মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২১ নভেম্বর ২০২৬৭ অগ্রহায়ণ ১৪৩৩ · ১০ জমাদিউস সানি ১৪৪৮
প্রতিবেদন

সেরে উঠছে প্রকৃতি: পূরণ হচ্ছে ওজোন স্তরের ক্ষয়ে যাওয়া অংশ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৭ এপ্রিল ২০২০, ৮:২০ · ২ মিনিটে পড়ুন
সেরে উঠছে প্রকৃতি: পূরণ হচ্ছে ওজোন স্তরের ক্ষয়ে যাওয়া অংশ
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ
সোমবার, ২৭ শে এপ্রিল, ২০২০ খ্রিস্টাব্দ

ওজোন স্তর (Ozone layer) হচ্ছে পৃথিবীর বায়ুমন্ডলের একটি স্তর যেখানে তুলনামূলকভাবে বেশি মাত্রায় ওজোন গ্যাস থাকে। এই স্তর থাকে প্রধানতঃ স্ট্র্যাটোস্ফিয়ারের নিচের অংশে, যা ভূপৃষ্ঠ থেকে কমবেশি ২০-৩০ কিমি উপরে অবস্থিত। প্রতিরক্ষামূলক স্তর হিসেবে কাজ করা এই ওজোনস্তর সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শোষণ করে সরাসরি পৃথিবীতে আসতে বাধা প্রদান করে থাকে। সূর্যের এই অতিবেগুনি রশ্মির প্রাণীর শরীরে ক্যান্সার সৃষ্টি সহ রয়েছে নানান ধরনের বিরূপ প্রভাব। তাই ওজোনস্তর ছাড়া যে কোনো জীবের পৃথিবীতে বেঁচে থাকা দূরহ ই নয় বরং এক প্রকার অসম্ভব বলা চলে। কিন্তু বর্তমান বিশ্ব উন্নত হবার সাথে সাথে ক্ষয় হতে থাকে ওজোনস্তর। মানুষ কর্তৃক ক্লোরোফ্লুরোকার্বনের অত্যাধিক ব্যবহার যেমন: স্প্রে ক্যান, রেফ্রিজারেটর প্রভৃতির মাধ্যমে ওজোন স্তরের উল্লেখযোগ্য পরিমাণে ক্ষতি সাধিত হয়। এ ক্ষতি উত্তরণের জন্য ১৯৮৭ সালে “মনট্রিল প্রটোকল” নামক আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে ক্লোরোফ্লুরোকার্বনের ব্যবহার নিয়ন্ত্রণ করা হয়। তবুও দৈনন্দিন জীবনে আধুনিকতার ছোঁয়ার সাথে সাথে দূষণের মাত্রাও ক্রমশ বেড়েই চলছিল। তবে সম্প্রতি বিজ্ঞানীরা শুনিয়েছেন এক চমকপ্রদ খবর। আর্কটিকের ওপর যে বিশাল এলাকার ওজন স্তরে ক্ষয়ের সৃষ্টি হয়েছিল, তার মধ্যে প্রায় ১ মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকাজুড়ে স্বয়ংক্রিয়ভাবেই পূরণ হয়ে গিয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এই সম্পর্কে কোপারনিকাস অ্যাটমোস্ফিয়ার মনিটরিং সার্ভিস (সিএএমএস) ও কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস (সি৩এস) টুইটারে বায়ুমণ্ডলের নতুন কিছু ছবিও প্রকাশ করেছে, যেখানে ওজন স্তরের সেরে ওঠার বিষয়টি পরিষ্কার করা হয়েছে।

তবে বিশেষজ্ঞদের মতে ওজোনস্তর এর এই ক্ষয় সেরে ওঠার সঙ্গে কোভিড-১৯ এ বিশ্বের বিভিন্ন দেশে লকডাউন ও কলকারখানা বন্ধ থাকার সরাসরি সম্পর্ক রয়েছে কিনা তা এখনো সুনিশ্চিত নয়। বরং মেরু প্রবাহের ফলে সৃষ্ট ঘূর্ণি যা কিনা মেরু অঞ্চলে ওজোন সমৃদ্ধ ঠাণ্ডা বায়ু বহন করে আনে তার কারণে এমন হতে পারে বলে মনে করছেন তারা‌।

তথ্যসূত্র: https://www.google.com/amp/s/www.indiatimes.com/amp/technology/science-and-future/earth-finally-fixed-largest-ozone-layer-hole-above-arctic-healing-1-million-square-km-511794.html

নিজস্ব প্রতিবেদক
হৃদিতা রোশনী

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রাথমিক পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদক / প্ল্যাটফর্ম টুডে প্রতি বছর ১৪ নভেম্বর বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব ডায়াবেটিস দিবস। ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগ প্রতিরোধ এবং আক্রান্ত ব্যক্তিদের সঠিক চিকিৎসা ও ব্যবস্থাপনা নিশ্চিত করার এই দিবসের প্রধান উদ্দেশ্য। ডায়াবেটিস প্রতিরোধে প্রথম পদক্ষেপ হলো স্বাস্থ্যকর…

১৪ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে ভোলার স্বাস্থ্য সেবা ; চিকিৎসক পদ শূন্য ১৩৪টি!

শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫ ভোলা জেলায় চিকিৎসক পদ শূন্য ১৩৪ টি শুধুমাত্র ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পদ শূণ্য ৩৭ টি আউটডোর - ইনডোরে দৈনিক গড়ে ১২০০ রোগীর চিকিৎসা দেন ২৪ জন চিকিৎসক চিকিৎসক-নার্স, কর্মকর্তা–কর্মচারীসহ জনবল সংকটে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ভোলার…

১৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণাকে ‘ভুল চিকিৎসায় মৃত্যু’ নামে গণমাধ্যমে অপপ্রচার

সোমবার, ১৭ মার্চ, ২০২৫ কুমিল্লায় হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণার ঘটনাকে 'ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু' নামে বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে। কিন্তু রোগীর স্বজনদের অভিযোগ ভুল চিকিৎসার বিষয়ে নয় বরং হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণার বিরুদ্ধে। রোগীর স্বজনদের সাথে কথা বলেও মিলেছে এর সত্যতা।…

১৭ মার্চ ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।