আমাদের কৃষ্ণচূড়া!
০৩ মে ২০২০, রবিবার চারপাশ থইথই করছে বৃষ্টিতে। রেইনকোট না পিপিই পরেছি, এই দু'য়ের তফাৎটা বুঝতেই পারছি না। অতলান্ত শহরটাকে দেখছি। তবুও বলতে ইচ্ছে হচ্ছে না, "এমন দিনে তারে বলা যায় এমন ঘন ঘোর বরিষায়।" কৃষ্ণচূড়ায় তবুও একটু কম রং ধরেনি। সবুজের ছায়ায় ভরে উঠছে এই রুগ্ন পৃথিবী। পাখীর কলতানে মুগ্দ্ধ এ শহর। মানুষের মৃত্যুর মিছিল কি অবিশ্বাস্য ভাবে প্রকৃতিকে…