প্ল্যাটফর্মিয়ানদের সক্রিয় অংশগ্রহণে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির MPH ডিপার্টমেন্টের আয়োজনে নভেম্বর ২৯-৩০ তারিখে অনুষ্ঠিত হল প্রথম পাবলিক হেলথ কনফারেন্স। সারাদেশ থেকে অজস্র পাবলিক হেলথ প্রফেশনালদের অংশগ্রহণে মুখরিত হল AIUB প্রাঙ্গণ। দুইদিন ব্যাপী এই কনফারেন্সের থিম ছিল ‘fostering your brain into action’. কনফারেন্সের প্রথম দিন চীফ গেস্ট হিসেবে ছিলেন প্রফেসর ডা. এ কে আজাদ চৌধুরী, চেয়ারম্যান (স্টেট মিনিস্টার), গ্রান্ট কমিশন অফ বাংলাদেশ। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ডা। শামসুল আলম, মেম্বার, প্ল্যানিং কমিশন অফ বাংলাদেশ। অংশগ্রহণকারী ইয়ং পাবলিক হেলথ প্রফেশনালরা ওরাল প্রেজেন্টেশন এবং পোস্টার প্রেজেন্টেশনের মাধ্যমে নিজেদের দক্ষতা তুলে ধরেন। পাবলিক হেলথ ফিল্ডের চ্যালেঞ্জ এবং সাফল্য নিয়ে সায়েন্টিফিক সেমিনারের মাধ্যমে বিভিন্ন দিক তুলে ধরেন বিশেষজ্ঞবৃন্দ। দ্বিতীয় দিন শেষে মনোজ্ঞ সঙ্গীত সন্ধ্যার মধ্য দিয়ে শেষ হয় এই সুবিশাল আসর। ভবিষ্যতেও এ ধরনের আয়োজনে প্ল্যাটফর্মের সক্রিয় অংশগ্রহণ থাকবে আশা করা যায়।
রোগ প্রতিরোধে গুরুত্ব দিলে স্বাস্থ্যসেবার উন্নতি সম্ভব : স্বাস্থ্য উপদেষ্টা
মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪ 'সবাই মিলে রোগ প্রতিরোধে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যসেবার মধ্যে ফিরে যাই, তাহলে সামগ্রিকভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সম্ভব' বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, 'আমরা শুধু ওষুধের প্রতি গুরুত্ব দিচ্ছি। আসলে এটা…
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তামাক নিয়ন্ত্রণে তরুণ চিকিৎসকদের অংশগ্রহণে কর্মশালা আয়োজিত
২৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২৪ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের উদ্যোগে Empowering Young Physicians for Tobacco Control in Bangladesh শীর্ষক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আব্দুল…
অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জ জেলার নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল
১১ এপ্রিল, ২০২৪ গত ৯ এপ্রিল, ২০২৪ ইং চাঁপাইনবাবগঞ্জ টাউন হল ক্লাবে বরাবরের মত অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জে কর্মরত ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চাঁপাইনবাবগঞ্জের নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল। আয়োজনটি অনুষ্ঠিত হয় চাঁপাইনবাবগঞ্জ জেলা মিড লেভেল ডক্টরস ফোরাম…