বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩, ২৪ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

ডা মুজিবুর রহমানঃ বিস্মৃত এক চিকিৎসাবিজ্ঞানী এবং গবেষক

dr mujibur

ডা এম মুজিবুর রহমান  ১৯৩৬ সালে জন্মগ্রহণ করেন। ১৯৫৯ সালে তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। এমবিবিএস পাশ করার পর ডা মুজিবুর রহমান  মার্কিন যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে পুষ্টিবিজ্ঞানের উপর এমএস করেন। এরপর স্কটল্যান্ডের গ্লাসগো ইউনিভার্সিটির ফিজিওলজি ডিপার্টমেন্টে পিএইচডি করেন।

সাইটেসন ক্লাসিকঃ

M Mujibur Rahman 1967

গ্লাসগো ইউনিভার্সিটিতে পিএইচডি করার সময় তিনি জে ভি জি এ দারনিনের সাথে একটি গবেষণাপত্র লিখেন। এই গবেষণাপত্রে তারা দেখান skinfold thickness কিভাবে শরীরে চর্বির পরিমাণ মাপতে ব্যবহার করা যেতে পারে। “The assessment of the amount of fat in the human body from measurements of skinfold thickness” শিরোনামে এই গবেষণাপত্র ১৯৬৭ সালে প্রকাশিত হয় ব্রিটিশ জার্নাল অফ নিউট্রিসনে। এই গবেশনাপত্রটিকে বলা হয় সাইটেসন ক্লাসিক। এই লেখাখানা লেখা পর্যন্ত (৬ জুলাই, ২০১৬) সেই গবেষণাপত্রের সাইটেসন ছিল ১৭১৭।  এই পরীক্ষা Durin-Rahaman skinfold test নামে পরিচিত।

ঢাকা সলিউসনঃ
মুজিবুর রহমান দেশে ফিরে এসে ১৯৬৬ সালে তৎকালীন কলেরা রিসার্চ ল্যাবে (বর্তমানে আইসিডিডিআরবি) যোগ দেন। এখানে তিনি সেই বিখ্যাত ঢাকা সলিউসন (Dacca solution) তৈরিতে ব্যস্ত হয়ে যান। বর্তমানে এই সলিউসন আইভি কলেরা স্যালাইন নামে পরিচিত, এবং সেই  কলেরা স্যালাইন কলেরা রোগীকে চিকিৎসায় ব্যবহার করা হয়।
প্যাকেটজাত ওর‍্যাল রিহাইড্রেসন স্যালাইনঃ
মুজিবুর রহমান টেকনাফের শ্যামলাপুর গ্রামে আউট স্টেশন তৈরি করে সেই দুর্গম এলাকার মানুষের সেবা পৌঁছে দেন।

সেখানে তিনি রাইস বেইসড ওর‍্যাল রিহাইড্রেসন স্যালাইন নিয়ে কাজ করেন। তিনি দেখান যে স্বাস্থ্য কমপ্লেক্স বা হাসপাতাল থেকে যারা দূরে থাকেন, তাদের ভিতর ডায়রিয়ায় মৃত্যুর হার বেশি। তাই তিনি প্যাকেটে ওর‍্যাল রিহাইড্রেসন স্যালাইন বাজারজাতকরণের দিকে গুরুত্ব দেন।

এই উপলক্ষে ওর‍্যাল রিহাইড্রেসন স্যালাইন প্যাকেটে বিতরণের গবেষণা করে তিনি দেখান এতে ডায়রিয়ায় মৃত্যুর হার  ২০% কমে যায়।
ডা রহমান তখন বাংলাদেশ সরকার এবং ব্র্যাকের কাছে আবেদন করেন এই ওর‍্যাল রিহাইড্রেসন স্যালাইনের ব্যবহার দেশব্যাপী ছড়িয়ে দিতে।

