বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩, ২৫ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

SDSM এর ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

মানিকগঞ্জের অদূরে দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়নের কাকনা গ্রামের কাকনা উচ্চ বিদ্যালয়ে গতকাল ৩০ জুলাই হয়ে গেল সোসাইটি অফ ডক্টরস এন্ড স্টুডেন্টস অফ মানিকগঞ্জ এর আয়োজনে দিনব্যাপি ‘ফ্রি হেলথ ক্যাম্প’। FB_IMG_1469884511576
হেলথ ক্যাম্পে ৭৫ বছরের বৃদ্ধা শামীমা এসেছে দীর্ঘ পথ নৌকায় পাড়ি দিয়ে। এ বয়সে তার কোমড়ের ব্যাথা, ক্ষুধামন্দা, গ্যাষ্ট্রিকসহ নানা সমস্যা। ডা. কাজী একেএম রাসেল তাকে দেখে প্রয়োজনীয় প্রেসক্রিপশন দিলেন। এরপর চিকিৎসকের দেওয়া ঔষধ পত্র অনুযায়ী বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ দেওয়া হলো। বৃদ্ধার সংসারে স্বামী, ছেলে-মেয়ের নাতী/নাতনী থাকলেও এ চিকিৎসাসেবা পেয়ে সে বেজায় খুশি, চোখে মুখে তার আত্বতৃপ্তির হাসি। দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসার কষ্ট যেন সফল হয়েছে।
FB_IMG_1469884575545
ঠিক শামীমা বেগম নয়, এমন শত শত নারী পুরুষ এসেছে দৌলতপুরের কাকনা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত ফ্রি হেলথ ক্যাম্প-এ। নিজ জেলার রোগীদের টানে ঢাকা থেকে এসেছেন ডা. স্বপন কুমার সুর, ডা. মিঠু সরকার, ডা. কাজী একেএম রাসেল, ডা. রাজীব চক্রবর্তী, ড. জোবায়ের মাহমুদ খান, ডা. তুষার কান্তি রায় তপু , ডা. পুনম সাহা, ডা. নাসরিন ফাতেমা, ডা. মীর আফরিনা FB_IMG_1469884546293
এছাড়া সিলেট থেকে এসেছেন ডা. কামরুজ্জামান উজ্জ্বল এবং ফরিদপুর থেকে এসেছেন ডা. মাহমুদুল ইসলাম খান সোহাগ, ডা. আল মামুনসহ একদল ডাক্তার ও মেডিকেল স্টুডেন্টদের সমন্বয়ে প্রশিক্ষিত মেডিকেল টিম। FB_IMG_1469884522159 আনুষ্ঠানিক উদ্বোধনের পরই রোগী দেখতে ব্যাস্ত হয়ে পড়লেন আগত বিশেষজ্ঞ ডাক্তাররা। শিশু থেকে বৃদ্ধা, যুবা নারী-পুরুষ সবাই লাইন ধরে চিকিৎসা সেবা নিচ্ছে। বেড়িয়ে আসছে বিনামুল্যে পাওয়া ব্যবস্হাপত্র ও প্রয়োজনীয় ঔষধসহ।
FB_IMG_1469884557561
মানিকগঞ্জের ডাক্তার ও মেডিকেল স্টুডেন্টস কর্তৃক আয়োজিত বন্যা কবলিত এ এলাকায় ফ্রি হেলথ ক্যাম্পের ব্যানার টানানো হয় ও মাইকিং চলে আরো কয়েকদিন আগে থেকে। সকাল ১০ টা থেকে বিকাল ৫:৩০ মিনিট পর্যন্ত চলে এই ফ্রি হেলথ ক্যাম্প। প্রায় ছয় শতাধিক রোগী এখানে বিনামূল্যে স্বাস্থ্য সেবা,পরামর্শ ও ঔষধ পান। FB_IMG_1469885201185
বন্যা কবলিত এ এলাকায় সকাল থেকেই উপচে পড়া ভিড় হয় রোগীদের।অনেক রোগীই উপকৃত হয়েছেন বলে জানা যায়। বন্যার জন্য রোগীর উপস্থিতি কিছুটা কম বলেছেন অনেকে। FB_IMG_1469884616348
স্কুল কর্তৃপক্ষের প্রত্যক্ষ সহযোগিতায় এই হেলথ ক্যাম্প এলাকার মানুষের মুখে হাসি ফুটিয়েছে বলে অনেকেই মনে করছেন। এসডিএসএম এই উদ্যোগ কয়েকমাস পরপর নিয়মিত চালিয়ে যাওয়ার জন্য মানিকগঞ্জের সবাইকে এগিয়ে আসতে বলে।

পরিমার্জনা: বনফুল

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।