শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

স্বাস্থ্যখাতের ক্রয়কে দূর্নীতিমুক্ত করে স্বচ্ছতা নিশ্চিতে ই-জিপি ব্যবহারে গুরুত্বারোপ

রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫

সরকারি ক্রয় ব্যবস্থাকে আরও কার্যকর, দ্রুততর ও স্বচ্ছতা নিশ্চিত করতে ই-জিপি সিস্টেম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। একইসঙ্গে তাদের মতে এটি সরকারি ক্রয় প্রক্রিয়াকে দুর্নীতিমুক্ত করতে ভূমিকা রাখবে।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউস্থ বোরাক ইউনিক হাইটসে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ‘ই-জিপি ট্রেনিং ফর প্রকিউরিং এন্টিটি (পিই) ইউজার’ শীর্ষক পাঁচ দিনব্যাপী কর্মশালায় এসব কথা বলা হয়।

বিএসএমএমইউ মনোনীত ২০ জন কর্মকর্তার অংশগ্রহণে অনুষ্ঠিত কর্মশালায় বক্তারা বলেন, এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীদের ই-জিপি সিস্টেম ব্যবহার, নীতিমালা ও বাস্তবায়ন কৌশল সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণটি সরকারি ক্রয় ব্যবস্থাকে আরও কার্যকর, দ্রুততর ও স্বচ্ছ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই প্রশিক্ষণ কর্মকর্তাদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে দক্ষতা বাড়াবে; যা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য গুরুত্বপূর্ণ এবং ক্রয় প্রক্রিয়াকে দুর্নীতিমুক্ত করতে ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএসএমএমইউ’র ভারপ্রাপ্ত উপাচার্য ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ বলেন, “সরকারের প্রতিটি টাকা ব্যয়ে স্বচ্ছতা থাকতে হবে। কর্মকর্তা-কর্মচারীদের সততার সাথে দায়িত্ব পালন করতে হবে। সরকারের ক্রয় ব্যবস্থাকে আরও স্বচ্ছ, গতিশীল করতে ই-জিপি সিস্টেমের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্রয়ের ক্ষেত্রে গতানুগতিক প্রক্রিয়া থেকে বের হয়ে এসে ই-জিপি সিস্টেমকে ব্যবহার করে সততার সাথে অধিকতর স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি।”

আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক নুরুন নাহার খানম বলেন, “এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা ই-জিপি সিস্টেম ব্যবহারের বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন। যা তাদের প্রয়োজনীয় কাজকে আরও সহজ ও কার্যকর করবে। এই প্রশিক্ষণ অটোমেশন ও পেপারলেস কার্যক্রমকে এগিয়ে নেবে।”

বিশেষ অতিথির বক্তব্যে বিএসএমএমইউ’র উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার বলেন, “ক্রয় প্রক্রিয়া নিয়ে অনেককিছু ঘটে থাকে। প্রশাসনের উপর চাপ থাকে। দ্বন্দ্ব, হানাহানি পর্যন্ত ঘটে। ই-জিপি সিস্টেম এসব থেকে মুক্তি দিবে। তবে এটাও মনে রাখতে হবে; মানবিক মূল্যবোধ জাগ্রত না থাকলে সবকিছুই অর্থহীন হয়ে যায়।”

প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ডা. তারিক রেজা আলী। স্বাগত বক্তব্য প্রদান করেন এবং প্রশিক্ষণের গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন দোহাটেকের নলেজ অ্যান্ড ট্রেনিং বিভাগের পরিচালক মোসাম্মৎ তাসলিমা আক্তার। এসময় বিএসএমএমইউ’র পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দিন উপস্থিত ছিলেন।

প্ল্যাটফর্ম/

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।