বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩, ১৮ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

সেল্ফকেয়ার বনাম সেল্ফিশনেস

১২জুলাই, ২০২০, রবিবার

অধ্যাপক ডা. সানজিদা শাহরিয়া
চিকিৎসক, কাউন্সিলর
ফিনিক্স ওয়েলনেস সেন্টার বাংলাদেশ

**বর্তমান এই মহামারীর সময়ে সেল্ফ কেয়ার বা নিজের যত্ন নেওয়া খুব গুরুত্বপূর্ণ একটা ব্যপার। কারণ নিজেকে ভালো রাখতে না পারলে চারপাশের সবকিছু ভালো রাখা কঠিন হয়ে পড়ে। এক কথায় বলতে গেলে নিজের যত্ন নেওয়ার মানে নিজেকে ভিতরে পূর্ণ করা।

তবে নিজেকে ভালো রাখতে গিয়ে যেন কেউ আত্নকেন্দ্রিক না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। উদাহরণস্বরূপ বলা যায়, বাড়িতে অনেক সময়ই ছোট বাচ্চারা কাজের মাঝখানে অদ্ভুত বা শিশুসুলভ অভিযোগ নিয়ে আসে। সেক্ষেত্রে বিরক্ত না হয়ে বরং ইতিবাচক আচরণ করে তাকে বোঝাতে হবে। এসব ক্ষেত্রে রূঢ় আচরণ সাধারণত ব্যক্তির আত্নকেন্দ্রিক বা সেল্ফ সেন্ট্রিক মনোভাব প্রকাশ করে। আবার অনেক সময় জুনিয়র সহকর্মীর উপর নিজের কাজ চাপিয়ে দেওয়াটা আত্নকেন্দ্রিক মনোভাবের আরেকটা কারণ হতে পারে।

পুরো ব্যপারটি ইথিক্সের ভাষায় বলতে গেলে, নিজের ভালোর জন্য অন্যের ক্ষতি না করা এবং নিজের ক্ষতি হতে না দেওয়া। বর্তমানের এই কঠিন সময়ে ইথিক্সের এই ব্যপারটা কতটা মানা হচ্ছে সেটা নিজেদের ভেবে দেখতে হবে।

এ ধরনের আত্নকেন্দ্রিক আচরণ যেন শিশুদের মধ্যে তৈরি হতে না পারে সেজন্য অভিভাবকদের কিছুটা বাড়তি জিনিস খেয়াল রাখতে হবে। যেমন একাধিক সন্তানের মধ্যে কোনো একজনকে যদি বারবার শুধু তার পছন্দের গুরুত্ব অনুসারে চাহিদা পূরণ করা হয় তবে পরবর্তীতে এটা তার অভ্যাসে পরিণত হবে। ভবিষ্যতে নিজের প্রয়োজনীয় চাহিদা সে যে কোন মূল্যে পূরণের চেষ্টা করবে। আবার বাড়ির প্রধান যার উপর একটা পরিবার নির্ভরশীল, তার পছন্দ অপছন্দ গুলো অন্যের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে কিনা সেটা তার নিজের লক্ষ্য রাখতে হবে।

নিজের আচরণের জন্য যদি অন্য কেউ ক্ষতিগ্রস্ত হয় তাহলে অবশ্যই তা আত্নকেন্দ্রিক মনোভাবের বহিঃপ্রকাশ। এ ধরনের আচরণ নিজেকে ভালো রাখলেও আশেপাশের বাকি মানুষের জন্য ক্ষতির কারণ। কারো সাথে মতের মিল না হওয়ার কারণে তাকে অসম্মান করা বা আঘাত করার মনোভাব থেকে সবারই বের হয়ে আসতে হবে। মনে রাখতে হবে নিজের সম্মান বজায় রাখার জন্য আরেকজনকে সম্মান করাটা আবশ্যক।

সেল্ফকেয়ার মানে সেল্ফিশনেস নয় এটা মেনে চলতে পারলে পরিবেশ হয়ে উঠবে আরও সুন্দর এবং প্রাণবন্ত।

নিজস্ব প্রতিবেদক
ডা. টি এইচ এম এনায়েত উল্লাহ খান

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।