শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

সুনামগঞ্জের প্রত্যন্ত এলাকায় জরুরি ঔষুধ ও বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছে প্ল্যাটফর্ম

প্ল্যাটফর্ম নিউজ, ২৩ জুন, ২০২২, বৃহস্পতিবার

গত ২১ জুন থাকা থেকে ‘প্ল্যাটফর্ম মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি’র ৮ জন চিকিৎসকের দল সিলেটের সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা করে। আজ এই অদম্য দল সিলেটের অসহায় বন্যার্থদের মাঝে জরুরি ঔষুধসহ বিনামূল্যে চিকিৎসা সেবা এবং রান্না করা খাবার বিতরণ করেন।

সুনামগঞ্জ সদর উপজেলায় অনেকেই ত্রাণ এবং সাহায্যের হাত বাড়িয়ে দিলেও জামালগঞ্জসহ কিছু প্রত্যন্ত অঞ্চলে এখনও অসহায় মানুষ ত্রাণের আশায় হাহাকার করছে। কয়েকদিনের অভুক্ত থাকা এই অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে প্ল্যাটফর্মের এই অদম্য ৮ চিকিৎসকের দল।

জামালগঞ্জের বাহাদুরপুর, জাল্লাবাজ, নয়াগাঁও, চান্দাবাড়ি, পুরান চান্দাবাড়ি, মৌলিনগর, সোনাপুর, শায়েস্তা বাজার ইউনিয়নসহ আরও অনেক প্রত্যন্ত অঞ্চল বেশি ক্ষতিগ্রস্ত। এসকল জায়গায় অদম্য চিকিৎসকের দল জীবনের ঝুঁকি নিয়ে যায় অসহায় মানুষদের পাশে দাঁড়াতে।

এসময় তাদের সাথে ছিলেন স্থানীয় চেয়ারম্যান যিনি এই দলকে বিভিন্ন প্রত্যন্ত এলাকা চিনিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। এছাড়াও সর্বক্ষণ বাংলাদেশ নৌবাহিনী এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে সুরক্ষিত ছিলেন তারা। চিকিৎসক ও ভলিন্টিয়ারগণ সেনাবাহিনী, নৌবাহিনী ও স্থানীয় স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় প্রায় ৫/৬ ঘন্টা নৌকা যোগে গুরুত্বপূর্ণ স্থানগুলো ও আশ্রয়কেন্দ্রে পৌছে এবং চিকিৎসা সেবা প্রদান করছেন।

বিতরণ সামগ্রীর মধ্যে আছে বাচ্চা ও বড়দের জন্য খাবার স্যালাইনসহ পর্যাপ্ত ঔষধ, মা-বোনদের জন্য প্রয়োজনীয় স্যানিটারি ন্যাপকিন। সাথে এইসব অঞ্চলের সবাইকে বিনামূল্যে নিঃস্বার্থভাবে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে এই চিকিৎসক দল।

এছাড়াও যেহেতু পানির কারণে রান্নার সুব্যবস্থা নেই তাই রান্না করে খাবার সবার মধ্যে বিতরণ করছেন তারা।

 

 

আজ রাতে রান্না করা খাবারসহ ত্রাণ এবং প্রয়োজনীয় ঔষধ, খাবার স্যালাইন ও স্যানিটারি ন্যাপকিন আশ্রয় কেন্দ্রগুলোতে বিতরণ করবে এই চিকিৎসক দল।

সিলেটে স্বরণকালের সবচেয়ে বড় বন্যায় প্লাবিত অসহায় মানুষদের জন্য এই জাতীয় দুর্যোগে সবার সহযোগীতা আশা করছি। তাই মানবতার খাতিরে এই অসহায় মানুষদের পাশে দাঁড়ান।

সাহায্য পাঠানো নিয়মঃ

বিকাশঃ 01521485292( ইরফান)
নগদঃ 01919780865 (ঋষা)

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।