বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

৬ হাজারী একশন পটেনশিয়াল

লেখকঃ ডাঃ মোঃ মারুফুর রহমান, ৩৩তম বিসিএস(স্বাস্থ্য ক্যাডার)

unity

বাংলাদেশে এর আগে কখনো এত ডাক্তার একসাথে চাকরিতে নিয়োগ পেয়েছেন বলে আমার জানা নেই। এই বিপুল সংখ্যক ডাক্তার পুরো বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়বেন এক মাসের মধ্যেই। দূর্বল স্বাস্থ্যব্যবস্থার ভিত হয়ে দাড়াবেন এরাই। কিন্তু……

৩৩তম বিসিএস এর শুরু থেকেই ফেসবুকে এই সংক্রান্ত অনেক গ্রুপ তৈরী হয়েছে দেখেছি। একে অন্যকে সবাই খুব দারুনভাবে সাহায্য করেছেন। তবে এর মধ্যে একটি ভয়াবহ ব্যাপার ঘটেছে যেটা অনেকেরই হয়ত চোখে পড়েনি। পুলিশ ভেরিফিকেশন, এনএসআই ভেরিফিকেশন শুরু হবার পর সবাই খবর দিয়েছেন কি কি কাগজ লেগেছে, কি জিজ্ঞেস করেছে এবং সব থেকে গুরুত্বপূর্ন কোন ঘুষ দিতে হয়েছে কিনা! দেখা গেছে অনেকেই আগে থেকে প্যাকেট রেডি রেখেছেন, না চাইতেও দিয়ে দিয়েছেন, দিয়ে আবার ফেসবুক স্ট্যাটাসে কিংবা গ্রুপে শেয়ার দিয়েছেন অমুককে খুশি করার জন্য এত টাকা দিলাম, দিয়ে আবার গালি দিয়েছেন ঘুষ নেয়া ব্যাক্তিকে। এভাবে টাকাপয়সা লেনদেন এর কথাগুলো এমনভাবে ছড়িয়ে পড়েছিলে যে এটাই ট্রেন্ড হয়ে যায় এবং সবাই নিজ দায়িত্বে ভেরিফিকেশন এর কাজে নিয়োজিত কর্মকর্তার ফোন নাম্বার খুজে বের করে তার হাতে টাকা দিয়ে আসা শুরু করে এবং দিনে দিনে সেই পরিমানটা বাড়তে থাকে। যারা এই কাজটি করেছেন তাদের কাছে প্রশ্ন ঘুষ দাতা এবং গ্রহীতা যে সমান অপরাধী সেটা কি আপনারা জানতেন না? এই ক্ষেত্রে ঘুষ দাতার অপরাধ আরো অনেক বেশি, কারন তারা সুযোগ দিচ্ছেন এবং সেটাকে অলিখিত নিয়মে পরিনত করছেন। কি হত যদি আমরা এই ৬হাজার ক্যাডার যদি একটা পয়সাও ঘুষ না দিতাম, সব আটকে থাকত? আমাদের নিয়োগ হত না? চিন্তা করে দেখুন এটা বাস্তবে সম্ভব কিনা। একজন দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যে কাজের জন্য দ্বায়িত্ব পেয়েছেন সেটা নির্দিষ্ট সময়ের মধ্যে তাকে শেষ করতেই হবে, আপনি ঘুষ দেন আর না দেন। কিন্তু আমরা যে ট্রেন্ড শুরু করে দিলাম এর ফলাফল কি ভবিষ্যতেও চলতেই থাকবে না? একবার চিন্তা করে দেখুন, ধরি গড়ে ২ হাজার টাকা করে বিভিন্ন যায়গায় ঘুষ দিয়েছেন তাহলে ৬ হাজার ডাক্তার ঘুষের পিছনে খরচ করেছে প্রায় ১কোটি ২০ লক্ষ টাকা!

