মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬৫ কার্তিক ১৪৩৩ · ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

হংকং-এ পাওয়া যাচ্ছে এন-৯৫ মাস্ক, চড়া দাম

Platformপ্রকাশ: ২ মে ২০২০, ৩:৩৬ · ২ মিনিটে পড়ুন
হংকং-এ পাওয়া যাচ্ছে এন-৯৫ মাস্ক, চড়া দাম
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২ মে, ২০২০, শনিবার
কোভিড-১৯ আক্রান্ত রোগীদের সেবাদানকারী স্বাস্থ্যকর্মীদের জন্য বাজারে পাওয়া যাচ্ছে না এন-৯৫ মাস্ক। তবে চড়া মূল্যে হংকং এ পাওয়া যাচ্ছে এই মাস্ক।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ এ ব্যাপারে বলেন, “আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কাছ থেকে যুক্তরাষ্ট্রের তৈরি কিছু এন-৯৫ মাস্ক পেয়েছিলাম। কিন্তু, এরপরে আমরা আর কোনো এন-৯৫ মাস্ক পাইনি। এখন আমরা স্বাস্থ্যকর্মীদের এন-৯৫’র সমতুল্য মাস্ক সরবরাহ করছি। সরকার তালিকাভুক্ত বিক্রেতাদের মাধ্যমে এন-৯৫’র সমতুল্য মাস্ক আমদানি করছে। এগুলোর বেশিরভাগই চীন থেকে আমদানি হচ্ছে।” (তথ্যসূত্রঃ ডেইলি স্টার, ১ মে ২০২০)

অপরদিকে মাস্ক রপ্তানী বন্ধ করেছে ৩ এম কোম্পানী। সরকার তাদের এন-৯৫ মাস্ক প্রস্তুতের ক্ষেত্রে দেশটির ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজম্যান্ট অ্যাজেন্সি থেকে পাওয়া অর্ডারকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছে জানায় তারা। (তথ্যসূত্র: বিবিসি, ৩ এপ্রিল ২০২০)

স্বাস্থ্যকর্মীদের ব্যবহার উপযোগী এন-৯৫ মাস্ক (3M model 1860 made by USA) চড়া দামে পাওয়া যাচ্ছে চীনের হংকং এ। এ মাস্ক পেতে শিপমেন্টের খরচ পড়বে ৫০ ডলার মত, যার সময় অনেকটা অনিশ্চিত। অন্যদিকে সাত দিনের মধ্যে পেতে হলে খরচ লাগবে ৬০০ ডলারের উপর। হংকং এর এন-৯৫ মাস্কগুলো আমেরিকায় উৎপাদিত, যা করোনা পরিস্থিতির আগে বা শুরুতে আমদানী করা। বর্তমানে মাস্কগুলো চড়া দামে মার্কেটে বিক্রি হচ্ছে।

হংকং এর এন-৯৫ নিয়ে একজন চিকিৎসক জানান, “সাত দিনের মধ্যেই আজ হাতে পেলাম। সবই ঠিক আছে: ৩এম কোম্পানি, ইউএসএ মেইড, এক্সপায়ারি ডেটও ২০২৫। প্রতি পিচ হোম ডেলিভারিতে খরচ পড়ল-১৪৫০ টাকা। অবশ্যই খরচ অনেক বেশি, কারন এটাতো আমার ২০/২০ ম্যাচ!”

হংকং এর এন-৯৫ মাস্ক নিয়ে একজন চীনা এজেন্ট জানালেন আরো কিছু তথ্য। তিনি সরকারের মাধ্যমে কেনার পরামর্শ দেন। যেহেতু ৩এম কোম্পানি বর্তমানে চায়না ফ্যাক্টরি জি টু জি ছাড়া মাস্ক ছাড়ছে না, কিন্তু যে দামে বিক্রি জি টু জি ফ্যাক্টরি থেকে বিক্রি হচ্ছে তা অনেক কম।
যদিও এই তথ্যের সত্যতা এখনও নিশ্চিত করা সম্ভব হয় নি।

বর্তমানে সরকার ৩এম কোম্পানির এন-৯৫ মাস্ক আমদানি করতে না পারায় সমমানের যে কেএন-৯৫, এফএফপি-২ ও অন্যান্য ক্যাটাগরির মাস্ক আমদানি করছে, তার মূল্য এবং জিটুজি ফ্যাক্টরির আসল এন-৯৫ মাস্কের মূল্য বিবেচনা করে দেখা প্রয়োজন।

দেশে চিকিৎসক, নার্সসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীর মধ্যে করোনা সংক্রমণের হার উদ্বেগজনকভাবে বাড়ছে।
কোভিড-১৯ সংক্রমিত ব্যক্তিদের ১১ শতাংশই স্বাস্থ্যকর্মী, যা বৈশ্বিক হারের চেয়ে সাত গুণ বেশি। (প্রথম আলো, ১ মে, ২০২০)
কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে, এই মাস্ক আমদানির ব্যবস্থা করা অত্যন্ত গুরত্বপূর্ণ।

নিউজ ডেস্ক

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।