মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২১ নভেম্বর ২০২৬৭ অগ্রহায়ণ ১৪৩৩ · ১০ জমাদিউস সানি ১৪৪৮
ক্যাম্পাস নিউজ

সাপ্পোরো ডেন্টাল কলেজের সাংস্কৃতিক এবং শিক্ষামূলক সংগঠন “ সাপ্পোরিয়ানস”

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৮ মে ২০১৬, ৮:৪৮ · হালনাগাদ: ২৫ সেপ্টেম্বর ২০১৬ · ২ মিনিটে পড়ুন
সাপ্পোরো ডেন্টাল কলেজের সাংস্কৃতিক এবং শিক্ষামূলক সংগঠন “ সাপ্পোরিয়ানস”
লেখার আকার
সাপ্পোরো ডেন্টাল কলেজের সাংস্কৃতিক এবং শিক্ষামূলক সংগঠন “ সাপ্পোরিয়ানস” এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।

আজ দুপুরে এক আনুষ্ঠানিক ঘোষনায় “ সাপ্পোরিয়ানস” এর শুভ উদ্বোধন করেন, সাপ্পোরো ডেন্টাল কলেজের প্রথম ব্যাচের ছাত্র, বর্তমানে প্রস্থোডন্টিকস বিভাগের প্রভাষক ডাঃ নাঈমুর রহমান (সহ-সভাপতি ) ।চলমান ও পূর্ববতী সকল ব্যাচ থেকে সদস্য নিয়ে এর কার্যকরী কমিটি গঠন করা হয়।

সভায় সংগঠনের সভাপতি এস.ডি.সি-২ ব্যাচের ডাঃ নাজমুল হক সজীব (সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বাংলাদেশ ডেন্টাল সোসাইটি) বলেন,”সাপ্পোরো ডেন্টাল কলেজ শুধুমাত্র একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, ডেন্টাল প্রফেশন ও বাংলাদেশের জনগনের আশা এবং আস্থার একটি জায়গা । “সাপ্পোরিয়ানস ” সংগঠনটির মাধ্যমে আমরা নিজেদের আলোকিত করে গড়ে তুলে, মেধা-শ্রম-শিক্ষাটুকু দেশ, মানুষ ও বিশ্বমানবতার কল্যাণে নিয়োজিত করতে চাই, এটাই আমাদের মূল লক্ষ্য । তিনি আরও বলেন “সাপ্পোরিয়ানস” একটি রাজনীতিমুক্ত সাংস্কৃতিক ও শিক্ষামূলক সংগঠন এখানে সবাই একতাবদ্ধ হয়ে কাজ করে যাবো।”

এছাড়াও সাপ্পোরোর অন্যান্য ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা (যারা বর্তমানে সাপ্পোরোতে শিক্ষক হিসেবে নিয়োজিত আছেন) সভায় বক্তব্য রাখেন তারা হলেন এস.ডি.সি-৩ ব্যাচের ডাঃ আশিক ইলাহী নুর ( সহ-সভাপতি ), এস.ডি.সি-৫ ব্যাচের ডাঃ মোঃ জুবায়ের আমান অর্কিড (সহ-সভাপতি ), এবং এস.ডি.সি-৪ ব্যাচের ডাঃ সাব্বির আহমেদ (জনি) ।

সভায় সমাপনী বক্তব্য রাখেন “সাপ্পোরিয়ানস” এর সাধারন সম্পাদক ডাঃ মোঃ মুদ্দাচ্ছির নাজির (প্রীনন) ।
 

13230832_888888604580102_1252017085_o
খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ঢাকা মেডিকেল কলেজে “The Research Journey: From Idea to Publication” শীর্ষক গবেষণা পদ্ধতি কোর্সের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম ২২ সপ্তাহব্যাপী সাপ্তাহিক লেকচারের এই সার্টিফায়েড কোর্সে গবেষণার ধারণা তৈরি থেকে শুরু করে গবেষণা সম্পাদন এবং প্রকাশনা পর্যন্ত ধাপে ধাপে প্রশিক্ষণ দেওয়া হবে। চিকিৎসক, শিক্ষক ও তরুণ গবেষকদের গবেষণা-দক্ষতা বৃদ্ধি এবং মানসম্মত গবেষণা প্রকাশনায় উৎসাহিত করাই এর…

২৬ অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

নানান আয়োজনের মধ্য দিয়ে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স-২০২৬’

প্ল্যাটফর্ম প্রতিবেদক/ঢাকা: “Bridging Knowledge, Building Futures: Collaborative Research for a Healthier Bangladesh” প্রতিপাদ্য নিয়ে ঢাকা মেডিকেল কলেজে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স ২০২৬’। ১৫ ও ১৬ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে…

২০ অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।