এই গবেষণায় আরও দেখা যায় যে, সাধারণ মানুষকে স্বাস্থ্য শিক্ষা দিলে তারা সেটা যথার্থ প্রয়োগ করতে পারে। এই গবেষণার ফলে অন্যান্য মৌলিক স্বাস্থ্য সেবাসমূহ যেমন পরিবার পরিকল্পনা, মা এবং শিশুর স্বাস্থ্য সেবা গ্রামে সরাসরি প্রয়োগ (কমিউনিটি বেইসড এপ্রোচ)  এর ক্ষেত্র উন্মুক্ত করে।  বাংলাদেশ সরকারের স্যাটেলাইট ক্লিনিক বা কমিউনিটি বেইসড ক্লিনিকের ধারণা তার এই গবেষণা থেকেই আসে। বাংলাদেশ সরকার ইপিআই আউটরিচের মাধ্যমে টিকা কর্মসূচীকে গ্রাম পর্যায়ে পৌঁছে দিয়েছে।

বাংলাদেশের মুক্তিযুদ্ধঃ
১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শেষে তিনি ড. উইলিয়াম বি গ্রিনউগ থ্রি (বর্তমানে Clinical Chief, Ventilator Rehabilitation Unit, Johns Hopkins Bayview Medical Center) যোগাযোগ করেন। উইলিয়াম বি গ্রিনউগ তখন ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ ইনফরমেশন সেন্টারের নেতৃত্ব দিচ্ছিলেন। তিনি উইলিয়াম বি গ্রিনউগের কাছে জানতে চান স্বাধীনতার পর কলেরা রিসার্চ ল্যাবের ফাণ্ডিং এর হবে। কারণ  সেসময় মার্কিনীরা পাকিস্তানকে সমর্থন করছিল। উইলিয়াম বি গ্রিনউগ তাঁকে নিশ্চয়তা দেন কলেরা রিসার্চ ল্যাব আগের মত ফাণ্ডিং পাবে। ১৯৭২ থেকে ১৯৭৮ সালে কলেরা রিসার্চ ল্যাবরেটরি সুন্দরভাবে তার ফাণ্ডিং যোগাড় করে। ১৯৭৮ সালে ‘আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ অধ্যাদেশ ১৯৭৮’ এর মাধ্যমে কলেরা রিসার্চ ল্যাবরেটরি আইসিডিডিআরবি নামে পরিবর্তিত হয় এবং এর কোর ডোনার/ মূল দাতা সংস্থা হিসেবে বাংলাদেশ সরকার আবির্ভূত হয়।  এই সময় আইসিডিডিআরবিকে একটি আন্তর্জাতিক মান সম্পন্ন গবেষণা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করতে তিনি প্রভূত ভূমিকা পালন করেন।

ডা মুজিবুর রহমান যুদ্ধের সময় কলেরা রিসার্চ ল্যাবরেটরির নিরবিচ্ছিন্ন সেবা নিশ্চিত করেন। সেই সময় International Rescue Com­mittee এর তত্ত্বাবধানে আমেরিকার National Institutes of Health এই ফাণ্ডিং প্রদান করে থাকে।

১৯৭৪ সিগেলা মহামারীঃ
১৯৭৪ সালে সেইন্ট মার্টিন দ্বীপে রক্ত আমাশয়ের মহামারী দেখা যায়। বাংলাদেশ সরকারের অনুরোধে ডা মুজিবুর রহমান সেখানে তাঁর দল নিয়ে ছুটে যান। সেখানে তাঁরা আবিষ্কার করেন Shigella dysenteriae ব্যাকটেরিয়ার টাইপ ১ স্ত্রেইন দিয়ে এই রক্ত আমাশয় হচ্ছে যা সাধারণ অ্যান্টিবায়োটিক প্রতিরোধী। অন্যান্য বিজ্ঞানীদের সহায়তায় তিনি প্রথম দেখালেন সিগেলা কিভাবে সেখানে হেমোলাইটিক ইউরেমিক সিন্ড্রোম করে মানুষের মৃত্যু ঘটাচ্ছে।

