মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬২৪ আশ্বিন ১৪৩৩ · ২৬ রবিউস সানি ১৪৪৮
ক্যাম্পাস নিউজ

ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পালিত হল আন্তর্জাতিক নার্স দিবস

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১২ মে ২০১৬, ৮:১৪ · ২ মিনিটে পড়ুন
ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পালিত হল আন্তর্জাতিক নার্স দিবস
লেখার আকার

বাংলাদেশের সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে নার্সের চরম সংকট রয়েছে। বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুযায়ী ১ জন চিকিৎসকের বিপরীতে ৩ জন নার্স থাকার কথা থাকলেও এক্ষেত্রে বাংলাদেশের চিত্র সম্পূর্ণ বিপরীত। বর্তমানে দেশে ৭৪ হাজারের কিছু বেশি রেজিস্ট্রার্ড চিকিৎসক রয়েছেন। প্রটোকল অনুযায়ী সেখানে দুই লাখের বেশি নার্স থাকার কথা। কিন্তু দেশে রেজিস্ট্রার্ড নার্সের সংখ্যা মাত্র ৪১ হাজার। তারমধ্যে ২০ হাজারেরও বেশি নার্স বেকার।
আজ বৃহস্পতিবার ছিল আন্তর্জাতিক নার্স দিবস। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উদযাপন উপলক্ষে বহু দেশে দিনটি পালন করা হয়। আধুনিক নার্সিং সেবার সূচনা করেছিলেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল। এবছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে—‘স্বাস্থ্য ক্ষেত্রে যেকোন চ্যালেঞ্জ মোকাবিলা করার ব্যবস্থা যুুগোপযোগী করার জন্য নার্স উল্লেখযোগ্য হাতিয়ার।’ জাতিসংঘ ২০০০ সালে গৃহীত মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল (এমডিজি) অর্জনের জন্য ২০১৫ সালকে শেষ বছর হিসেবে নির্ধারণ করা হয়। এরই ধারাবাহিকতায় ডিসেম্বর ২০১৪ সালে জাতিসংঘ সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি) লক্ষ্যমাত্রা নির্ধারণ করে।

received_10208335485120993
এ উপলক্ষে আজ ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হসপিটাল লিঃ এর উদ্যোগে এক বিশেষ র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি উদ্বোধন করেন ডাঃ এম এ আজিজ, মহাসচিব (স্বাচিপ), অধ্যক্ষ ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হসপিটাল। এতে আরও উপস্থিত ছিলেন অত্র হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ জাহেদুল আলম ও হাসপাতালের সিওও ডাঃ নাজমুল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন হাসপাতালের নার্সবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীগণ। র‍্যালিটি সকাল ৮.৩০ মিনিটে হাসপাতাল থেকে যাত্রা শুরু করে শান্তিনগর হয়ে প্রেসক্লাব গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পরিমার্জনায়: বনফুল

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ইউএস-বাংলা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু

শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ইউএস-বাংলা মেডিকেল কলেজের নতুন ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পাইলিং কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) নতুন ক্যাম্পাসের নির্ধারিত স্থানে আনুষ্ঠানিকভাবে পাইলিং কাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…

২১ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

ইউনিভার্সাল মেডিকেলে ৩ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার , ২০ আগস্ট, ২০২৬ ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে (ইউএমসিএইচ) উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ থেকে ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত ইউএমসিএইচ প্রাঙ্গণে আয়োজিত এই প্রতিযোগিতায় মেডিকেল শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।…

২০ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।