সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২২ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

বাংলাদেশে পড়তে আসা নেপালী মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ

প্ল্যাটফর্ম নিউজ, ২ মে, ২০২০, শনিবার
নেপালে ফিরে যাওয়ার জন্য বিক্ষোভ করছেন বাংলাদেশে আটকে পড়া নেপালি শিক্ষার্থী। ৫৬৪ জন নেপালি শিক্ষার্থীদের অধিকাংশ বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজে অধ্যায়নরত। নেপালে লকডাউনের কারণে সকল আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় দেশে ফিরে যেতে পারছেন না তারা।

গত ২৯ মার্চ থেকে ক্যাম্পেইন শুরু করে নেপালি শিক্ষার্থীরা। একটাই দাবী- তাদেরকে নিজ দেশে ফিরিয়ে নেওয়া। ইমেইলের মাধ্যমে নেপালের সরকার ও এম্বেসির সাথে যোগাযোগ করে শিক্ষার্থীরা। নেপালের গণমাধ্যমগুলোয় নিজেদের সমস্যার কথা জানায়। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম- ফেইসবুক, টুইটারের মাধ্যমে কতৃপক্ষের নজরে তাদের দাবি তুলে ধরার চেষ্টা করছে। যদিও এখনও পর্যন্ত আশানুরূপ কোন সাড়া পাওয়া যায় নি।

বর্তমান পরিস্থিতিতে নেপাল সরকারের অনুমতি ছাড়া কাউকে দেশটিতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সরকারের অনুমতির জন্য প্রায় প্রতিদিনই এম্বেসিতে যোগাযোগ করছেন নেপালী শিক্ষার্থীরা। নিজেদের ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করতে বলে এম্বেসি অফ নেপাল। এছাড়াও নেপালে ফিরিয়ে নেওয়ার কাজ চলছে বলে আশ্বাস দেয়। চ্যাটার্ড প্লেইনে একটি ফ্লাইটের ব্যবস্থা করা হলে, নিজেদের ফ্লাইটের খরচ বহন করতে এবং দেশে ফিরে গিয়ে কোয়ারেন্টাইনে থাকতে প্রস্তুত শিক্ষার্থীরা।

ডেন্টালের শেষ বর্ষের নাম প্রকাশে অনিচ্ছুক একজন নেপালি শিক্ষার্থী জানান, “আমার প্রফেশনার পরীক্ষা চলছিল। রিটেন শেষ হয়ে যায়, কিন্তু ভাইবা শুরুর আগেই লকডাউন চালু হয়। পরীক্ষা হবে চিন্তা করে ফিরে যাই নি। ভুটান, মালদ্বীপ, মালেশিয়াসহ অন্যান্য বিদেশি শিক্ষার্থীরা নিজেদের দেশে চলে গেছে আরো আগেই। আটকা পড়েছি আমরা।”

বর্তমানে বাংলাদেশে থাকা নেপালি মেডিকেল শিক্ষার্থীদের সমস্যাগুলো সম্পর্কে তিনি জানান, লকডাউনের সময় এখানে থাকা বেশি কঠিন ও বিপদজনক হয়ে পড়েছে। প্রতিনিয়ত বাড়ছে কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা। যেখানে নেপালে আক্রান্তের সংখ্যা মাত্র ৫৯। তাছাড়া কিছু মেডিকেল কলেজ এবং হোস্টেল একই বিল্ডিং এ বা কাছাকাছি, এতে আক্রান্ত হওয়ার ঝুঁকি আরো বাড়ছে বলে ভাবছেন তারা।

নিজের দেশ থেকে এত দূরে কোভিড-১৯ আক্রান্ত হলে তাদের দেখা শোনা করার মত কেউ নেই। তাছাড়া অনেকদিন একই রুমে অবস্থান করার কারণে মানসিকভাবেও ভেঙ্গে পড়ছে শিক্ষার্থীরা। এর সাথে যোগ হয়েছে টাকার সমস্যা। ব্যাংকের মাধ্যমে নেপাল থেকে বাংলাদেশে টাকা লেনদেনের ব্যাপারে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই মহামারীর সময়ও কিছু মেডিকেল কলেজের কর্তৃপক্ষ বকেয়া হোস্টেল ফি পরিশোধের আদেশ দেওয়ায় অসুবিধায় পড়েন শিক্ষার্থীরা।

এ ক্যাম্পেইনের মাধ্যমে চিকিৎসা সেবার ব্রত নেওয়া এই শিক্ষার্থীরা নেপাল সরকারের কাছে দেশে ফিরিয়ে নেওয়ার অনুরোধ জানায়।

নিজস্ব প্রতিবেদক/সুবহে জামিল সুবাহ

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।