মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ৯ নভেম্বর ২০২৬২৫ কার্তিক ১৪৩৩ · ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
নিউজ

মেডিসিন ক্লাব : ২১ তম কেন্দ্রীয় সম্মেলন ও নতুন কেন্দ্রীয় পরিষদ গঠন

ওয়েব টিমপ্রকাশ: ১৭ অক্টোবর ২০১৮, ৬:৩০ · ২ মিনিটে পড়ুন
মেডিসিন ক্লাব : ২১ তম কেন্দ্রীয় সম্মেলন ও নতুন কেন্দ্রীয় পরিষদ গঠন
লেখার আকার

“মানবতা উজ্জীবিত হোক তারূণ্যের আভায় ”
স্লোগানকে প্রতিপাদ্য করে “মেডিসিন ক্লাব , কেন্দ্রীয় পরিষদ”-এর তত্বাবধানে “মেডিসিন ক্লাব , ময়মনসিংহ মেডিকেল কলেজ” কর্তৃক গত ১৩ ও ১৪ ই অক্টোবর, ২০১৮ ময়মনসিংহ মেডিকেল কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় মেডিসিন ক্লাবের ২১ তম কেন্দ্রীয় সম্মেলন । মেডিসিন ক্লাব ইউনিট , প্রস্তাবিত ইউনিট সহ প্রায় ২৮ টি মেডিকেল কলেজ থেকে প্রতিনিধিরা অংশগ্রহণ করে এই সম্মেলনে ।

১৩ ই অক্টোবর সকাল ১১ টায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় মেডিসিনিয়ানদের এই প্রাণের মিলন মেলা । প্রধান অতিথি হিসেবে ছিলেন স্বাচিপের মহাসচিব অধ্যাপক ডাঃ এমএ আজিজ স্যার ।

বিকাল ৩ টা থেকে এজেন্ডা মিটিং এবং সেশন শুরু হয় । সম্মেলনের দ্বিতীয় দিনে ২০১৮-১৯ সেশনের নতুন কার্যকরী পরিষদ নির্বাচন করা হয় । নব গঠিত কমিটির সভাপতি নির্বাচিত হন রাসেল আহমেদ লিখন ( মমেকইউ) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন মাহমুদ ফেরদৌস ( শেবাচিমইউ ) ।

কেন্দ্রীয় পরিষদের নির্বাচিত সদস্যরা হলেন সহ-সভাপতি বাসারাত কাওছার ফাহিম (সেমেকইউ ) , সাংগঠনিক সম্পাদক মোঃ আরমান হোসেন ( এমএআরমেকইউ) , অর্থ সম্পাদক মাহফুজ অন্তর ( জিএসএসভিমেকইউ ) , দপ্তর সম্পাদক নিয়ামুল হক ( সিওমেকইউ ) ,
সমাজ কল্যাণ সম্পাদক মেহেদী হাসান নিরব ( ফমেক‌ইউ ) ।

২১ তম সম্মেলনে বিভিন্ন ইউনিটে নতুন কমিটি অনুমোদনের পাশাপাশি ৩ টি মেডিকেল কলেজের আহ্বায়ক কমিটিকে ইউনিট হিসেবে স্বীকৃতি দেওয়া হয় ।

নতুন ইউনিট গুলো হচ্ছে রাজশাহী মেডিকেল কলেজ ইউনিট ,ইউ. এস. বাংলা মেডিকেল কলেজ ইউনিট এবং শহীদ এম.‌মনসুর আলী মেডিকেল কলেজ ইউনিট ।

সবশেষে মনোরম ক্যাম্পাসে চমৎকার সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে মাদার ইউনিট মমেকইউ ।
২২ তম কেন্দ্রীয় সম্মেলনের ভেন্যূ নির্ধারণ করা হয় দিনাজপুর এম. আবদুর রহিম মেডিকেল কলেজ এবং পরবর্তী অর্ধবার্ষিক সম্মেলনের ভেন্যু নির্ধারণ করা হয় ঢাকা মেডিকেল কলেজ ।
জয় হোক মানবতার !
জয় হোক মেডিসিন ক্লাবের !

প্ল্যাটফর্ম ফিচার রাইটার :
নূর ই আফসানা
মুগদা মেডিকেল কলেজ

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

আমরা বলেছি ডাক্তার নেবো, কিন্তু কবে নেবো আমি জানি না: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১ নভেম্বর, ২০২৬ তারিখে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে "সোসাইটি অব অটোল্যারিঙ্গলজিস্টস এন্ড হেড নেক সার্জনস অব বাংলাদেশ" কর্তৃক আয়োজিত " Annual Scientific Conference &AGM 2026" এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি…

২ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।