জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী: ৭২,৭৫০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা
৫ এপ্রিল ২০২০: আজ সকাল ১০ ঘটিকায় গণভবনে জাতির উদ্দেশ্যে অনলাইনভিত্তিক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোভিড-১৯ এর ফলে সৃষ্ট আসন্ন অর্থনৈতিক মন্দা রোধে সরকার কর্তৃক গৃহীত কার্যবিবরণী বর্ণনা করেন তিনি। প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রী কোভিড-১৯ এর জাতীয় ও আন্তর্জাতিক বর্তমান অবস্থা সবার সামনে তুলে ধরেন। তিনি জানান, চীনে এই সংক্রমণ শুরু হওয়ার পরই বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ…