চিকিৎসায় সফলতার গল্পঃ ডাক্তারদের উপর ভরসা এনে দিতে পারে অবিস্মরণীয় সাফল্য
এম,আব্দুর রহিম মেডিকেলে(সাবেক দিনাজপুর মেডিকেল) ২০ অক্টোবর ২০১৮ তারিখে আহত অবস্থায় ভর্তি হয় ২৫বছরের এক যুবক। তার হিস্ট্রি ও এক্সামিনেশন করে ডাক্তাররা জানতে পারেন তার ব্রাকিয়াল আর্টারি,মিডিয়ান ও আলনার নার্ভ পুরোটাই কেটে গেছে(হাতের রগ)। অনেক রক্তক্ষরণের কারণে রোগী হাইপোভলিউমিক শকে চলে গিয়েছিল।হেমোডাইনামিক্যালি স্ট্যাবল করার পরে রোগী ও রোগীর আত্মীয় স্বজনকে পুরো বিষয়টা বুঝিয়ে বলেন ডাক্তারগণ।রক্তনালি জোড়া দেয়ার জন্য বিশেষায়িত হাসপাতালে…