সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২২ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

২০২০: একটা যুদ্ধের গল্প

১৮ই এপ্রিল, ২০২০

লিখেছেন- ডা. রাজীব মজুমদার

ভাগ্যিস ২০২০ সালে দেশে গোলাবারুদের যুদ্ধ লাগে নাই। হলে কি এক অদ্ভুত অবস্থা হয়ে যেত!

মার্চ মাস..
শত্রুসেনারা ক্র‍্যাকডাউন করবে এ খবর আগে থেকে দিয়ে গেল বন্ধুরাষ্ট্রের গোয়েন্দাসংস্থা। আমাদের কমান্ডার বলল,”আসুক ওরা, আমরা প্রস্তুত! পর্যাপ্ত লোকবল ও লজিস্টিক সাপ্লাই সাথে আছে।”
শত্রুসেনারা হামলার রেকি শুরু করলে, উনি বললেন, “গোলাবারুদ, ঢাল-তলোয়ার তেমন দরকার নাই এই মুহূর্তে।”

যুদ্ধ শুরু হল।
সবকিছু লকডাউন।
মানুষকে ঘরে থাকতে বলা হলেও কি এক অজ্ঞাত কারণে সবাই খালি বাজারে যাচ্ছে।
আর শত্রুসেনারা তাদের ট্যাগ করে দিচ্ছে, “এইবার এই বলদের বাড়ি যাঊংগা।”
যুদ্ধ তেমন জমছে না। যোদ্ধারা সংগঠিত না, তাদের ট্রেনিং নাই, আর্মস নাই। তাদের সবাইকে কমান্ডার দল বেঁধে একবার উত্তরে যেতে বলছে, একবার দক্ষিণে যেতে বলছে (না রে ভাই, সেক্টর-টেক্টর ভাগ হয় নাই)।

অনেক যোদ্ধা জখম হল, যারা সম্মুখ যুদ্ধ করে আসছে তারা বলল, “আমাদের ট্রেনিং আর আর্মস দেন। আমরা যুদ্ধ করব, বীরের মত মরব”। কমান্ডার দুলে দুলে বললেন, “পর্যাপ্ত পিস্তল পাচ্ছেন। পিপিপি। এগিয়ে যান।”

আমাদের বুদ্ধিজীবীরা মুখর হয়ে উঠলেন গণমাধ্যমে। একেক গুনীর একেক মন্ত্র। একজন জোর গলায় বল্লেন, “মাঠে নামার কোন দরকার নাই। আমি জানালা দিয়ে গুলি করে সব শত্রু মেরে ফেলব। এর জন্য কোন বিশেষ সরঞ্জাম দরকার নাই”।

ঘরে ঘাপটি মেরে থাকা আমজনতাও আওয়াজ দিল,”শত্রু মারতে আবার ঢাল-তলোয়ার কেন? দেশপ্রেম ই যথেষ্ট”। এত প্রেম বুকে নিয়ে তারা কেন এই দুঃসময়ে বাজারে যাচ্ছেন? হুদাই শত্রুসেনা দেখতে বের হচ্ছেন- এর কোন সদুত্তর কেউ দিল না।

দমে যাওয়া যোদ্ধারা আবার গেল ফ্রন্টে।
আ সর্বনাশ!
বন্দুক কোথায়? এত এয়ারগান!
গ্রেনেডের বদলে পটকা, গুলির বাক্স খুলে দেখে কাঁঠালের বিচি। যোদ্ধারা পিছু হঠল।
বাসাবাড়িতে আওয়াজ উঠল,”দুনিয়ার সবখানে দেখলাম ফাইটাররা সামনে আগায়, আর আমাদেরগুলা দেখি পালায়। শেম!শেম!!”

কমান্ডার কমান্ড দিলেন, “কেউ পিছু হঠলে কোর্টমার্শাল! একদম টলারেট করব না।”

টকশোগুলিতে হোস্টেস টকমিষ্টি হেসে বললেন, “সারাবছর দেশের কত মানুষ প্রাণের ঝুঁকি নিয়ে রাস্তা ঝাড়ু দেয়, এ আর এমনকি!”

শত্রুসেনার উপদ্রব বেড়ে গেছে, যার তার বাড়িতে ঢুকে পড়ছে। ছেলে-মেয়ে-কচি-বুড়ো কাউকে ছাড়ছে না। যোদ্ধারা মারা যাচ্ছে। কাঁঠালের বিচি বডি-আর্মার ভেদ করতে পারছে না। থাকা-খাওয়ারও খুব অভাব। ফ্রন্টে কোথাও কোন খাবার নাই। বারবার বলা সত্ত্বেও উপযুক্ত অস্ত্র দেওয়া হচ্ছে না।
কোথায় যেন গ্যাপ!

কমান্ডার জানেনই না মোট কতজন যোদ্ধা মরল, কয়জন জখম হল। একবার ত হিসেব করে দেখেন জখমী যোদ্ধার থেকে মৃত যোদ্ধার সংখ্যা বেশি(সেটা আবার থুক্কু বলে সাথে সাথে কারেকশান করে নিলেন)।
পাব্লিকের আচরণ আরো অদ্ভূত!
একেকজন বলে, “শত্রুসেনারা যেন খালি সরকারী লোক আর ফাইটারদের ধরে”।

এরপর আবার নতুন থিওরি আসলো, দম বন্ধ করে শত্রুর কাছে যেতে হবে। তাহলে নিঃশব্দে শত্রুসেনাদের মারা যাবে। বলা বাহুল্য, এই থিওরি যোদ্ধারা ভালভাবে নিল না। কথাটাতেই কেমন বুজরুকি গন্ধ!

দিন যাচ্ছে দিনের মত। এখন আর এটাকে যুদ্ধ বলা যায় না, একপেশে গণহত্যা বললে কিছুটা মানায়। শত্রুসেনারা সকাল বিকাল সরকারি-বেসরকারি- কমান্ডার-আমজনতা দিয়ে নাস্তা করছে। যোদ্ধারা অধিকাংশ মারা গেছেন, রক্ষা করার কেউ নাই।
বাতাসে লাশের গন্ধ।
কমান্ডারকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
বুদ্ধিজীবিরা গায়েব।
টকশো বন্ধ।
শেষ আমজনতা বধ্যভূমিতে দাঁড়িয়ে বলল,
“আজও তিনটা মারা গেছে। আহা!
ফাইটারগুলা মরলে কি যে শান্তি লাগে!”

গল্প তো গল্পই।
গল্প কি কখনো সত্যি হয়,বলেন?

(ঈষৎ পরিবর্তিত)

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।