মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬২৬ কার্তিক ১৪৩৩ · ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
জব নিউজ

৪১তম বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশ

Platformপ্রকাশ: ২৯ নভেম্বর ২০১৯, ৭:৫৭ · ১ মিনিটে পড়ুন
৪১তম বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশ
লেখার আকার

২৯ নভেম্বর ২০১৯

গত ২০/১১/২০১৯ তারিখ রোজ বুধবার বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) এর ওয়েবসাইটে ৪১তম বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এই বিসিএস এর মাধ্যমে বিভিন্ন পদে ২,৬১১ জনকে নিয়োগ দেওয়া হবে।

অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেয়ার সময়সীমা ০৫/১২/২০১৯ তারিখ সকাল ১০.০০ টা থেকে ০৪/০১/২০২০ তারিখ সন্ধ্যা ৬.০০ টা পর্যন্ত।

বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে সর্বমোট ১৪০ জন (সহকারী সার্জন পদে ১১০ জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০ জন) নিয়োগ দেয়া হবে। আবেদনকারীর বয়সসীমা ২১-৩২ বছর পর্যন্ত। এবছর যারা ফাইনাল প্রফেশনাল পরীক্ষা দিচ্ছেন, তারা চাইলেও অবতীর্ণপ্রার্থী হিসেবে (অনুচ্ছেদঃ ১.৩ অনুযায়ী) এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। সেক্ষেত্রে সংশ্লিষ্ট পরীক্ষার নিয়ন্ত্রক, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রফেশনাল পরীক্ষা শুরু ও শেষ হওয়ার তারিখ সংবলিত প্রত্যয়নপত্রের সত্যায়িত কপি কমিশন কর্তৃক নির্ধারিত সময়ে এপ্লিকেশন ফর্মের হার্ড কপির সাথে দাখিল করতে হবে। বিসিএস এর মৌখিক পরীক্ষার বোর্ডে ফাইনাল প্রফেশনাল পরীক্ষা পাশের প্রমাণস্বরূপ বিশ্ববিদ্যালয়ের মূল/ সাময়িক সার্টিফিকেট এবং অবতীর্ণ হওয়ার মূল কপি অবশ্যই কমিশনে দাখিল করতে হবে। অন্যথায় মৌখিক পরীক্ষা গ্রহণযোগ্য হবে না এবং প্রার্থীতাও বাতিল বলে গন্য হবে।

স্টাফ রিপোর্টার/ ফাহমিদা হক মিতি

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

আমরা বলেছি ডাক্তার নেবো, কিন্তু কবে নেবো আমি জানি না: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১ নভেম্বর, ২০২৬ তারিখে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে "সোসাইটি অব অটোল্যারিঙ্গলজিস্টস এন্ড হেড নেক সার্জনস অব বাংলাদেশ" কর্তৃক আয়োজিত " Annual Scientific Conference &AGM 2026" এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি…

২ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

১৩৩৭ জন চিকিৎসককে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি

৩০ নভেম্বর ২০১৯ ২৮/১১/২০১৯ তারিখ রোজ বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য সেবা বিভাগের বিভাগীয় পদোন্নতি কমিটির (ডিপিসি) সুপারিশের ভিত্তিতে জাতীয় বেতন স্কেল ২০১৫ -এর ৬ষ্ঠ গ্রেডে (টাকা ৩৫,৫০০-৬৭,০১০/ বেতনক্রমে) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পার্সোনাল অধিশাখা-১ এর উপসচিব শামীমা নাসরীন স্বাক্ষরিত…

৩০ নভেম্বর ২০১৯বিস্তারিত পড়ুন

৩৯ তম বিশেষ বিসিএসে ননক্যাডার চিকিৎসক নিয়োগের উদ্যোগ

২৪ নভেম্বর ২০১৯ চিকিৎসকদের বিশেষ বিসিএস ৩৯ তম থেকে অপেক্ষমান নন ক্যাডারে চিকিৎসক নিয়োগের উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পিএসসির একাধিক নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এই বিসিএসে গত মঙ্গলবার ৪ হাজার ২০৩ জন চিকিৎসককে স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ…

২৪ নভেম্বর ২০১৯বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।