মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩ · ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
রোগ কথন

বলিভিয়াতে মারাত্মক হেমোরেজিক জ্বরের প্রাদুর্ভাব, সংক্রমিত হতে পারে মানুষ থেকে মানুষে

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২০ নভেম্বর ২০২০, ১২:৫২ · ৩ মিনিটে পড়ুন
বলিভিয়াতে মারাত্মক হেমোরেজিক জ্বরের প্রাদুর্ভাব, সংক্রমিত হতে পারে মানুষ থেকে মানুষে
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২০ নভেম্বর, ২০২০, শুক্রবার

গত সোমবার, ১৬ নভেম্বর সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (CDC) একটি মারাত্মক প্রাণী ভাইরাস “চ্যাপারে” এর কথা প্রকাশ করেছে। যা জ্বর, পেটে ব্যথা, বমি, মাড়ির রক্তক্ষরণ, ফুসকুড়ি, চোখের পিছনে ব্যথার সৃষ্টি করে এমনকি মানুষ থেকে মানুষে ছড়াতে পারে।

সর্বপ্রথম ২০০৪ সালে গ্রামীণ বলিভিয়ার চ্যাপারে প্রদেশে “চ্যাপারে ভাইরাস” (ইবোলার মত একটি রোগ) এর একটি নিশ্চিত কেস পাওয়া যায় এবং এরপর রোগটি অদৃশ্য হয়ে যায়।

সাম্প্রতিক প্রকাশিত একটি গবেষণার মতে, পরবর্তীতে আবারও ২০১৯ সালে, বলিভিয়াতে ৫ জন লোক আক্রান্ত হয়। গবেষণাটিতে বলা হয়েছে, বলিভিয়ার রাজধানী লা-পাজ এর কাছাকাছি অঞ্চলে, ভাইরাসটি বডি ফ্লুইডের মাধ্যমে মানুষ থেকে মানুষে ছড়িয়েছিল এবং ৩ জনের মৃত্যুর কারণ হয়েছিল। ২০২০ সালে ভাইরাসটির কোনো সচল প্রাদুর্ভাব দেখা যায়নি এবং ভাইরাস বিশেষজ্ঞদের মতে, যদি কোনো প্রাদুর্ভাব ঘটেও সেটা মহামারী সৃষ্টি করবে না। সিডিসি (CDC) এর বিবৃতি অনুযায়ী, ২০১৯ সালের ৫ টি নিশ্চিত কেসের মধ্যে ৩ জনই ছিলেন স্বাস্থ্যকর্মী। যাদের একজন ছিলেন মেডিকেল রেসিডেন্স, একজন ছিলেন এম্বুলেন্স মেডিক এবং একজন ছিলেন অন্ত্রবিদ। যারা আক্রান্ত রোগীর বডি ফ্লুইড এর মাধ্যমে আক্রান্ত হয়। পরবর্তীতে তাদের মধ্যে থেকে ২ জন মারা যায়। গবেষকরা চ্যাপারে ভাইরাসের জেনেটিক মেটারিয়ালের অংশকে আর.এন.এ (RNA) হিসেবে শনাক্ত করে। নতুন প্রাদুর্ভাবের বিবরণে দেখা গেছে যে, রোগটি এখন একজন ব্যক্তি থেকে অন্যজনে ছড়াচ্ছে। উদাহরণস্বরূপ বলা যায়, অ্যাম্বুলেন্স মেডিক এর কথা যিনি আক্রান্ত ব্যক্তিকে রিসাসিটেশন দেওয়ার সময় ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছিলেন।

জর্জেটাউন ইউনিভার্সিটির গবেষক কলিন কার্লসন এর মতে, হেমোরেজিক ফিভার যেমন- ইবোলা বা ইবোলার মত রোগ। শ্বাসযন্ত্রের রোগ যেমন- ফ্লু বা কোভিড-১৯ এর মত বৃহৎ পরিসরে কদাচিৎ ছড়ায়। কারণ এই ধরণের হেমোরেজিক ফিভার এর মতো রোগে সংক্রমণের পর খুব দ্রুত লক্ষণসমূহ প্রকাশ পায় এবং সংক্রামণের জন্য বডি ফ্লুইডের সাথে সরাসরি সংস্পর্শ প্রয়োজন। কিন্তু এর প্রাদুর্ভাব স্বাস্থ্য ব্যবস্থাকে হুমকির মুখে নিয়ে যেতে পারে। কারণ বিপুল সংখ্যক স্বাস্থকর্মী আক্রান্ত রোগীর চিকিৎসা করতে গিয়ে রোগটিতে আক্রান্ত হতে পারে।

