মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬২৩ আশ্বিন ১৪৩৩ · ২৫ রবিউস সানি ১৪৪৮
জব নিউজ

৩৯ তম বিশেষ বিসিএসে ননক্যাডার চিকিৎসক নিয়োগের উদ্যোগ

Platformপ্রকাশ: ২৪ নভেম্বর ২০১৯, ৮:২১ · ২ মিনিটে পড়ুন
৩৯ তম বিশেষ বিসিএসে ননক্যাডার চিকিৎসক নিয়োগের উদ্যোগ
লেখার আকার

২৪ নভেম্বর ২০১৯

চিকিৎসকদের বিশেষ বিসিএস ৩৯ তম থেকে অপেক্ষমান নন ক্যাডারে চিকিৎসক নিয়োগের উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পিএসসির একাধিক নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এই বিসিএসে গত মঙ্গলবার ৪ হাজার ২০৩ জন চিকিৎসককে স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ৮ ডিসেম্বর তাঁদের যোগদান করার নির্দেশনা দেওয়া হয়েছে । প্রজ্ঞাপনে সহকারী সার্জন পদে ৪ হাজার ২০৩ জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে ২৪০ জন চিকিৎসককে নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে। নির্ধারিত তারিখে চাকরিতে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত নন বলে ধরে নেওয়া হবে এবং এ নিয়োগপত্র বাতিল হয়ে যাবে বলে উল্লেখ করা হয়েছে।

৩৯তম বিশেষ বিসিএসে পিএসসি থেকে ৪ হাজার ৭৯২ জন চিকিৎসক নিয়োগের সুপারিশ করা হয়। এরপরই ৩৯তম বিসিএসে উত্তীর্ণ নন-ক্যাডার ৮ হাজার ৩৬০ জনের নাম ঘোষণা করা হয়।

এই বিসিএসের ৮ হাজার ৩৬০ জন ক্যাডার হিসেবে অন্তর্ভুক্তির জন্য বেশ কিছুদিন থেকে আন্দোলন করে আসছে। অবশ্য পিএসসি ৩৯ বিসিএসের চূড়ান্ত সুপারিশের আগে ওই বিসিএস থেকে প্রায় দুই হাজার চিকিৎসক বেশি নিয়োগের উদ্যোগ নেয়। তবে এতে জনপ্রশাসন মন্ত্রণালয় সারা দেয়নি।

পিএসসি সূত্র জানায়, অপেক্ষমান নন ক্যাডারের তালিকা থেকে মেধা অনুসারে ২০০-২৫০ জন চিকিৎসক বা সার্জন নিয়োগ দেওয়ার কথা ভাবা হচ্ছে। পিএসসি ইতিমধ্যে কিছু শূন্য পদের তালিকা পেয়েছে। সেখানে চিকিৎসক নিয়োগের সুযোগ আছে। সেই তালিকা পেয়েই নন ক্যাডার থেকে নিয়োগের জন্য কাজ করছে পিএসসি।

এ ব্যাপারে পিএসসির চেয়ারম্যান মোহম্মাদ সাদিক নির্ভরযোগ্য সূত্রে বলেন, আমরা এ বিষয়ে কাজ করছি। সময় হলেই এ বিষয়ে জানা যাবে।

গত বছরের ১০ই এপ্রিল ৩৯তম বিশেষ বিসিএসের আবেদন কার্যক্রম শুরু হয়, শেষ হয় ৩০ এপ্রিল। পরে ওই বছরের ৩রা আগস্ট এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হয়, এতে ৩৭ হাজার ৫৮৩ জন অংশ নেন। পরীক্ষায় পাস করেন মোট ১৩ হাজার ৭৫০ জন চিকিৎসক। এর মধ্যে সহকারী সার্জন পদে ১৩ হাজার ২১৯ চিকিৎসক ও ৫৩১ জন সহকারী ডেন্টাল সার্জন পদে উত্তীর্ণ হন।

তথ্যসূত্র: প্রথম আলো
স্টাফ রিপোর্টার /নাজমুন নাহার মীম

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

১৩৩৭ জন চিকিৎসককে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি

৩০ নভেম্বর ২০১৯ ২৮/১১/২০১৯ তারিখ রোজ বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য সেবা বিভাগের বিভাগীয় পদোন্নতি কমিটির (ডিপিসি) সুপারিশের ভিত্তিতে জাতীয় বেতন স্কেল ২০১৫ -এর ৬ষ্ঠ গ্রেডে (টাকা ৩৫,৫০০-৬৭,০১০/ বেতনক্রমে) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পার্সোনাল অধিশাখা-১ এর উপসচিব শামীমা নাসরীন স্বাক্ষরিত…

৩০ নভেম্বর ২০১৯বিস্তারিত পড়ুন

৪১তম বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশ

২৯ নভেম্বর ২০১৯ গত ২০/১১/২০১৯ তারিখ রোজ বুধবার বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) এর ওয়েবসাইটে ৪১তম বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এই বিসিএস এর মাধ্যমে বিভিন্ন পদে ২,৬১১ জনকে নিয়োগ দেওয়া হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা…

২৯ নভেম্বর ২০১৯বিস্তারিত পড়ুন

ইব্রাহিম কার্ডিয়াকে ভাসকুলার সার্জারি বিভাগে চিকিৎসক নিয়োগ | চাকরির তথ্য

ভাসকুলার সার্জারি বিভাগে নিম্নপদে চিকিৎসক নেয়া হবে! আগ্রহীরা আবেদন করতে পারেন। ভাইভায় মূলত প্রশ্ন উত্তর দিয়েই চুড়ান্ত যাচাই করা হয়না। সার্জারিতে তার ডেডিকেশন ও এই বিভাগের জন্য তিনি কতটা ইফেকটিভ সেটা বিবেচনা করা হয়। কর্ম পরিবেশ যথেষ্ঠ ভাল। একেবারে ফ্রেন্ডলি।তবে…

২০ জানুয়ারি ২০১৯বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।