মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ · ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

স্কুল-কলেজের পাঠ্যক্রমে স্ট্রোক বিষয়ক শিক্ষা অন্তর্ভুক্ত করার পরামর্শ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১২:৩৫ · ২ মিনিটে পড়ুন
লেখার আকার

সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

স্ট্রোকের জন্য ঐক্যবদ্ধ হওয়া—এ স্লোগান নিয়ে রোববার (৯ নভেম্বর) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আয়োজিত আন্তর্জাতিক স্ট্রোক কনফারেন্স স্কুল-কলেজের পাঠ্যক্রমে স্ট্রোক বিষয়ক শিক্ষা অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি এ কনফারেন্স স্ট্রোক বিষয়ে গণসচেতনতা বৃদ্ধি, স্ট্রোক প্রতিরোধ, তথ্য বিনিময়, আন্তর্জাতিক প্রশিক্ষণ ও স্ট্রোকের আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিরাট ভূমিকা রাখবে বলেও মত দেন তারা।

বিএমইউর নিউরোলজি বিভাগের উদ্যোগে শহীদ ডা. মিলন হলে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএমইউর ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। সভাপতিত্ব করেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ। আন্তর্জাতিক সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. ম. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শামীম আহমেদ, রেজিস্ট্রার নজরুল ইসলাম, এনআইএনএসএন্ডএইচের পরিচালক অধ্যাপক ডা. কাজী গিয়াস উদ্দিন আহমেদ, বিএইচআরইউটির পরিচালক (মেডিক্যাল এডুকেশন) অধ্যাপক গিডিওন মালওয়া। স্বাগত বক্তা ছিলেন নিউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. বাহাদুর আলী মিয়া।

কনফারেন্স উপলক্ষে ‘জরুরি স্ট্রোক কেয়ারের রূপান্তর ও বিএমইউতে পরবর্তী প্রজন্মের নিউরোইন্টারভেনশন সেবার বিকাশ’ শীর্ষক বৈজ্ঞানিক অধিবেশনের আয়োজন করা হয়।

এতে বিশেষজ্ঞরা স্ট্রোক এখনো বাংলাদেশে মৃত্যু ও অক্ষমতার প্রধান কারণ হিসেবে উল্লেখ করে বক্তারা বলেন, অথচ এর বেশিরভাগই প্রতিরোধযোগ্য।

প্ল্যাটফর্ম/

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।