মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬৬ কার্তিক ১৪৩৩ · ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
ইভেন্ট নিউজ

বই ও শীতবস্ত্র নিয়ে সুবিধা বঞ্চিতদের পাশে রামেকের সুহৃদরা

Platformপ্রকাশ: ১২ জানুয়ারি ২০২০, ১১:৩০ · ২ মিনিটে পড়ুন
বই ও শীতবস্ত্র নিয়ে সুবিধা বঞ্চিতদের পাশে রামেকের সুহৃদরা
সুবিধাবঞ্চিতদের সাথে আয়োজক ও অতিথিবৃন্দ
লেখার আকার

১২ জানুয়ারি ২০২০: সুবিধা বঞ্চিত মা ও শিশুদের সোয়েটার ও বই উপহার দিয়েছে রাজশাহী মেডিকেল কলেজের সুহৃদরা। হত দরিদ্র পরিবারের সন্তানদের নিয়ে এসো পড়তে শিখি স্কুলের ৫৭ জন শিশুকে সোয়েটার ও ৭ জন মাকে দ্বিতীয় ও চতুর্থ শ্রেণীর বই প্রদান করেছেন তারা।

শনিবার ১১ জানুয়ারি বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামের সামনে এই শীতবস্ত্র ও বই বিতরন করা হয়।

সুবিধাবঞ্চিতদের সাথে আয়োজক ও অতিথিবৃন্দ

এসময় রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নওশাদ আলী, বিএমএ’র কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. তবিবুর রহমান শেখ, স্বাচিপের রাজশাহী মেডিকেল কলেজের সভাপতি ডা. খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খান বাদশা, জেলা সভাপতি ডা. চিন্ময় কান্তি দাস, রাজশাহী মেডিকেল কলেজের লিভার রোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হারুন অর রশীদ, সহকারী অধ্যাপক ডা. ওবায়দুল্লাহ ইবনে আলী বাচ্চু, বিশিষ্ট আবৃত্তি ডা. জয়দেব ভাদুরী, প্রফেসর ডা. শাহ আলম, নিউরো মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. পিযুষ, শিশু বিভাগের ডা. সাতি, সমকালের রাজশাহী ব্যুরো প্রধান ও রামেক সুহৃদ সমাবেশের উপদেষ্টা সৌরভ হাবিব, রামেক সুহৃদ সমাবেশের উপদেষ্টা বিথী তাহমিনা, ডা. লুৎফর রহমান, ডা. রুহিন এমদাদ, ডা. ইকবাল হাসান, ডা. রায়হান কবীর হিমেল, ডা. আকিব হাসান অভি, ডা. নুরুন্নবী আরাফাত, রামেক সুহৃদ সমাবেশের সভাপতি নিশাত তাসনীম মৌ, সাধারণ সম্পাদক মোতাকাব্বির শাহ দীপ্ত উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে এসো পড়তে শিখি স্কুলের শিক্ষার্থী স্বর্ণা, আলিফ, আলামিন অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন। এসময় তারা সুবিধা বঞ্চিত শিশুদের এগিয়ে নিয়ে সমাজের সকলের প্রতি আহবান জানান।

নিজস্ব প্রতিবেদক/রাফায়েত হোসেন সৌরভ

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

রোগ প্রতিরোধে গুরুত্ব দিলে স্বাস্থ্যসেবার উন্নতি সম্ভব : স্বাস্থ্য উপদেষ্টা

মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪ 'সবাই মিলে রোগ প্রতিরোধে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যসেবার মধ্যে ফিরে যাই, তাহলে সামগ্রিকভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সম্ভব' বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, 'আমরা শুধু ওষুধের প্রতি গুরুত্ব দিচ্ছি। আসলে এটা…

১০ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তামাক নিয়ন্ত্রণে তরুণ চিকিৎসকদের অংশগ্রহণে কর্মশালা আয়োজিত

২৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২৪ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের উদ্যোগে Empowering Young Physicians for Tobacco Control in Bangladesh শীর্ষক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আব্দুল…

২৮ সেপ্টেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জ জেলার নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল

১১ এপ্রিল, ২০২৪ গত ৯ এপ্রিল, ২০২৪ ইং চাঁপাইনবাবগঞ্জ টাউন হল ক্লাবে বরাবরের মত অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জে কর্মরত ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চাঁপাইনবাবগঞ্জের নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল। আয়োজনটি অনুষ্ঠিত হয় চাঁপাইনবাবগঞ্জ জেলা মিড লেভেল ডক্টরস ফোরাম…

১১ এপ্রিল ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।