মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

জাতীয় পুরষ্কারপ্রাপ্ত ব্যক্তিত্ব ডা. সুলতানা রাজিয়া’র ছোয়ায় বদলে যাচ্ছে কিশোরগঞ্জ হাসপাতাল

দিন বদলের হাওয়া লেগেছে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে। একসময় যা ছিল নানা অনিয়ম,দুর্নীতি ও প্রশাষনিক দুর্বলতার বেড়াজালে আবদ্ধ জীর্ণ হাসপাতাল। আজ তা হঠাত যেন জাদুর কাঠির ছোয়ায় বদলে গেছে আদর্শ হাসপাতালে,হয়ে উঠেছে রোগীদের আস্থার প্রতীক।

জাদুর কাঠি হাতে নিয়ে যিনি এই দিন বদলে নেতৃত্ব দিছেন তিনি হাসপাতালের নবনিযুক্ত উপপরিচালক ডাঃ সুলতানা রাজিয়া। এর পূর্বে তিনি ২০১৬ সালের ১৯ সেপ্টেম্বর থেকে সিভিল সার্জন হিসেবে নরসিংদী স্বাস্থ্য বিভাগের নেতৃত্ব দিয়েছেন। অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে সেখানে দায়িত্ব পালনের সময় তিনি জাতীয় পর্যায়ে পুরস্কৃত হোন । সময়ের হিসাবে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে তার কর্মদিবস ৪ মাসেরও কিছু কম সময়। অথচ এই স্বল্প সময়েই তিনি তার কাজ দিয়ে হয়ে উঠেছেন সকলের ভরসার প্রতীক। আর তার সাথে উজ্জীবিত হয়ে কাজ করছেন সকল চিকিৎসক,নার্স,কর্মকর্তা,কর্মচারীরাও।


একসময়ের অন্তহীন সমস্যায় জর্জরিত কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে এখন সহজেই মিলছে সব ধরনের স্বাস্থ্যসেবা। সকাল-বিকাল সাফ-সুতরোয় অদৃশ্য এখন চিরচেনা নোংরা আবর্জনার ভাগাড়। আর্থিক খাতেও এখন সবক্ষেত্রে স্বচ্ছতা বিদ্যমান।
নোংরা ওয়ার্ড থেকে শুরু করে ব্যবহার অনুপযোগী টয়লেট সব কিছু এখন বদলে গেছে। সব হয়েছে ব্যবহার্য। জানালায় লেগেছে নতুন পর্দা । বহু বছরের সরকারী হাসপাতাল বলতে যে দৃশ্য আমাদের চোখে ভেসে উঠত তার সাথে একেবারেই মেলে না। বাহিরের যানবাহন চলাচল নিয়ন্ত্রণ ও সৌন্দর্য বর্ধনের মাধ্যমে সম্পূর্ণ বদলে গেছে এ হাসপাতালের বাহিরের চেহারাও।
শুধু অভ্যন্তরীন কিংবা বাহ্যিক পরিবর্তনই নয়। আসল পরিবর্তন এসেছে কর্মরত সকলের মাঝে । সেবার মহান ব্রতে সকলেই এখন উজ্জীবিত। সময় মেনে দুপুর আড়াইটা পর্যন্ত রোগী দেখছেন আউটডোর চিকিৎসকরা। টিকেট প্রদান করা হচ্ছে একটা পর্যন্ত ।

কনসালট্যান্টগণ নিয়মিত সকাল সন্ধ্যায় ইনডোরে রোগী দেখছেন। জরুরী বিভাগে আগে যেখানে রোগী দেখত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার কিংবা কর্মরত চতুর্থ শ্রেণীর কর্মচারীরা। সেখানে এখন ২৪ ঘন্টা ইমার্জেন্সী বা জরুরী সেবা দিচ্ছেন একজন ডাক্তার। ২৪ ঘন্টার জন্য দেয়া হয়েছে ট্রলীম্যান। চালু করা হয়েছে ইমার্জেন্সী ওটি।
কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালটি ২৫০ শয্যার হলেও এখানে নিয়মিত ৪শ থেকে ৫শ রোগী ভর্তি থাকেন । বেডে জায়গা না হওয়া মেঝেতে রোগী রেখে চিকিৎসা দিতে হয়। এরকম পরিস্থিতিতে সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হতেন মহিলারা। মহিলাদের জন্যে তাই সম্প্রতি চালু হয়েছে আলাদা মহিলা ওয়ার্ড । গত ৭ আগস্ট হাসপাতালের উপপরিচালক রাজিয়া সুলতানা ভবনের ৬ষ্ঠ তলায় নতুন মহিলা ওয়ার্ড ফিতা কেটে উদ্বোধন করেন । অতিরিক্ত রোগীদের বেড দেয়া সম্ভব না হলেও অন্তত এতে করে মহিলা রোগীদের ভোগান্তি অনেকাংশেই কমে গেছে ।


