মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

৬ জন চিকিৎসকের সাময়িক বহিষ্কার, চিকিৎসকদের জবাব

১৩ এপ্রিল ২০২০: গত ৯ এপ্রিল কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ সেহাব উদ্দিন হাসপাতালের ৬ জন চিকিৎসকের অনুপস্থিতি ও কোভিড-১৯ কেন্দ্রে চিকিৎসা প্রদানে অসম্মতির কথা জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্যসেবা বিভাগের পরিচালক (প্রশাসন) বরাবর চিঠি প্রেরণ করেন। তারই প্রেক্ষিতে শনিবার (১১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. বেলাল হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে পৃথক আদেশে উল্লেখিত চিকিৎসকদের সাময়িক বহিস্কার করা হয়। সরকারী কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা ২০১৮ এর ১২ ধারা অনুযায়ী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব চিকিৎসকদের বরখাস্তের ব্যপারে এ নির্দেশনা দেন।

প্রচারের পরপরই প্রশ্নবিদ্ধ হয়েছে এই নির্দেশনা। সাময়িক বহিষ্কারাদেশ প্রাপ্ত এক চিকিৎসক ৭১ টিভিতে এক লাইভ ফোনকলে নিজের অবস্থান ও বক্তব্য সবার সামনে তুলে ধরেন। তার বক্তব্যটি হুবহু দেয়া হল:

“আমি ডা. মো. ফজলুল হক, আমি আবাসিক চিকিৎসক হিসেবে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারী হাসপাতালে কাজ করে যাচ্ছি। আমার মেইন পোস্টিং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। আমি সেখানেও বাংলাদেশে যখন প্রথম ইবোলা ভাইরাস হয়, সেই কেইসটি লিখি এবং সেটার পুরস্কার হিসেবে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ডাইরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল আমাকে ওখানে রেগুলার পোস্টিং করে দেন এবং এখানেও আমি জানুয়ারি থেকে একদম রেগুলার কাজ করে গেছি। আমি কখনোই চিকিৎসা দিতে অপারগতা বা অনিচ্ছা প্রকাশ করি নাই। বাংলাদেশে প্রথম যে করোনার রোগী এখানে আসেন, তাকেও আমি রিসিভ করি। চীন থেকে যারা আসেন, তাদেরকে রিসিভ করেছি এবং বাংলাদেশের যেই রোগীটা প্রথম মারা যায়, সেই রোগীটার কফিন পর্যন্ত আমি এম্বুলেন্সে উঠিয়ে দিয়ে তারপরে আমি আমার দায়িত্ব শেষ করি এবং ৩১ তারিখ পর্যন্ত এভাবেই আমি ফোকাল পার্সন হিসেবে কাজ করতে থাকি। ৩১ তারিখের পরে এপ্রিল মাস থেকে আমাদের রোস্টার হয় মেডিসিন বিশেষজ্ঞদের জন্য। আমি সেখানে স্যারকে বলি যে, আমাকে দ্বিতীয় সপ্তাহে দেয়া হোক। আমাকে ১৫ তারিখ থেকে ২১ তারিখের মধ্যে রোস্টারে দেয়া হয় এবং আমি সেই রোস্টারের, যেহেতু ১৫ তারিখ হতে রোস্টার, আমি ১ তারিখ থেকে হোটেলে কোয়ারেন্টিনে থাকি। আমি উত্তরায় ১ নং সেক্টরের একটি হোটেলে ৭০৬ নং রুমে বুকিং দেই এবং কোয়ারেন্টিনে আমি সেখানে অবস্থান করি এবং আমি নিজেকে তৈরি করতে থাকি। আমি ডিউটি পালন করবো এবং আমি স্যারকে বলি,” স্যার আমি এর আগেও এরকম দুর্যোগ মুহুর্তে জাতির কাজে আমি ঝাপিয়ে পড়েছিলাম ইবোলা ভাইরাসের সময় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। ”
আমি কখনোই অনিচ্ছা স্বীকার করিনাই, বলিও নাই। আমি আমার ডিউটি অবশ্যই পালন করবো। এই ১ থেকে ১১ তারিখের মধ্যেই দুই তিনবার হাসপাতালে যাই। আমার রোস্টার ডিউটি নাই, তারপরেও হাসপাতালে গিয়েছি। গত বুধবারেও হাসপাতালে যাই আর আজকে শনিবার দিন, আমি হাসপাতালে গিয়ে দেখি যে, আমার নামে একটা চিঠি আছে কৈফিয়ত তলব করে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে আগে থেকে কোনো কিছু ইনফর্ম করে নাই। সেখানে সময় দেয়া ছিলো যে, ডাইরেক্টর এডমিন স্যারকে সকাল ১০টার সময় জানাতে হবে। কিন্তু আমাকে জানানো হয় নাই। আমি সাথে সাথে চিঠি পেয়েই সেটার উত্তর লিখি এবং স্যারকে জানাই। স্যার আমাকে বলেন যে, আগামীকাল এটার আমি ব্যবস্থা করবো। কিন্তু যখন সন্ধ্যাবেলা আমি দেখি যে সাময়িক ভাবে বরখাস্ত হয়েছি, তখন আমি অবাক হয়ে যাই!
এই হাসপাতালে এতো কাজ করলাম! আমি এই হাসপাতালে সবচেয়ে বেশী কাজ করেছি। ৪টা, ৫ টা পর্যন্ত, রাত ১০টা, ১১ টা পর্যন্ত কাজ করেছি সবাই জানে। তারপরেও আকস্মিক এই সংবাদে আমি হতাশ হয়ে যাই এবং অনেক কষ্ট পাই। যখন সামাজিকভাবে এটা ছড়িয়ে পড়ে, তাতে আমি মানসিকভাবে অত্যন্ত কষ্ট পাই এবং এটার জন্য আমি সামাজিকভাবে হেয় হই এবং ডাক্তাদের কাছেও আমি হেয় হই। এজন্য আমি এটার সুবিচার প্রার্থনা করছি।”

উল্লেখ্য, উক্ত আদেশের প্রেক্ষিতে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) এর পক্ষ থেকে স্বাস্থ্য সচিব বরাবর ১২ এপ্রিল, ২০২০ তারিখ এক চিঠি প্রেরণ করা হয়। উক্ত চিঠিতে অপর একজন চিকিৎসকের কথা উল্লেখ করা হয় যিনি ১ থেকে ৭ এপ্রিল পর্যন্ত নিজের ডিউটি শেষ করে পরবর্তী রোটেশনের অপেক্ষায় ছিলেন।

বিএমএ মহাসচিব বলেন যে, চিকিৎসকদের বরখাস্তের পূর্বে তাদের আত্মপক্ষ সমর্থনের কোন সুযোগ দেয়া হয় নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী ঝুঁকিপূর্ণ যে কোন কাজে যে কেউ নিজেকে নিবৃত করতে পারবেন। তবুও এসকল চিকিৎসকদের বক্তব্য অনুযায়ী তারা কেউই কোভিড-১৯ রোগী দেখতে অপারগতা প্রকাশ করেন নি। জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশের চিকিৎসকগণ অত্যন্ত সাহসের সাথে করোনা মোকাবেলা করছেন সেখানে এধরনের আদেশ হঠকারী এবং অনভিপ্রেত। তিনি এ হয়রানিমূলক আদেশের প্রেক্ষিতে জরুরি ব্যবস্থা গ্রহণ করার আবেদন জানান।

নিজস্ব প্রতিবেদক

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।