২০১৯ সালের চ্যাপারে ভাইরাস প্রাদুর্ভাবের প্রথম ইঙ্গিত পাওয়া যায় বলিভিয়ান সিটি অফ স্যান্টা ক্রুজের সরকারি পরীক্ষাগারের একটি বডি ফ্লুইডের নমুনা পরীক্ষায়। যে ডাক্তার নমুনাটি সংগ্রহ করেছিলেন তাঁর ধারণা ছিল যে, রোগীটির হয়তো ডেঙ্গু সংক্রামিত হয়েছে। কারণ দক্ষিণ আমেরিকাতে ডেঙ্গু প্রাদুর্ভাব খুব বেশি এবং হেমোরেজিক ফিভারের লক্ষণ দেখলে যে কোনো রোগের আগে সেটিকে ডেঙ্গু হিসেবে ধারনা করা হয়। সিডিসি এর একজন গবেষক মারিয়া মোরেলেস-বেতুল ডেঙ্গু ও চ্যাপারে এর ব্যাপারে মন্তব্য করেন-

“It’s similar. Very similar.”

কিন্তু নমুনা পরীক্ষার পর দেখা যায়, ডেঙ্গু ভাইরাসের কোনো চিহ্ন নেই। গবেষকরা ঐ অঞ্চলের অন্যান্য প্রচলিত রোগজীবাণু যেমন- ইয়েলো ফিভার, মাচুপো (আরও একটি বিরল এবং মারাত্নক হেমোরেজিক রোগ) এর জন্য পরীক্ষা করলেও তার সবগুলো নেগেটিভ আসে। তখন সেই পরীক্ষাগারে চ্যাপারে ভাইরাস যাচাইয়ের জন্য কোনো নিদিষ্ট পরীক্ষার ব্যবস্থাও ছিল না।
যেহেতু ইমারজিং ডিজিজ দেখার জন্য সিডিসি এবং লাতিন আমেরিকা- কেন্দ্রিক প্যান- আমেরিকান স্বাস্থ্য সংস্থা (PAHO) একসাথে কাজ করছিল। তাই লাতিন আমেরিকার থেকে সিডিসি কে নমুনা গুলো পরীক্ষা করার আহ্বান জানানো হয়। এবং পরবর্তীতে নমুনাসহ, প্রাদুর্ভাবটির সমস্ত তথ্য সিডিসি কে পাঠানো হয়। সিডিসি এটিকে পরীক্ষাগারে আসা একটি ভাইরাল হেমোরজিক জ্বর হিসাবে বিবেচনা করার সিদ্ধান্ত নেয় এবং সর্বোচ্চ সম্ভাব্য সুরক্ষা স্তরের সাথে নমুনা পরীক্ষা করা হয়।

পরবর্তীতে সিডিসি কর্তৃক ঐ অঞ্চলে গবেষণার জন্য একটি দল পাঠানো হয়। গবেষকরা একজন ব্যক্তির সিমেনে আক্রান্ত হওয়ার ১৬৮ দিন পরেও ভাইরাল আরএনএ পায়। এছাড়াও তারা ঐ ব্যক্তির বাসা এবং তার আশেপাশের কৃষিজমি থেকে সংগৃহীত ইঁদুরেও ভাইরাসটির চিহ্ন পায়। যদিও এটি এখনও প্রমাণিত হয়নি যে রোগটি ইঁদুরের মাধ্যমে ছড়িয়েছে এবং আক্রান্ত ইঁদুর মানুষকে আক্রান্ত করতে পারে কি না।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

একদিনে ডেঙ্গুতে বছরের সর্বোচ্চ মৃত্যু!

রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১১ জন মারা গেছেন। এক দিনে মৃত্যুর এই সংখ্যা চলতি বছরে সর্বোচ্চ। এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪৫৯ জনের। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

২৪ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

দেশে তামাক ব্যবহারে বছরে হারাচ্ছে ১ লাখ ৬১ হাজারের বেশি প্রাণ

বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪ দেশে তামাক ব্যবহারের কারণে প্রতিবছর এক লাখ ৬১ হাজারের বেশি মানুষ অকালে প্রাণ হারাচ্ছে। আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত ‘জনস্বাস্থ্য রক্ষায় তামাক নিয়ন্ত্রণ…

১৪ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

শিশুদের মধ্যে টাইপ-ওয়ান ডায়াবেটিসে আক্রান্ত প্রায় ৬ শতাংশ

বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০২৪ আজ ১৫ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। ডায়াবেটিস শব্দটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে মধ্যবয়সী কারো চেহারা। অথচ বাংলাদেশে শিশুদের একটা বড় অংশ ডায়াবেটিসে আক্রান্ত। সাধারণত শিশুরা টাইপ-ওয়ান ডায়াবেটিসে বেশি আক্রান্ত হয়। সেক্ষেত্রে সারাজীবন ইনসুলিন নিতে হয়।…

১৪ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।