আয়ানের মৃত্যুতে চিকিৎসক ও হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ তদন্ত কমিটির
রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫ রাজধানীর বাড্ডার সাতারকুলের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে সুন্নতে খাৎনার জন্য অ্যানেসথেসিয়া দেয়ার পর শিশু আয়ান আহমেদের মৃত্যুর ঘটনায় দুই চিকিৎসক ও হাসপাতালের দায় খুঁজে পেয়েছে তদন্ত কমিটি। এজন্য দুই চিকিৎসক ও হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে তদন্ত কমিটি। তদন্ত কমিটির প্রতিবেদনে আয়ানের মা-বাবাকে ক্ষতিপূরণ দেয়ার কথাও উল্লেখ করা হয়েছে। এছাড়া অনুমোদনহীন সব হাসপাতাল, ক্লিনিক বন্ধ…