বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

সড়কে যেভাবে পুলিশের সাহায্য নিবেন

৩ এপ্রিল ২০২০:
ডা. শোভন হোড়
সহকারী পুলিশ কমিশনার
ঢাকা মেট্রোপলিটন পুলিশ(ডিএমপি)

হাসপাতালে যাওয়া আসার সময় অনাকাঙ্ক্ষিতভাবে অনেকেই পুলিশের বাধার মুখে পড়ছেন। পুলিশের একজন সদস্য হিসেবে প্রথমেই দুঃখ প্রকাশ করছি তার জন্য। কিছু কমিউনিকেশন গ্যাপের কারণে এই সমস্যাটা হচ্ছে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আশা করি। গুগল প্লে-স্টোর থেকে এই অ্যাপটি নামিয়ে রাখতে পারেন (লিংক নীচে দেয়া আছে)। এখানে পুলিশের প্রত্যেকটি ইউনিটের নম্বর আছে।

পুলিশের গঠনতন্ত্র সম্পর্কে সামান্য ধারণা থাকলে অ্যাপ ব্যবহার আপনার জন্য সহজ হবে। আপনি বাংলাদেশের যেখানেই থাকেন না কেন, আপনি হয় রেঞ্জ পুলিশের আওতাধীন অথবা মেট্রোপলিটন পুলিশের আওতাধীন। তবে, নদীপথে থাকলে আপনি নৌ-পুলিশের , হাইওয়েতে থাকলে হাইওয়ে পুলিশের, ট্যুরিস্ট এলাকায় থাকলে (কক্সবাজার/সুন্দরবন/সিলেট ইত্যাদি) ট্যুরিস্ট পুলিশের সহায়তাও নিতে পারেন। আবার, RAB ও পুলিশেরই একটা ইউনিট। অনেকে এটা নিয়ে দ্বিধায় থাকেন। এখানে অন্যান্য বাহিনীর সদস্যরা ডেপুটেশনে আসেন বলে এই কনফিউশন তৈরী হয়। র্যাবের নাম্বারও এই অ্যাপে আছে। র্যাবের চেকপোস্টে কোন সমস্যায় পড়লে সংশ্লিষ্ট এলাকার র্যাবের স্কোয়াড কমান্ডার কিংবা অ্যাডজুডেন্টকে ফোন দিতে পারেন। অন্যান্য ইউনিট বিশেষায়িত ইউনিট (CID, PBI, Police HQ, Central Hospital etc) যেগুলো আছে, তারা সরাসরি এসব ফিল্ডের চেকপোস্ট ডিল করে না।

বিভাগীয় শহর এবং গাজীপুর সদর এলাকা মেট্রোপলিটন এর অধীন। এর বাইরে সকল জেলা সদর এবং উপজেলা এলাকা রেঞ্জ পুলিশ (সকল প্রশাসনিক বিভাগ গুলোই পুলিশ-রেঞ্জ যার প্রধান একজন ডিআইজি) এর অধীনে।

অ্যাপ থেকে প্রথমেই আপনার থানা এলাকা খুঁজে বের করুন। সেই থানার ওসির নম্বর, এবং আপনার থানা যে জোন/সার্কেলের অধীন সেই সার্কেল/জোনের দায়িত্বপ্রাপ্ত সহকারী/অতিঃ পুলিশ সুপারের নম্বরটি সেইভ করে রাখুন। পারলে পুলিশ সুপারের নম্বরও রাখুন।

তবে একটা অনুরোধ, রাস্তায় যে ছেলেটা দাঁড়িয়ে থাকে পুলিশের পোশাক পড়ে সে হয়তো আপনার মত উচ্চ শিক্ষিত না, কিন্তু তার পোশাকটার ওজন নেহায়েত কমও না। এগুলো মাথায় রাখুন। আপনাকে থামতে বললে অবশ্যই থামুন। প্রথমেই পরিচয় দিন। রিক্সা/গাড়ি থেকে নামতে বললে নামুন। অনেকেই মিথ্যা পরিচয়/ভুয়া আইডিকার্ড দেখায় (বাঙ্গালির চরিত্র আপনাদের চেয়ে ভালো কে জানে!)। এজন্য আপনি পরিচয় দিলে প্রথমবারে সে বিশ্বাস নাও করতে পারে। কার্ডের মেইন কপি সাথে রাখুন অবশ্যই। এই কটা দিন অন্তত ফরমাল গেট আপে থাকুন। বিশ্বাস করুন, ইট হেল্পস।

এর বাইরেও কিছু অবিবেচক তো সব জায়গায়তেই থাকে। বুঝিয়ে বলার পরেও অহেতুক হয়রানির মুখে পড়লে সংশ্লিষ্ট এলাকার থানার ওসি/সার্কেলের এএসপি এবং মেট্রোপলিটন এলাকায় ওসি/জোনাল-এসি (সহকারি পুলিশ কমিশনার) কিংবা আরো উর্ধ্বতন কাউকে আপনি ফোন দিতে পারেন। অনেকেই পুরোনো তিক্ত অভিজ্ঞতার কারনে থানায়/ওসিকে ফোন দিতে চান না। সেক্ষেত্রে জেলায় সার্কেল এএসপি/এডিশনাল এসপি এবং মেট্রো এলাকায় সংশ্লিষ্ট জোনাল-এসি/এডিসি দের ফোন করতে পারেন। কারো কাছে সার্ভিস/হেল্প না পেলে তার উর্ধ্বতন কর্মকর্তাকে ফোন দিবেন। নো প্রবলেম। আপনি চাইলে আইজিপি কেও ফোন করতে পারেন। নম্বরগুলো পাবলিক করা।

আপনার যেমন রোগী দেখাটাই ডিউটি, আপনাকে থামিয়ে জেরা করাটাও রাস্তার পুলিশের ডিউটি। ডিউটি করতে যেয়ে আপনার মেজাজ যেমন সবসময় ঠিক থাকে না, রাস্তায়ও ঠিক এই ঘটনা ঘটে। “দেশে আমিই শুধু কষ্ট করি” এই মনোভাব পোষণ করবেন না। বিশ্বাস করেন, আরও অনেকেই কষ্ট করছে, কখনও কখনও আপনার চেয়ে অনেক বেশিই করছে। প্রত্যেকটা পুলিশের ডিউটি আওয়ার দশ থেকে বারো ঘন্টা কিংবা তারও বেশি। দশ-বারো ঘন্টা রাস্তায় দাড়িয়ে থাকাটা প্রচন্ড কঠিন একটা কাজ। নিজে না দাড়ালে বুঝবেন না। রাস্তায় হাজারটা মানুষকে থামিয়ে জেরা করা এমনিতেই একটা বাজে কাজ এবং বর্তমান পরিস্থিতিতে সেটা ঝুকিপূর্ণ কাজও বটে। সহানুভূতিশীল হোন, তার কষ্টটাকে সম্মান দিলে সম্মান পাবেন বলে আশা করি। নিরাপদ থাকুন এবং রাখুন।

পুলিশ ফোনবুক এপটি ডাউনলোড করার লিংক
https://play.google.com/store/apps/details?id=ca.police.bd

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।