রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

BIMSSCON 2015

সম্প্রতি ঢাকায় চিকিৎসা শিক্ষার্থী দের নিয়ে প্রথম বারের মত হয়ে গেল একটি সম্মেলন- BIMSSCON 2015 (Bangladesh International Scientific Students Conference) বাংলাদেশের ইতিহাসে প্রথম বারের মত এই আন্তর্জাতিক সম্মেলন হল। IFMSA(International Federation of Medical Students Association) Bangladesh এই আয়োজন করেছে।

অক্টোবরের ৯,১০ শুক্র ও শনিবার গ্রিন লাইফ মেডিকেল কলেজে মেডিকেল শিক্ষার্থীদের এই মিলন মেলা বসে। সারা দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত শিক্ষার্থীরা এতে অংশ নেয়।

দিন -১ ঃ ০৯.১০.২০১৫

সকাল ১০ টায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপরে অতিথি রা আসন গ্রহন করেন। সন্মানিত অতিথিদের মধ্যে ছিলেন – অধ্যাপিকা শারমিন ইয়াসমিন ম্যাডাম (প্রধান নির্বাহী, পাবলিক হেলথ ফাউন্ডেশন) , ডা. মাইনুল আহসান (ব্যবস্থাপনা পরিচালক, গ্রিন লাইফ মেডিকেল কলেজ) , অধ্যাপক শামসুদ্দিন আহমেদ (চেয়ারম্যান , গ্রিন লাইফ মেডিকেল কলেজ) , ডা. রাগিব মনজুর (বাংলাদেশ সোসাইটি অফ ইমার্জেন্সি মেডিসিন) , অধ্যাপিকা ফাতেমা আশরাফ ম্যাডাম (গাইনি বিভাগ, শহীদ সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ) ।

অতিথি দের ভাষনের পরে IFMSA Bangladesh এর প্রেসিডেন্ট ইয়ামিন হামিদ শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। এরপরেই মূল অনুষ্ঠান শুরু হয়।

bimsscon 2015

অনুষ্ঠানের প্রথমেই ছিল ওরাল প্রেজেন্টেশন। দেশ- বিদেশের গবেষক শিক্ষার্থী রা তাদের গবেষনা লব্ধ তথ্য উপাত্ত প্রদর্শন করেন। এরই সাথে এর বিচার কার্য চলতে থাকে। একই সাথে বিচার কার্য চলতে থাকে পোস্টার প্রেজেন্টেশন এবং ভিডিও প্রেজেন্টেশনের।

এর মধ্যে নামাজের এবং মধ্যাহ্ন বিরতির সময় হয়ে যায়। এরই ফাকে শিক্ষার্থীরা একে অপরের সাথে পরিচিত হয়।

বিরতি শেষে শুরু হয় স্ট্যান্ডিং কমিটি সেশন। ৬ টি স্ট্যান্ডিং কমিটির অধীনে সব অতিথিকে ভাগ করে দেয়া হয়। জনস্বাস্থ্য , মানবাধিকার, এ সব বিষয়ে সেশন অনুষ্ঠিত হয়।

এরপরে শুরু হয় ওয়ার্কশপ। আগে থেকে রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীরা এই ওয়ার্কশপে অংশ নেন। Emergency Airway management , CPR , Emergency Burn management, Presentation skill এই বিষয় গুলো নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। ওয়ার্কশপ শেষ হতে হতে সন্ধ্যা হয়ে যায়।

সন্ধ্যার পরেও অনুষ্ঠান ছিল। এটি ছিল কুইজ। অসংক্রামক ব্যাধি – এই প্রতিপাদ্য নিয়ে কুইজের প্রশ্ন সাজানো ছিল। প্রায় ১২০ জনের মত শিক্ষার্থী এতে অংশ নেন। কুইজ দিয়ে প্রথম দিনের অনুষ্ঠান শেষ হয়।

দিন ২ ঃ

সকাল ১০ টায় বয়স্ক শিক্ষা বিষয়ক কর্মশালা এবং সেমিনার দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। এরপরে দূর্যোগ বিষয়ক আরেকটি কর্মশালা অনুষ্ঠিত হয়। সবাই বেশ আগ্রহ সহকারে এই দুটি কর্মশালাইয় অংশ নেন। এরই মধ্যে মধ্যাহ্ন বিরতির সময় হয়ে যায়।

মধ্যাহ্ন বিরতির পরে কুইজের স্টেজ রাউন্ড অনুষ্ঠিত হয়। লিখিত রাউন্ডের সেরা ৮ প্রতিযোগী কে নিয়ে স্টেজ রাউন্ড অনুষ্ঠিত হয়।
প্রায় দেড় ঘন্টার কুইজ যুদ্ধের পরে ফলাফল ঘোষিত হয়।

কুইজের পরে সমাপনী অনুষ্ঠান শুরু হয়। এতে উপস্থিত ছিলেন অধ্যাপক মোজাহেরুল হক স্যার (চেয়ারম্যান ,পাবলিক হেলথ ফাউন্ডেশন ) ,ডা. মাইনুল আহসান (ব্যবস্থাপনা পরিচালক, গ্রিন লাইফ মেডিকেল কলেজ)। অতিথিদের আসন গ্রহন এবং বক্তব্য প্রদানের পরে পুরষ্কার বিতরনী শুরু হয়। ওরাল প্রেজেন্টেশন, পোস্টার প্রেজেন্টেশন , ভিডিও কম্পিটিশন এবং কুইজের পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়। এরপরে IFMSA Bangladesh এর সেরা আয়োজক দের পুরষ্কৃত করা হয়।

পুরষ্কার বিতরনীর পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নাচ, গান, আবৃত্তি দিয়ে সবাই মিলনায়তন মাতিয়ে রাখেন। দেশী শিক্ষার্থী দের পাশা পাশি বিদেশী শিক্ষার্থী রাও এতে অংশ নেন। এরপর দুইটি ব্যান্ডের পরিবেশনা দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

বাংলাদেশে প্রথম বারের মত এই আয়োজন করে আয়োজক এবং অংশগ্রহনকারী সবাই বেশ খুশি। ভবিষ্যতে আবারো এ রকম অনুষ্ঠানের প্রত্যাশা করছেন সবাই।

মারেফুল ইসলাম মাহী , ইবনে সিনা মেডিকেল কলেজ।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।