প্রতিকারমূলক বা প্রিভেনটিভ সার্ভিস প্রণয়নঃ
ডা মুজিবুর রহমান নানা প্রতিকারমূলক বা প্রিভেনটিভ সার্ভিস প্রণয়নে সাহসী ভূমিকা পালন করেন। তার গবেষণায় দেখা যায় স্বাস্থ্যসম্মত পায়খানা, টিউব ওয়েল স্থাপন, কিভাবে পরিষ্কার পরিছন্নতার মাধ্যমে পানিবাহিত রোগ প্রতিকার করা যায় এই শিক্ষার পাশাপাশি পরিবারে সদস্য সংখ্যা ডায়রিয়া এবং শিশু মৃত্যুর উপর ভূমিকা পালন করেন।

এই বিষয়ে বলে রাখা ভালো স্যানিটারি ল্যাট্রিন ব্যবহার করা গ্রামের সংস্কৃতির ভিতর ছিল না। মানুষ অনেকেই খোলা কাশের নিচে পায়খানা করত। দজেন এবং সেন তাদের বইতে দেখিয়েছেন ভারতে এখন অনেক মানুষ খোলা আকাশের নিচে পায়খানা করে। কিন্তু বাংলাদেশে সেই আচরণ পরিবর্তিত হয়েছে। একই সাথে টিউব ওয়েলের পানি ব্যবহার করা। ডা রহমান এবং তার দলের গবেষণার ফলেই এইসব পরিবর্তন সাধিত হয়েছে।
বাংলাদেশ সরকার, আইসিডিডিআরবি এবং ব্র্যাকসহ এনজিওগুলোর এইসব কারণেই বাংলাদেশে ডায়রিয়ায় মৃত্যুহার কমে যায়। বাংলাদেশে এখন ওর‍্যাল রিহাইড্রেসন স্যালাইনের ব্যবহার যেকোনো উন্নয়নশীল দেশের তুলনায় বেশি। ১৯৭০ এর দশকে এইসব নিয়ে মুজিবুর রহমান যখন কাজ শুরু করেন বাংলাদেশে গড় আয়ুষ্কাল ছিল ৫০ বছর, ১ বছরের নিচে শিশুর মৃত্যুহার ছিল প্রতি হাজার জন্মে ২০০ এবং এই শিশুদের এক তৃতীয়াংশ মারা যেত ডায়রিয়ায়।  এখন বাংলাদেশে বাংলাদেশে গড় আয়ুষ্কাল  ৭০ বছর, ১ বছরের নিচে শিশুর মৃত্যুহার ছিল প্রতি হাজার জন্মে ৩২ এবং এই শিশুদের মাত্র ৫% মারা যায় ডায়রিয়ায়।

অন্যান্য কাজঃ
তিনি কলেরা ছাড়াও পুষ্টি এবং জনমিতি নিয়ে কাজ করেন। তিনি আইসিডিডিআরবির গবেষণার ক্ষেত্র বহুমুখী করার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অপুষ্টি এবং ডায়রিয়ার দুষ্ট চক্র ( malnu­trition and diarrhoea vicious cycle) তাঁরই গবেষণায় বের হয়ে আসে।  তিনি ১৯৮৬ সাল পর্যন্ত আইসিডিডিআরবির সাথে ছিলেন। এর ভিতর তিনি সিনিয়র সায়েন্টিস্ট এবং পুষ্টিবিজ্ঞান এবং ক্লিনিক্যাল সায়েন্স ডিভিশনের ডিরেক্টর  হিসেবে কাজ করেন। তিনি ১৯৮৩ সাল থেকে ১৯৮৬ সাল পর্যন্ত আইসিডিডিআরবির সহযোগী পরিচালক ছিলেন।

webnews-image-dr-m-rahaman-2

২০১৪ সালের ১৪ নভেম্বর তাঁর জীবনাবসান ঘটে। এর আগে আইসিডিডিআরবি তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে ২০১৪ সালের ২২ মে the Dr M Mujibur Rahaman Annual Lecture প্রবর্তন করে। গবেষক এবং চিকিৎসাবিজ্ঞানী ডা মুজিবুর রহমান তাঁর কাজের মাধ্যমে অমর হয়ে থাকবেন।  গত ২৮ মার্চ , ২০১৫ ইং তারিখে ব্রিটিশ মেডিকেল জার্নাল তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকবার্তা প্রকাশ করে।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।