গেজেট হবার পর এখন সবার চিন্তা কোথায় পোস্টিং হবে এটা নিয়ে। এরজন্যেও দেন দরবার শুরু করে দিয়েছেন অনেকে। কার কাছে তেল ঢালতে হবে, কার কাছে টাকা ঢালতে হবে, ঘুষের চলতি রেট কত ইত্যাদি খোজ নিয়ে ফেলেছেন অনেকেই। হয়ত এবারো সবাই কাজগুলো করে এসে নাম ধাম ফোন নাম্বার সহ টাকার পরিমান জানিয়ে তৃপ্তির ঢেকুর তুলে ফেসবুক গ্রুপে শেয়ার করে মনে করবেন মানুষের বিরাট বড় উপকার করে ফেললাম! নিসন্দেহে অংকটা এবার ২ হাজারের চেয়েও অনেক বেশি হবে। একটু চিন্তা করুন, আমরা যদি এই কাজটা না করি, দেন দরবার না করি তাহলে কি হবে, আমার কাংখিত জায়গায় হত পোস্টিং মিলবে না, হবে অন্য কোন জেলায়, অন্য কোন গ্রামে। যাওয়ার পথটা হয়ত ভিন্ন হবে কিন্তু মানুষগুলো কি আলাদা হবে? রোগ বালাই কি আলাদা হবে? আপনার দ্বায়িত্ব কি আলাদা হবে? ২ বছর তো গ্রামে থাকতেই হবে, একটু কস্ট করে এই দরিদ্র মানুষগুলোকে কি সেবা দিলে খুব বেশ ক্ষতি হয়ে যাবে আমাদের? আমরা যদি এই ঘুষের, দেন দরবারের ট্রেডিশনটা ধ্বংস করে দিতে পারি তাতে কি আমদেরই লাভ হবে না? ৬ হাজারী একশন পটেনশিয়ালের কথা বলছি। আমরা যদি একত্র থাকি নিজেরদের মধ্যে যোগাযোগ রেখে সিদ্ধান্তে অটল থাকি, পুরো বাংলাদেশ এর স্বাস্থ্যব্যস্থার সব দূর্নীতি কি আমরাদের একটি হুংকারেই উঠে আসবে না? অনেকে ভাববেন নিজে বাচলে বাপের নাম, আগে নিজের “ভালো যায়গায়” পোস্টিং নিয়ে নেই “সিস্টেম” করে, পরেরটা পরে দেখা যাবে। এভাবে যদি শুধু নিজের জন্যেই ভাবেন, আল্লাহ না করুন ভবিষ্যতে যদি মুরাদ ভাই কিংবা সাজিয়া আপার মত কোন ঘটনা আপনার ক্ষেত্রে হয় আপনার বিচারের জন্য কেউ দাঁড়াবে কিনা চিন্তা করে দেখুন তো?

এগুলো গেল পোস্টিং এর পূর্ববর্তী অবস্থা, পরের অবস্থা চিন্তা করুন। সারা বাংলাদেশে পেরিফেরিতে স্বাস্থ্য ব্যবস্থার চিত্রটি কেমন তার ধারনা হয়ত পেয়ে গেছেন। অনেক ক্ষত আছে, অনেক সমস্যা আছে কিন্তু এগুলো চাইলেই সমাধান করা সম্ভব। ঐ যে বললাম ছয় হাজারী একশন পটেনশিয়াল। আমরা ৬হাজার যদি চিৎকার করে বলে উঠি আমরা গাড়ি চাইনা আমার বসার যায়গাটা ঠিক করে দিন, আমার থাকার একটা যায়গা দিন, আমাকে সাহায্য করার জন্য উপযুক্ত লোকবল দিন তাতে কি মন্ত্রনালয় প্রকম্পিত হবে না? নিয়োগের পর যদি অমুক জেলার তমুক উপজেলার তমুক সাব সেন্টারে আমাদেরই কোন কলিগ বিপদে পড়ে, লাঞ্চিত হয়, ক্ষতিগ্রস্ত হয়, আমরা যোগাযোগ অক্ষুন্ন রেখে যদি পরদিনই সারা দেশে একযোগে প্রতিবাদ করি তাতে কি সব অন্যায় খড় কুটোর মত উড়ে যাবে না? এরপর কেউ কি আমাদের অপমানিত করার, ক্ষতিগ্রস্ত করার সুযোগ পাবে?

একটু চিন্তা করে দেখুন, ঠিক কতটা শক্তি আমাদের আছে, যদি আমরা একত্রিত থাকতে পারি, যদি নিজের বিবেক একসাথে জাগ্রত রাখতে পারি, যদি ছোট ছোট অন্যায় গুলোকে প্রশ্রয় না দিতে পারি।

প্ল্যাটফর্মের পক্ষ থেকে সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিসিএস ডাক্তারদের একটি তালিকা তৈরি করা হবে খুব শীঘ্রই, আশা করি তাতে নিজে থেকে রেজিস্ট্রেশন করে সমৃদ্ধ করবেন, সবাই একতাবদ্ধ হবেন। পরিবর্তনের শুরুটা হোক আমাদের হাত ধরেই।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

2 thoughts on “৬ হাজারী একশন পটেনশিয়াল”

  1. খুবই ভালো পদক্ষেপ।সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে,যদিও এটা অনেক কঠিন কাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।