মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬৫ কার্তিক ১৪৩৩ · ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় পাশে আছে প্ল্যাটফর্ম ও আরসিএনভি

Platformপ্রকাশ: ২ মে ২০২০, ৪:০৩ · ১ মিনিটে পড়ুন
কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় পাশে আছে প্ল্যাটফর্ম ও আরসিএনভি
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২ মে ২০২০, শনিবার
সময়ের আতঙ্ক করোনা ভাইরাস। সারাবিশ্বে মহামারী আকারে ছড়িয়ে পড়া এই কোভিড-১৯ বাংলাদেশেও বিস্তৃতি লাভ করেছে। কিন্তু বাস্তবতা এই যে, কোভিড-১৯ এর চিকিৎসা সেবা প্রদানের জন্য যন্ত্রপাতির সংখ্যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। আর সেই উপলব্ধি থেকে মানবিকতার হাত বাড়িয়ে দিয়ে এগিয়ে এলো রিসোর্স কো অরডিনেশন নেটওয়ার্ক বাংলাদেশ (আরসিএনভি) – বাঁচার লড়াই ও প্ল্যাটফর্ম।

গত বৃহস্পতিবার (৩০ শে এপ্রিল) ডা. সুমিত সাহার নেতৃত্বে একটি টিম ‘প্ল্যাটফর্ম লজিস্টিক ব্যাংক ফর কোভিড-১৯ পেশেন্টস’ মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ৩টি অক্সিজেন সিলিন্ডার (৯.৮ কিউবিক মিটার, ২০০০ পিসিআই) প্রদান করে। প্ল্যাটফর্মকে এই ডোনেশন প্রদান করে আরসিএনবি এর উদ্যোগ “বাঁচার লড়াই”। উল্লেখ্য, প্রতিটি অক্সিজেন সিলিন্ডারের বাজারমূল্য প্রায় ২৫,০০০ টাকা।

মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে অক্সিজেন সিলিন্ডারগুলো গ্রহণ করেন উক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও পরিচালক ডা. শাহ গোলাম নবী।

প্ল্যাটফর্ম ও আরসিএনবি এর যৌথ উদ্যোগে আরো দুটি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায়। যেসব হাসপাতালে কোভিড-১৯ রোগীদের অক্সিজেন সহায়তা প্রয়োজন, কিন্তু হাসপাতালে এর প্রয়োজনীয় উপকরণ নেই, সেই সকল জায়গায় এই সাহায্য পৌঁছে দেয়ার আশা ব্যক্ত করেছে আরসিএনবি।

নিজস্ব প্রতিবেদক

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।