শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩, ১৯ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

৪১তম বর্ষে পদার্পণ করলো মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের “মেডিসিন ক্লাব”

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি, ২০২২

মেডিসিন ক্লাব- মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত শিক্ষা ও সমাজসেবামূলক একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আর্তমানবতার সেবায় নিয়োজিত সংগঠনটি গতকাল (৩১ জানুয়ারি) সাফল্যের সাথে ৪১তম বর্ষে পদার্পণ করেছে।

১৯৮১ সালের ৩১ জানুয়ারি ময়মনসিংহ মেডিকেল কলেজের লাইব্রেরিতে একদল স্বপ্নবাজ তরুণের হাত ধরে গড়ে উঠা সংগঠনটি বর্তমানে সারাদেশের অসংখ্য মেডিকেল ও ডেন্টাল স্টুডেন্টের সমন্বয়ে ৩২টি ইউনিটের এক বিশাল পরিবার।

গতকাল বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দেশব্যাপী সকল ইউনিটগুলোতে মেডিসিন ক্লাবের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়। মেডিসিন ক্লাব, কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে উত্তরায় মেডিসিন ক্লাবের কেন্দ্রীয় কার্যালয়ে এই উপলক্ষ্যে আলোচনা সভা, স্মৃতিচারণ ও কেক কেটে দিনটি সাড়ম্বরে উদযাপন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়ে স্মৃতিচারণ করেন মেডিসিন ক্লাবের কেন্দ্রীয় উপদেষ্টা ডা. খন্দকার রাহাত হোসেন, ডা. অনিমেষ বিশ্বাস অপু এবং ডা. তাপস কুমার দাশ। এছাড়াও উপস্থিত ছিলেন মেডিসিন ক্লাবের কেন্দ্রীয় সভাপতি ফয়সাল মাহমুদ প্রমিজ, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অংকন বনিক জয় সহ বিভিন্ন মেডিকেল কলেজ ইউনিটের অসংখ্য মেডিসিনিয়ান।

মেডিসিন ক্লাবের উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে: থ্যালাসেমিয়া প্রজেক্ট, নিরাপদ রক্তসঞ্চালন কর্মসূচি, রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি, ভ্যাক্সিনেশন, স্কুল হেলথ, স্বাস্থ্য সচেতনতা, জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি, শীতবস্ত্র ও ত্রাণ বিতরণ কর্মসূচি ইত্যাদি। এর পাশাপাশি “আর্তের সেবায় আমরা একটি পরিবার” স্লোগানকে ধারণ করা এই সংগঠনটি “একাডেমিক কাম সোশাল অর্গানাইজেশন” হওয়ায় মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের একাডেমিক ক্লিনিক্যাল ও প্রি ক্লিনিক্যাল ক্লাসও আয়োজন করা হয় মেডিসিন ক্লাবের ব্যানারে।

১৯৯৭ সালে বাংলাদেশে থ্যালাসেমিয়া রোগীদের নিয়ে প্রথম স্বেচ্ছাসেবী কার্যক্রম শুরু করে মেডিসিন ক্লাব। সমাজকল্যাণ অধিদপ্তরে নিবন্ধিত মেডিসিন ক্লাব দুই দশকের বেশি থ্যালাসেমিয়া রোগীদের রক্তের যোগান ও তাদের জীবনমান উন্নয়নে কাজ করছে। সারা দেশে মেডিসিন ক্লাবের সবগুলো ইউনিটের অধীনে প্রায় ২ হাজার থ্যালাসেমিয়া রোগী রয়েছে। রক্তের যোগানের পাশাপাশি নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ সরবরাহ, স্প্লিনেকটোমি অপারেশন, হিমোগ্লোবিন ইলেক্ট্রোফোরেসিস পরীক্ষারও ব্যবস্থা করে থাকে মেডিসিন ক্লাব। করোনা মহামারীতে মেডিসিন ক্লাব নানাভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে। প্রায় সাড়ে ৯ হাজার অসহায় পরিবারকে খাদ্য সরবরাহ করার পাশাপাশি রাজধানীতে করোনা ডেডিকেটেড হাসপাতালে কর্মরত ফ্রন্টলাইনার চিকিৎসকদের জন্য বিনামূল্যে বাস পরিসেবা চালু করেছিল মেডিসিন ক্লাব।

“Learn & let others learn to serve the humanity in the best possible manner.” এই মূলমন্ত্রকে ধারণ করে মানবতার সেবায় মেডিসিন ক্লাবের এই গৌরবময় পথচলা হয়ে উঠুক আরো রঙিন, প্রাণবন্ত এবং তারুণ্যের উচ্ছলতায় দৃপ্ত।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।