বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩, ১৮ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

৫ দফা দাবিতে চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের আগামী তিনদিনের কর্মসূচি ঘোষণা

রবিবার, ০৯ মার্চ, ২০২৫

৫ দফা দাবিতে চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা আগামী তিনদিনের কর্মসূচি ঘোষণা করেছে। এক বিবৃতিতে জানানো হয়েছে –

বাংলাদেশের সাধারণ মানুষকে অপচিকিৎসার হাত থেকে রক্ষা করে সুচিকিৎসা নিশ্চিত করতে ও স্বাস্থ্য খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং চিকিৎসা পেশার মর্যাদা রক্ষায় চিকিৎসক সমাজের পাঁচ দফা দাবি –

১. এমবিবিএস/বিডিএস ডিগ্রীপ্রাপ্তগণ ব্যতিত অন্য কেউ নামের পূর্বে “ডাক্তার” পদবী ব্যবহার করতে পারবে না এবং আদালতে চলমান এই সংক্রান্ত আইন ও জনস্বাস্থ্য বিরোধী সকল রিট আগামী ১২ই মার্চের মধ্যে নিষ্পত্তি করতে হবে এবং বাংলাদেশে “ডিপ্লোমা চিকিৎসক” নামে  বিভ্রান্তিকর কোনো পদবির প্রচলন করা যাবে না, যার অস্তিত্ব বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা বিশ্বের কোথাও নেই‌।

২. “রেজিস্টার্ড চিকিৎসক (এমবিবিএস /বিডিএস) ছাড়া অন্য কেউ স্বাধীনভাবে প্রাইভেট প্র্যাকটিস করতে পারবে না” এই মর্মে প্রজ্ঞাপন জারি করতে হবে।

৩. আগামী ৭ কর্মদিবসের মধ্যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্স কারিকুলাম সংস্কার কমিটি গঠন করে তাদের কোর্স কারিকুলাম পুনঃনির্ধারণ এবং মানহীন সকল ম্যাটস (মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল) বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করতে হবে।

৪. জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের জন্য শূন্যপদে পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক নিয়োগ এবং চিকিৎসকদের বিসিএসের বয়সসীমা ৩৪ বছরে উন্নীত করতে হবে।

৫. অনতিবিলম্বে চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন এবং বেসরকারি চিকিৎসকদের জন্য সুনির্দিষ্ট বেতন কাঠামো (পে-স্কেল) প্রণয়ন করতে হবে।

উপরোক্ত পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে নিম্নোক্ত কর্মসূচি চলমান থাকবে-

১০ মার্চ ২০২৫

১. সকাল ১০ ঘটিকা হতে স্বাস্থ্যখাতে মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের দুর্বৃত্তায়ন রুখতে অনলাইন ও অফলাইনে গণস্বাক্ষর কর্মসূচি শুরু।

২. সকাল ১১ টা থেকে দুপুর ২:৩০ পর্যন্ত ইন্টার্ন এবং মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীরা যথাক্রমে কর্মবিরতি ও ক্লাস বর্জন করবেন, ঢাকার সকল ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা দুপুর ১১:৩০ মিনিটে শাহবাগ বটতলায় সমবেত হবেন এবং ঢাকার বাইরে সবাই নিজ নিজ প্রতিষ্ঠানে অবস্থান কর্মসূচি পালন করবেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের চলমান আমলাতান্ত্রিক কূটকৌশলের প্রতিবাদে এবং পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে শাহবাগ বটতলা থেকে বিক্ষোভ মিছিল শুরু করে রাজু ভাস্কর্যে এসে প্রতীকী এমবিবিএস /বিডিএস সার্টিফিকেট ও বিএমডিসি সার্টিফিকেট পোড়ানো।

৩. বিকাল ৩  ঘটিকায় জাতীয় প্রেস ক্লাবে “মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের হাতে বন্দী স্বাস্থ্যখাত : রুখবে তাদের কে?” শীর্ষক আলোচনা সভা ও সংবাদ সম্মেলন, পাঁচ দফার সার্বিক যৌক্তিকতা তুলে ধরা এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের কোর্স কারিকুলাম সংশোধন, “সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার” পদবী পরিবর্তন, তাদের সুনির্দিষ্ট কর্মপরিধি নির্ধারণ, ড্রাগ লিস্ট Over The Counter Drug (OTC) এ সীমাবদ্ধকরণ এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের প্যারামেডিক, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার, ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর, হেলথ অ্যাসিস্ট্যান্ট, ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট প্রভৃতি ক্ষেত্রে কর্মক্ষেত্র তৈরীর প্রস্তাবনা প্রদান।

১১ মার্চ ২০২৫

দিনব্যাপী সারাদেশের সরকারী বেসরকারী সকল হাসপাতালের বহির্বিভাগ সেবা বন্ধ থাকবে । সকাল ১১ টা থেকে দুপুর ২:৩০ পর্যন্ত ট্রেইনি, ইন্টার্ন এবং মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীরা যথাক্রমে কর্মবিরতি ও ক্লাস বর্জন করবেন এবং সবাই নিজ নিজ প্রতিষ্ঠানে প্রতিবাদ/অবস্থান কর্মসূচি পালন করবেন।

১২ মার্চ ২০২৫

১. সারা বাংলাদেশে সকল প্রকার একাডেমিক কার্যক্রম ও পরীক্ষা বন্ধ, সকল ইন্টার্ন এবং পোস্ট-গ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের কর্মবিরতি।

২. সকাল ১১ ঘটিকায় কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি। ঢাকার চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। অন্যরা স্ব-স্ব প্রতিষ্ঠানে অবস্থান কর্মসূচি পালন করবেন।

৩. ১২ মার্চের মধ্যে পাঁচ দফা দাবি না মেনে নিলে বিকাল ৪ ঘটিকায় আরো কঠোর কর্মসূচি ঘোষণার ডাক দিতে বাধ্য হবে।

দেশের সকল স্তরের চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের উপরোক্ত পাঁচ দফা বাস্তবায়নের লক্ষ্যে গৃহীত কর্মসূচি বাস্তবায়ন করার জন্য বিশেষভাবে অনুরোধ হলো।

প্ল্যাটফর্ম/এমইউএএস

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।