মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬৬ কার্তিক ১৪৩৩ · ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
ইভেন্ট নিউজ

Doctor’s Association of Katiadi এর ফ্রি মেডিকেল ও ব্লাড গ্রুপ ক্যাম্পেইন অনুষ্ঠিত

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০১৬, ৬:৫৭ · ২ মিনিটে পড়ুন
লেখার আকার

সংবাদদাতা: মাজহারুল ইসলাম পনির, প্ল্যাটফর্ম এক্টিভিস্ট

“পেশায় সেবা চেতনায় মানবতা” এই স্লোগানকে সামনে রেখে Doctor’s Association of Katiadi (DAK-Facebook based Group) কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলাতে দীর্ঘ সময় ধরে মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক কার্যক্রম চালিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় গত ১৫.০৯.১৬ ইং রোজ বৃহস্পতিবার কটিয়াদি উপজেলার আচমিতা ইউনিয়নের অষ্টঘড়িয়া স্থানে একটি বৃহৎ পরিসরে ফ্রি মেডিকেল ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ২০১৬ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের আয়োজকের ভূমিকায় ছিল “অষ্টঘড়িয়া পাপ্পু ক্রীড়া চক্র “। অনুষ্ঠানের শুরুতেই ডা. শাহ আনিসুর রহমান রানা স্বাগত বক্তব্য রাখেন, অনুষ্ঠান সঞ্চালকের ভূমিকায় ছিলেন মাজহারুল ইসলাম পনির, গ্রুপ এডমিন এনামুল হক DAK এর বিভিন্ন কল্যাণমূখী কার্যক্রম উপস্থিত সবার সামনে তুলে ধরেন। বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আশফাক আহমেদ জুন, আচমিতা ইউনিয়ন চেয়ারম্যান সহ সমাজের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন। ডাক্তারদের মধ্য আরো উপস্থিত ছিলেন ডা. ওসমান গণি, ডা. মাজহারুল হক সজীব, ডা. শাহীন রাসেল, ডা. মুনতাসির পায়েল, ডা. কামরুল, বৃষ্টি, তন্বী, প্রভা, জেরিন, রাকিব হাসান , রিমান, তারিফ, জাভেদ, আমিনুল, হিমেল, উপমা, শাকিলা, সহ বিভিন্ন মেডিকেল -ডেন্টাল কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ।
14317447_1038404682924358_4610210098136165873_n
উক্ত অনুষ্ঠানে মোট ৮৫০ জন দুস্থ দরিদ্র মানুষকে সেবা দেয়ার সুযোগ হয়েছে এবং ৩৫০ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা সম্ভব হয়েছে। কিশোরগঞ্জ জেলার তরুণ ডাক্তার মেডিকেল -ডেন্টাল শিক্ষার্থীদের প্রাণের সংগঠন Doctor’s Cafe (of Kishoreganj) এর সদস্যদের সরব উপস্থিতি অনুষ্ঠানটিকে আরো প্রাণবন্ত করে তুলেছিল। উল্লেখ্য যে DAK এর পক্ষ থেকে এখন পর্যন্ত ৫টি ফ্রি মেডিকেল ক্যাম্প, ২টি শীতবস্ত্র বিতরণ প্রোগ্রাম, ৪টি ইফতার পার্টি, দরিদ্র শিশুদের মাঝে ২টি ঈদের মিষ্টান্ন সামগ্রী বিতরণ প্রোগ্রামের আয়োজন করা হয়েছে যা সামনের দিনগুলোতে অব্যাহত থাকবে ।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

রোগ প্রতিরোধে গুরুত্ব দিলে স্বাস্থ্যসেবার উন্নতি সম্ভব : স্বাস্থ্য উপদেষ্টা

মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪ 'সবাই মিলে রোগ প্রতিরোধে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যসেবার মধ্যে ফিরে যাই, তাহলে সামগ্রিকভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সম্ভব' বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, 'আমরা শুধু ওষুধের প্রতি গুরুত্ব দিচ্ছি। আসলে এটা…

১০ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তামাক নিয়ন্ত্রণে তরুণ চিকিৎসকদের অংশগ্রহণে কর্মশালা আয়োজিত

২৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২৪ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের উদ্যোগে Empowering Young Physicians for Tobacco Control in Bangladesh শীর্ষক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আব্দুল…

২৮ সেপ্টেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জ জেলার নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল

১১ এপ্রিল, ২০২৪ গত ৯ এপ্রিল, ২০২৪ ইং চাঁপাইনবাবগঞ্জ টাউন হল ক্লাবে বরাবরের মত অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জে কর্মরত ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চাঁপাইনবাবগঞ্জের নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল। আয়োজনটি অনুষ্ঠিত হয় চাঁপাইনবাবগঞ্জ জেলা মিড লেভেল ডক্টরস ফোরাম…

১১ এপ্রিল ২০২৪বিস্তারিত পড়ুন

১টি মন্তব্য

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।