর্জেন্ট বা জরুরী ক্ষেত্রে রেডিওথেরাপি শুরু করুন।

#কোভিড-১৯ ধরা পড়লে চিকিৎসাধীন রোগীর রেডিওথেরাপি বন্ধ করুন।

#যাদের রেডিওথেরাপি চিকিৎসা চলছে তারা সুস্থ থাকলে চিকিৎসা চলতে পারে তবে পারিপার্শিক পরিস্থিতি বিবেচনা করে রোগী নিজেও চিকিৎসা বন্ধ রাখার সিদ্ধান্ত নিলে তাকে সেভাবে সহায়তা করুন।

#হাইপো ফ্রাকশনেশন এর মাধ্যমে দ্রুত চিকিৎসা শেষ করুন। (যাদের ক্ষেত্রে প্রযোজ্য)

#ফুসফুসে/বুকে রেডিওথেরাপি বন্ধ করুন।

#ব্রেস্ট এবং প্রস্টেট এ রেডিওথেরাপি বন্ধ রাখুন।

#জটিল চিকিৎসা পরিহার করুন।

#দুই তৃতীয়াংশ স্টাফ কাজ করুন, বাকী এক তৃতীয়াংশ ছুটিতে থাকবেন যেন একটা ব্যাক-আপ ব্যবস্থা থাকে নতুবা সবাইকে এক সাথে কোয়ারান্টাইনে যেতে হতে পারে।

#স্ক্রীনিং না করে কেমোথেরাপি শুরু করা যাবে না।

#প্রযোজ্য ক্ষেত্রে ওরাল কেমো বা হরমোন থেরাপি শুরু করুন।

#ইকোকার্ডিওগ্রাম করা যাবে না।

#রক্ত পরীক্ষা যত কম করানো যায়।

#অন্যান্য দেশের অভিজ্ঞতা কাজে লাগান।

#ওপিডি/বহির্বিভাগ বন্ধ রাখুন, এটা নিরাপদ নয়।

#রোগীর এটেন্ডেন্ট কমানো জরুরী।

#ফলো আপ বন্ধ রাখুন।

#ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করুন।

#টেলিমেডিসিন ব্যবস্থায় পরামর্শ দিন।

#নিরাপত্তা নিশ্চিত করতে পিপিই ব্যবহার এবং প্রয়োজনে কর্ম ক্ষেত্রে ৭/১৪ ফর্মুলা প্রয়োগ করুন। কেননা সর্বশেষ তথ্য অনুযায়ী ইতিমধ্যেই চার শতাধিক চিকিৎসক কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।

#সবাই সুস্থ থাকুন।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।