রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে এন্টিবায়োটিক সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত
গত ১২ জানুয়ারি,২০২০ খ্রীস্টাব্দ বিকেল ৩ ঘটিকায় রংপুর মেডিকেল কলেজ প্রাঙ্গণে প্ল্যাটফর্ম রংপুর জোনের এন্টিবায়োটিক সচেতনতা প্রোগ্রাম শুরু হয়। এরই ধারাবাহিকতায় গত ১৪ জানুয়ারি, ২০২০খ্রীস্টাব্দ থেকে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ,রংপুরের এন্টিবায়োটিক সচেতনতা সম্বলিত কার্যক্রম শুরু হয়। এতে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের সম্মানিত অধ্যক্ষ অধ্যাপক ডাঃ আফরুজা বুলবুল আখতার ম্যামের হাতে এন্টিবায়োটিক সচেতনতা ফেস্টুন এবং লিফলেট তুলে দিয়ে প্রোগ্রাম উদ্ধোধন করা…