সমৃদ্ধ করা হয়েছে হাসপাতালের দন্ত বিভাগ । রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া হাসপাতালের প্যাথলজি ও ব্লাড ব্যাংক দ্রুততম সময়ের মধ্যে চালু করা হয়েছে । আগে যেখানে জরায়ুমুখের ক্যান্সার নির্ণয়ে ভায়া করা হতো সপ্তাহে মাত্র দুদিন ,এখন সেখানে ছুটির দিনগুলো বাদে সব দিনই পরীক্ষা করা হচ্ছে ।
ডাঃ রাজিয়া সুলতানা বলেন,কিশোরগঞ্জ আমার নিজের জেলা। এই জেলার মানুষের স্বাস্থ্যসেবা দেয়ার দায়িত্ব পেয়ে আমি গর্বিত। এই দায়িত্ব আমার কর্তব্যবোধকে অনেকগুণে বাড়িয়ে দিয়েছে। আমি আমার জেলার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করে সকলের মুখে হাসি ফোটাতে চাই। কিন্তু এক্ষেত্রে আমার অনেক সীমাবদ্ধতা। হাসপাতালের নির্ধারিত শয্যার চেয়ে দ্বিগুণেরও বেশি রোগির সেবা নিশ্চিত করা খুবই কঠিন। এরপরও চিকিৎসক নার্স এবং অন্যান্য স্টাফদের আন্তরিকতার কারণে আমরা কাজ করে যাচ্ছি। আশা করছি কিশোরগঞ্জ বাসীর সবার সমর্থন ও সহযোগীতায় কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালকে একটি সেবাবান্ধব হাসপাতাল হিসেবে আমরা গড়ে তুলতে পারব। তেমনটি করতে পারলেই আমি আমার কাজের সার্থকতা খুজে পাব।
প্রকৃত অর্থেই ডাঃ সুলতানা রাজিয়া সেই সার্থকতার পথে হাটছেন। চিকিৎসা সেবা ও হাসপাতালের মান উন্নোয়নের পাশাপাশি তিনি রাখছেন তার কাজে স্বচ্ছতাও । বিভিন্ন বিভাগ থেকে প্রাপ্ত টাকার বিবরণী ডিসপ্লে বোর্ডে প্রদর্শন করা হচ্ছে। এছাড়া বিগত অর্থবছরের ইউজার ফির প্রায় ৩০ লাখ টাকা জমা দেওয়ানো হয়েছে।

বন্ধ করা হয়েছে বদলী কামলা। এর বাইরে মেডিকেল রিপ্রেজেন্টিটেটিভদের জন্য সময়সূচী নির্ধারণ করে দিয়ে সেভাবে তদারকী করা হচ্ছে । দালাল মুক্ত করার প্রয়াসেও কার্যক্রম অব্যাহত রয়েছে।
নানা সীমাবদ্ধতা ও অসুবিধা থাকা সত্ত্বেও ডাঃ সুলতানা রাজিয়া বদ্ধপরিকর যে তিনি তার কর্মের মাধ্যমে যেভাবে এই স্বল্প সময়ে হাসপাতালটিকে বদলে দিয়েছেন। তা ধরে রেখে ভবিষ্যতে এই হাসপাতালটিকে তিনি নিয়ে যাবেন অন্যতম সেবাবান্ধব সেরা হাসপাতালগুলোর তালিকায় এই কামনাই আমরা করি।

খবর সূত্রঃ কিশোরগঞ্জ নিউজ

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।