মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬১৩ অগ্রহায়ণ ১৪৩৩ · ১৬ জমাদিউস সানি ১৪৪৮
বিশেষ কলাম

৩৯ তম বিশেষ বিসিএস এ সুপারিশকৃত ৩৮ প্রার্থীকে নিয়োগ প্রশ্নে হাইকোর্টের রুল

Fahmida Hoque Mitiপ্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২০, ৭:৫৬ · ২ মিনিটে পড়ুন
৩৯ তম বিশেষ বিসিএস এ সুপারিশকৃত ৩৮ প্রার্থীকে নিয়োগ প্রশ্নে হাইকোর্টের রুল
লেখার আকার

২০ ফেব্রুয়ারি, ২০২০
৩৯ তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় উত্তীর্ণ সুপারিশকৃত ৩৮ জন প্রার্থীকে কেন নিয়োগ প্রদান করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

এ সংক্রান্ত দুটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (১৭ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি এফ.আর.এম নাজমুল আহসান ও বিচারপতি কে.এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এ রুল জারি করা হয়।

উক্ত বিসিএস এ নিয়োগ না পাওয়া ৩৮ প্রার্থী গত সপ্তাহে হাইকোর্টে দুটি পৃথক রিট দায়ের করেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিক উল্লাহ্ মিয়া ও রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এবিএম আবদুল্লাহ আল আল মাহমুদ বাশার ও এএজি সাইফুল আলম।

রিট আইনজীবী সিদ্দিক উল্লাহ্ মিয়া জানান, সরকারি কর্ম কমিশন ৩৯তম বিসিএস (বিশেষ) এ সর্বমোট ৪ হাজার ৭৯২ জনকে নিয়োগের সুপারিশ করে। তবে জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক তিনটি প্রজ্ঞাপনে ৪ হাজার ৬২৯ জনকে সহকারী সার্জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে নিয়োগ দিলেও রিট
আবেদনকারী ৩৮ জনকে অদ্যবধি নিয়োগ প্রদান করা হয়নি।

এ অবস্থায় নিয়োগ না দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে ও সহকারী সার্জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে নিয়োগের আরজি নিয়ে সুপারিশপ্রাপ্ত মো. আবদুল্লাহ আল মামুনসহ ৩৮ জন পৃথক দুটি রিট করেন।

নিজস্ব প্রতিবেদক / ফাহমিদা হক মিতি

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

সিসিইউ হতে কেবিনে স্থানান্তর করা হলো স্বাস্থ্যমন্ত্রীকে

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১৪ নভেম্বর রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে, করোনারী এনজিওগ্রাম পরবর্তী ব্লক ধরা পড়লে, স্টেন্টিং প্রক্রিয়া সম্পন্ন হয় স্বাস্থ্যমন্ত্রীর। কার্ডিওলজির স্বনামধন্য অধ্যাপক ডা. এ এন এম মোমেনুজ্জামানেএ নেতৃত্বে তার চিকিৎসা প্রক্রিয়াধীন রয়েছে। স্টেন্টিং পরবর্তী পরিচর্যার জন্য সিসিইউতে রাখা…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে সফলভাবে চিকিৎসা কার্যক্রম সম্পন্ন, বসানো হলো দুটি রিং (স্টেন্ট)

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে। ১৫ নভেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তাঁর হৃদ্‌যন্ত্রের ব্লক দূর করতে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়। এর আগে গতকাল একই হাসপাতালে…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।