মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬১১ কার্তিক ১৪৩৩ · ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
ক্যাম্পাস নিউজ

ফরিদপুর ডায়বেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজে মুজিববর্ষ প্রিমিয়ার লীগের উদ্বোধন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৮ জানুয়ারি ২০২০, ১০:৩৪ · ২ মিনিটে পড়ুন
ফরিদপুর ডায়বেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজে মুজিববর্ষ প্রিমিয়ার লীগের উদ্বোধন
লেখার আকার

১৮ জানুয়ারি ২০২০

আজ শনিবার বেলা ১১ টায় ফরিদপুর ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজে মুজিববর্ষ উপলক্ষ্যে ডায়াবেটিক প্রিমিয়ার লীগ-২০২০ এর উদ্বোধন হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন ফরিদপুর ডায়াবেটিক এসোসিয়েশন সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুস সামাদ।

আরো উপস্থিত ছিলেন, ডায়াবেটিক সমিতির সদস্য মোঃ শাহজাহান খান ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ জহিরুল হক মিয়া, ডায়াবেটিক এসোসিয়েশন কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোসলেম উদ্দিনসহ শিক্ষার্থীবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন জনাব ডা. মোঃ অসিউল কবীর শাকিল, আরো শুভেচ্ছা বক্তব্য রাখেন জনাব  ডা. আখিরুজ্জামান, জনাব শাহজাহান খান, জনাব ডা. জহিরুল হক মিয়া, জনাব ডা. মোসলেম উদ্দিনসহ, প্রমুখ ব্যক্তিবর্গ। সমাপনী বক্তব্য রাখেন ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক জনাব অধ্যাপক আবদুস সামাদ।

জনাব ডা. মোঃ অসিউল কবীর শাকিল বলেন, ” প্রতিবারের ন্যায় এবারও ডায়াবেটিক প্রিমিয়ার লীগ আয়োজিত হয়েছে। এবার আটটি টিম শিরোপা জয়ের লক্ষ্যে খেলবে”।

জনাব ডা. আখিরুজ্জামান বলেন, ” প্রতিবারের মতো এবার ডিপিএল হচ্ছে না। এবার মুজিববর্ষ  উপলক্ষ্যে আমাদের ডিপিএল -২০২০ এর আয়োজন। জাতির পিতার আদর্শ বুকে ধারণ করে সবাই যাতে সামনে এগিয়ে যেতে পারি এটাই আমাদের মূল উদ্দ্যেশ্য”।

জনাব ডা. মোসলেম উদ্দীন খেলোয়াড়দের উদ্দ্যেশ্যে বলেন, ” তোমাদের স্পর্টসম্যানশীপ এর মাধ্যমে সুস্থ খেলা উপহার দিবে এই আমাদের সবার কামনা।”

জনাব আব্দুস সামাদ বলেন, ” সুস্থ থাকতে পড়ালেখার পাশাপাশি খেলাধূলার খুব প্রয়োজন। তোমরা প্রতিবারের মতো এবারও একটি সুস্থ এবং সুন্দর খেলা উপহার দিবে এবং সবচেয়ে ভালো দল যেন শিরোপা পায় এই শুভ কামনা রইলো”।

ফরিদপুর জেলা স্টেডিয়ামে আগামীকাল থেকে একমাস ব্যাপী ৮টি দলের মধ্যে ডায়াবেটিক প্রিমিয়ার লীগের শিরোপা জয়ের লড়াই চলবে।

নিজস্ব প্রতিবেদক/ নাজমুন নাহার মীম

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ঢাকা মেডিকেল কলেজে “The Research Journey: From Idea to Publication” শীর্ষক গবেষণা পদ্ধতি কোর্সের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম ২২ সপ্তাহব্যাপী সাপ্তাহিক লেকচারের এই সার্টিফায়েড কোর্সে গবেষণার ধারণা তৈরি থেকে শুরু করে গবেষণা সম্পাদন এবং প্রকাশনা পর্যন্ত ধাপে ধাপে প্রশিক্ষণ দেওয়া হবে। চিকিৎসক, শিক্ষক ও তরুণ গবেষকদের গবেষণা-দক্ষতা বৃদ্ধি এবং মানসম্মত গবেষণা প্রকাশনায় উৎসাহিত করাই এর…

২৬ অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

নানান আয়োজনের মধ্য দিয়ে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স-২০২৬’

প্ল্যাটফর্ম প্রতিবেদক/ঢাকা: “Bridging Knowledge, Building Futures: Collaborative Research for a Healthier Bangladesh” প্রতিপাদ্য নিয়ে ঢাকা মেডিকেল কলেজে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স ২০২৬’। ১৫ ও ১৬ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে…

২০ অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।