মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬২৩ আশ্বিন ১৪৩৩ · ২৫ রবিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

চলে গেলেন দেশের আধুনিক দন্তচিকিৎসার অন্যতম পথিকৃৎ অধ্যাপক ডা. মতিউর রহমান

Editorপ্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ · ২ মিনিটে পড়ুন
লেখার আকার

১২ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশের আধুনিক দন্তচিকিৎসার অন্যতম পথিকৃৎ, বাংলাদেশ একাডেমি অব ডেন্টিস্ট্রি ইন্টারন্যাশনালের (বিএডিআই) এর সাবেক সভাপতি অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লা আর নেই। তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন।

আজ শনিবার (১২ সেপ্টেম্বর)  তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও মর্মবেদনা প্রকাশ করেছে বিএডিআই সদস্যরা। তারা অধ্যাপক মোল্লাকে একজন শ্রদ্ধেয় শিক্ষক, পরামর্শদাতা, দূরদর্শী নেতা এবং প্রজন্মের পর প্রজন্ম দন্ত চিকিৎসকদের অনুপ্রেরণার উৎস হিসেবে স্মরণ করেছেন।

এর আগে গত ২০ আগস্ট অ্যাঞ্জিওগ্রাম-সংক্রান্ত গুরুতর জটিলতার পর অধ্যাপক মোল্লা মারাত্মক হেমোরেজিক স্ট্রোকে আক্রান্ত হন। পরে তাঁকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং সংকটাপন্ন অবস্থায় লাইফ সাপোর্টে রাখা হয়।

অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লা বাংলাদেশের ওরাল ও ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি এবং ডেন্টাল ইমপ্লান্টোলজির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। আধুনিক দন্তচিকিৎসার বিকাশে তাঁর দীর্ঘদিনের পেশাগত নেতৃত্ব, প্রজ্ঞা ও নিষ্ঠা তাঁকে দেশের দন্ত চিকিৎসা অঙ্গনে বিশেষ মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে।

২০২১ সালে তাঁকে প্ল্যাটফর্ম অব মেডিকেল অ্যান্ড ডেন্টাল সোসাইটি ও বাংলাদেশ মেডিকেল টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সহ উদ্যোগে আয়োজিত চিকিৎসক সম্মাননা “চিকিৎসক পদক ২০২১” এ সম্মানিত করা হয়।

অসংখ্য শিক্ষার্থী, তরুণ চিকিৎসক ও সহকর্মীর শিক্ষক ও পরামর্শদাতা হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর জ্ঞান, নেতৃত্বের মাধ্যমে গড়ে ওঠা চিকিৎসকরা দেশের দন্ত চিকিৎসা ব্যবস্থায় অবদান রেখে চলেছেন।

তাঁর মৃত্যুতে দেশের চিকিৎসক সমাজ ও শিক্ষার্থীরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।