শত রঙের ঈদ – দেওয়ান মাহতাব দিদার
প্ল্যাটফর্ম সাহিত্য সপ্তাহ -২২ "শত রঙের ঈদ" লেখকঃ দেওয়ান মাহতাব দিদার শহীদ এম.মনসুর আলী মেডিকেল কলেজ,সিরাজগঞ্জ। কোরবানীর ঈদ।আমাদের সেবার গরু কেনা হয়নি।বাবার হঠাৎ প্রচন্ড অভাব কিনা,পশু কেনার সামর্থ্য হয়নি তাঁর। প্রতিবেশীদের নানা রঙের,নানা রকমের পশু,সেগুলোকে ঘিরে তাদের উচ্ছ্বাস দেখে আমি মা কে প্রশ্ন করেছিলাম,আমরা গরু কবে কিনব।মা আমাকে জীবনে কোনদিন মিথ্যে সান্ত্বনা দেননি,তাই আমিও জীবনে তাঁর সঙ্গে মিথ্যে বলি নি।স্থির…