শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের ভোক্তা অধিকার সংরক্ষণ ও মানোন্নয়নে- SMS Complain Suggestion System

FB_IMG_1493965870118:

স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে সারাদেশের প্রতিটি উপজেলা থেকে শুরু করে শহর পর্যন্ত সরকারী পর্যায়ের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা হাসপাতাল, জেনারেল হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল ও অন্যান্য বিশেষায়িত হাসপাতাল রয়েছে। দেশের বেশিরভাগ জনগোষ্ঠী এ সকল হাসপাতাল থেকে নিয়মিত স্বাস্থ্য সেবা গ্রহন করে। স্বাভাবিকভাবে যেখানে সেবা থাকে সেখানে সেবার প্রতি ক্ষোভ বা ভালো লাগা দুটোই থাকতে পারে। তথ্য প্রযুক্তির বিস্তৃতির বর্তমান যুগে তাই যত বেশি এসকল আলোচনা সর্বস্তরে আলোচিত হবে ততই সমস্যা নিরসন ও মানোন্নয়ন হবে।

এ লক্ষ্যেই স্বাস্থ্য অধীদপ্তরের অধীনে এসকল হাসপাতালে রয়েছে SMS Complain Suggestion System । স্বাস্থ্য সেবা গ্রহনকারী কোন ব্যাক্তি কোন নির্দিষ্ট সরকারী হাসপাতালে সেবা নিতে এসে যদি কোন অসুবিধার সম্মুখীন হন সেক্ষেত্রে তিনি নির্দিষ্ট পদ্ধতিতে নির্দিষ্ট একটি নাম্বারে এসএমএস করতে পারেন। সাধারন কমপ্লেইন সাজেশন বক্স এর চেয়ে এই পদ্ধতির সুবিধা হলে পাঠানো এসএমএসটি ডিজি হেলথের সেন্ট্রাল সার্ভারে জমা হয় যা দেশের কর্তাব্যাক্তিরা সহ সকল মানুষই দেখতে পারেন। এসএমএস পাঠানোর পর স্বাস্থ্য অধিদপ্তর থেকে একজন কর্মকর্তা প্রথমে অভিযোগকারীকে ফোন করেন এবং সমস্যাটির বিস্তারিত বিবরন জেনে নেন। এরপর উক্ত হাসপাতাল এর প্রধান কর্মকর্তাকে ফোন করে বিষয়টি জানানো হয় এবং তা সমাধান হয়েছে কিনা বা কতদিনের মাঝে সমাধান হবে বা সমাধান হতে কি প্রয়োজন ইত্যাদি জেনে নেয়া হয়। এই এসএমএস এবং উক্ত হাসপাতাল এর প্রতিক্রিয়া (সমাধান বা সমাধান এর প্রতিশ্রুতি) সবই দেশের যেকোন মানুষ স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে যেয়ে দেখতে পারেন।

কোন নাম্বারে কিভাবে এসএমএস পাঠাতে হবে সেটি প্রচার করার জন্য সকল হাসপাতালের দৃশ্যমান স্থানে একটি সাইনবোর্ড লাগানো আছে। এরপরেও বিষয়টি অনেকের দৃষ্টিগোচর না হওয়ায় এবারের স্বাস্থ্য সেবা জোরদারকরণ প্রকল্পে প্রতিযোগীতার মাধ্যমে পুরষ্কার বিতরণ এর জন্য এই SMS Complain Suggestion System এর উপরে নাম্বার রাখা হয়েছে এবং হেলথ ম্যানেজারদের বলা হয়েছে নিজ নিজ প্রতিষ্ঠানে আরো কয়েকটি করে সাইনবোর্ড বা পোস্টার তৈরি করে সকল দৃশ্যমান স্থানে টাঙ্গিয়ে দিতে এবং রোগীদের যেকোন অভিযোগ বা পরামর্শ এই পদ্ধতিতে জানানোর জন্য মোটিভেট করতেও বলা হয়েছে। এর ফলস্বরূপ বিগত কয়েকদিনে আগের তুলনায় অনেক বেশি SMS আসছে যা এই চমৎকার পদ্ধতিটিকে চলমান করে তুলছে।

