মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬১১ কার্তিক ১৪৩৩ · ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

৬ জন চিকিৎসক বরখাস্তে প্রতিবাদ জানিয়েছে “একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি”

Platformপ্রকাশ: ১৪ এপ্রিল ২০২০, ৪:২৮ · ২ মিনিটে পড়ুন
৬ জন চিকিৎসক বরখাস্তে প্রতিবাদ জানিয়েছে “একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি”
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৪ এপ্রিল, ২০২০:

দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ও উদ্ভুত সংকট মোকাবেলায় বিভিন্ন পেশার মানুষ এক যোগে কাজ করে যাচ্ছে। বিশেষ করে ডাক্তাররা তাদের জীবনের ঝুঁকি নিয়েও দিনরাত রোগীর সেবায় কাটাচ্ছেন। কিন্তু এত কিছুর পরেও রাজধানীর কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে কর্মরত ৬ জন ডাক্তারের ভাগ্যে জুটেছে বহিষ্কারাদেশ। গত শনিবার (১১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. বেলাল হোসেন স্বাক্ষরিত পৃথক আদেশে তাদেরকে সাময়িক বহিস্কার করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক এই ৬ চিকিৎসকের বরখাস্তের প্রতিবাদ জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির চিকিৎসা সহায়তা কমিটি। সোমবার (১৩ এপ্রিল) কমিটির সভাপতি অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া ও সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মামুন আল মাহতাব কর্তৃক স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

প্রতিবাদ লিপিতে বলা হয়-
“আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, স্বাস্থ্য অধিদপ্তরের সাম্প্রতিক এক আদেশে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল- এ কর্মরত ছয়জন চিকিৎসককে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। গণমাধ্যম সূত্রে জানতে পেরেছি যে, এদের মধ্যে দু’জন চিকিৎসক রোস্টার ডিউটি শেষে কোয়ারেন্টাইনে ছিলেন। তাছাড়া এই ছয়জন চিকিৎসকের কাউকেই তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের পূর্বে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি।

আমরা মনে করি পৃথিবীর অন্যান্য দেশের মত বাংলাদেশের চিকিৎসক সমাজ ও স্বাস্থ্যকর্মীরা যখন সম্মুখ সারিতে থেকে নিজেদের জীবন বিপন্ন করে সাহসিকতার সঙ্গে কোভিড-১৯ প্যান্ডেমিক মোকাবেলা করছেন, তখন এ ধরনের সিদ্ধান্ত অনভিপ্রেত। এই আদেশ এদেশের করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক সমাজ এবং সকল পেশাজীবিকে হতাশ, ক্ষুব্ধ করেছে।

আমরা ঘটনাটির যথোপযুক্ত তদন্ত এবং ছয়জন চিকিৎসকের সাময়িক বরখাস্তের আদেশ বাতিলের দাবি জানাচ্ছি।”

নিজস্ব প্রতিবেদক/ আব্দুল্লাহ আল মারুফ

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।