মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ১০ অক্টোবর ২০২৬২৫ আশ্বিন ১৪৩৩ · ২৭ রবিউস সানি ১৪৪৮
চ্যারিটি

সুনামগঞ্জের বন্যাকবলিত হাওর এলাকার মানুষের পাশে মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশন, সুনামগঞ্জ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৪ মে ২০১৭, ২:৩৪ · ২ মিনিটে পড়ুন
সুনামগঞ্জের বন্যাকবলিত হাওর এলাকার মানুষের পাশে মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশন, সুনামগঞ্জ
লেখার আকার

সুনামগঞ্জ এবং এর আশেপাশের এলাকায় গত কয়েক সপ্তাহের ভয়াবহ ঝড় ও অকাল বন্যায় ১৪২টি ফসলী হাওরের সবগুলো পানিতে তলিয়ে গেছে। ব্যাপকহারে ফসলহানির পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞদের ধারণা আগামী ১ বছর এই বিশাল হাওর এলাকার ৫০ লক্ষ লোক তীব্র খাদ্যাভাবে এবং ৪০ লক্ষ লোক মধ্যম খাদ্য সংকটে ভুগবে।
সারাবছর যে আবাদী ফসলের উপর আশা ছিল, সেই ফসল হারিয়ে একে মাথায় হাত সবার, উপরন্তু দিনকয়েক আগে কালবৈশাখী ঝড়ের তান্ডবে ধ্বংস হয়েছে ঘরবাড়িও।

গতকাল ৩রা মে, বুধবার লক্ষ্মণশ্রী ইউনিয়ন, সুনামগঞ্জ সদর উপজেলায় আয়োজিত বন্যার্তদের ত্রাণ সহযোগিতা কর্মসূচি উদ্বোধন করেন মোঃ নাসিম এম.পি. মাননীয় মন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং ডা. মো. ইহতেশামূল হক চৌধুরী দুলাল, মহাসচিব, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন।
দুপুর ১২ ঘটিকায় এই কর্মসূচি আয়োজন করে বি.এম.এ সুনামগঞ্জ শাখা, সহযোগী হিসাবে ছিল “মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশন, সুনামগঞ্জ।” প্রোগ্রামে ৫০ টি পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হয়।

received_1645859618774797

ত্রাণ বিতরণের পর, বিকালে এসোসিয়েশনের নয় জনের একটি টিম ৪টি দলে ভাগ হয়ে সরেজমিন পরিদর্শন পূর্বক সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বিভিন্ন গ্রামে ফসল হারানো ও কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত অতিদরিদ্র পরিবারকে অর্থ সহায়তা প্রদান করে। এসোসিয়েশনের এই কর্মসূচীতে নাম প্রকাশে অনিচ্ছুক দুই মহোদয় ৩৫০০০ টাকা অনুদান দেন। এর সাথে মেডিকেল স্টুডেন্ট এসোসিয়েশন, সুনামগঞ্জের ৭০০০ টাকা এবং আরও কিছু অনুদান যুক্ত করে বেশকিছু সহায় সম্বলহীন মানুষকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। বি.এম.এ সুনামগঞ্জ শাখা এই কর্মসূচীতে সার্বিক সহায়তা করেছে।

received_1645859595441466

কর্মসূচীতে উপস্থিত ছিলেন “মেডিকেল স্টুডেন্ট এসোসিয়েশন, সুনামগঞ্জ” এর উপদেষ্টা ও বি.এম.এ সাধারণ সম্পাদক ডা. এম. নূরুল ইসলাম, এসোসিয়েশনের উপদেষ্টা ও বি.এম.এ সহ-সাধারণ সম্পাদক ডা. নীলাক্ষী শেখর তালুকদার, এসোসিয়েশনের উপদেষ্টা ডা. আনিসুর রহমান, এসোসিয়েশনের আহবায়ক ও বি.এম.এ সাংগঠনিক সম্পাদক ডা. সৈকত দাস, এসোসিয়েশনের সদস্য সৃজন রায় তীর্থ, বিজিত তালুকদার ও জাহিদুল ইসলাম মোবিন।

সংবাদদাতা: মিত্রবৃন্দা চৌধুরী

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মনপুরায় দুঃস্থ ও অসহায়দের মাঝে সন্ধানীর শীতবস্ত্র বিতরণ

প্ল্যাটফর্ম নিউজ, ৬ জানুয়ারি, ২০২১, বুধবার "উষ্ণতার ছোঁয়ায়, মানবতার সেবায় সদা পাশে আছি, মোরা সন্ধানী" মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো সবারই নৈতিক দায়িত্ব। সেইসাথে, দেশব্যাপী কোভিড-১৯ মহামারির এই দুঃসময়ের মধ্যে শীতের প্রকোপ যেন জনজীবনের দুর্ভোগ আরো বাড়িয়েই চলেছে, বিশেষ করে…

৬ জানুয়ারি ২০২১বিস্তারিত পড়ুন

শীতার্ত মানুষের পাশে দাঁড়ালো সন্ধানী

প্ল্যাটফর্ম নিউজ, ২৭ ডিসেম্বর, ২০২০, রবিবার দেশব্যাপী কোভিড-১৯ মহামারির এই দুঃসময়ের মধ্যে শীতের প্রকোপ যেন জনজীবনের দুর্ভোগ আরো বাড়িয়েই চলেছে, বিশেষ করে সেই সমস্ত নিরুপায় পথ মানবদের যাদের বসবাসের ঠিকানা নেই, নেই শীতের প্রকোপ থেকে বাঁচবার মতো শীতবস্ত্র। সেইসব মানুষের…

২৬ ডিসেম্বর ২০২০বিস্তারিত পড়ুন

‘প্ল্যাটফর্ম পিপিই ব্যাংক’- এর আয়োজনে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাস্ক বিতরণ

প্ল্যাটফর্ম নিউজ, ২৩ জুলাই ২০২০, বৃহস্পতিবার করোনা ভাইরাসের ব্যাপকতায় এক সংকটময় অবস্থায় থমকে আছে দেশের সার্বিক অবস্থা। এই মহামারির শুরু থেকে আজ অব্দি সম্মুখ যোদ্ধা হিসেবে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন চিকিৎসক সমাজ ও স্বাস্থ্যকর্মীরা। আর এই ফ্রন্টলাইনারদের পাশে থেকে…

২৩ জুলাই ২০২০বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।