আপনি দেশের একজন সাধারন নাগরিক হিসেবে সরকারি হাসপাতালে যেয়ে যদি কোন অসুবিধার সম্মুখীন হন তবে এই পদ্ধতিতে এসএমএস করে অভিযোগ বা পরামর্শ জানাতে পারেন। SMS এর পদ্ধতিঃ
আপনার মোবাইলে ফোনের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুনঃ
cmp "হাসপাতালের কোড" "অভিযোগ"
এবং পাঠিয়ে দিন 01733077774 এই নাম্বারে। সকল হাসপাতালের জন্যেই এই একই নাম্বার প্রযোজ্য তবে হাসপাতালগুলোর এসএমএস কোড আলাদা। কোডটি হাসপাতালে টাঙ্গানো সাইনবোর্ড থেকে পাওয়া যাবে।
উদাহরনঃ
cmp dmch toilet not clean
উপরের উদাহরনটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এর জন্য। কয়েকটি বড় হাসপাতাল এর কোড দেয়া হলোঃ
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালঃ dmch
মিটফোর্ড হাসপাতালঃ mitford
ময়মনসিং মেডিকেল কলেজ হাসপাতালঃ mmch
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালঃ fmch
বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালঃ szrmch
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালঃ dinajmch
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালঃ rmch
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালঃ rangmch
বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালঃ sbmch
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালঃ cmch
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালঃ comch
কুর্মিটোলা হাসপাতালঃ kurmitolahospi
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালঃ kmch
পাবনা মানসিক স্বাস্থ্য হাসপাতালঃ pmh
জাতীয় পংগু হাসপাতালঃ nitor
জাতীয় চক্ষু হাসপাতালঃ nio
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটঃ nimhr
জাতীয় কিডনি হাসপাতালঃ nikdu
জাতীয় বক্ষব্যাধি হাসপাতালঃ nidch
জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটঃ nicvd
জাতীয় ক্যান্সার হাসপাতালঃ nicrh
শহীদ সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালঃ ssh
ইনস্টিটিউট অফ পাবলিক হেলথঃ iph
ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, স্বাস্থ্য অধিদপ্তরঃ mis

এসএমএস পাঠানোর পর তা ডাটাবেজে গিয়েছে কিনা দেখতে চাইলে বা অন্যান্য হাসপাতালে কি অভিযোগ এসেছে তা দেখতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট (www.dghs.gov.bd) এ ঢুকে বাম দিকে "ড্যাশবোর্ড" লেখা অংশে ক্লিক করতে হবে। নতুন যে পেইজটি আসবে তার বাম দিকের মেনুতে একেবারে শেষের দিকে "Accountability" অপশন এর ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে "SMS Complaints and Suggestions" এর উপর ক্লিক করলে নিচের ছবির মত একটি পেইজ আসবে। এই পেইজের ডান দিকে বছর, মাস ইত্যাদি সিলেক্ট করে সেই মাসে সারা দেশের বিভিন্ন হাসপাতাল থেকে কি কি অভিযোগ বা পরামর্শ এসেছে এবং তা নিষ্পত্তি হয়েছে কিনা সেটা দেখা যাবে। সরাসরি লিংকঃ http://103.247.238.81/webportal/pages/complain.php

তথ্যের অবাধ চলাচল ও সবার অংশগ্রহনের মাধ্যমে দেশের প্রতিটি সেক্টর এর মনিটরিং জোরদার করতে পারলে প্রায় সব ধরনের সমস্যাই দ্রুত সমাধান করে ফেলা সম্ভব। সরকারি স্বাস্থ্য সেবা ব্যাবহার করুন এবং পরামর্শের মাধ্যমে একে উন্নত হতে সহায়তা করুন।

....
লিখেছেনঃ
ডা. মারুফুর রহমান অপু
মেডিকেল অফিসার, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম,
স্বাস্থ্য অধিদপ্তর।
ফাউন্ডিং এন্ড রেগুলেটরি মেম্বার, প্ল্যাটফর্ম।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।