মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ১০ অক্টোবর ২০২৬২৫ আশ্বিন ১৪৩৩ · ২৭ রবিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

সার্জারীর জটিলতায় মৃত্যুকে ‘ভুল চিকিৎসা’ বলছে রোগীর স্বজনেরা!

Moin Uddin Ahmad Sibliপ্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ৪:৫৩ · ১ মিনিটে পড়ুন
সার্জারীর জটিলতায় মৃত্যুকে ‘ভুল চিকিৎসা’ বলছে রোগীর স্বজনেরা!
লেখার আকার

রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে সার্জারীর জটিলতায় মোশাররফ হোসেন নামে এক রোগীর মৃত্যু হয়েছে। তবে রোগীর স্বজনেরা এ বিষয়টিকে ‘ভুল চিকিৎসায় মৃত্যু’ বলে অভিযোগ করছেন। গতকাল শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে অস্ত্রোপাচারের সময় তিনি মারা যান বলে জানিয়েছে স্বজনরা।

নিহতের স্বজনরা জানান, বুকব্যথা নিয়ে এক সপ্তাহ আগে গ্রীণ লাইফ হাসপাতালে ডাক্তার দেখানোর পর শনিবার অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি হন তিনি। অস্ত্রোপাচারের আগে মুহূর্তেও সুস্থ ছিলেন তিনি। তবে অস্ত্রোপাচার শেষে মোশাররফের নিথর দেহ বের করে আনা হয়।

স্বজনদের অভিযোগ, শনিবার সন্ধ্যায় রোগীর মৃত্যু হলেও রাত ৯টার পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে মৃত্যুর খবর জানায়। ঘটনাটি ধামাচাপা দিতে কর্তৃপক্ষ টাকা ও চাকরির প্রলোভন দেখায়!

স্বজনদের আরো অভিযোগ, অধ্যাপক ডা. মঞ্জুরুল আলমের অধীনে রোগীর অপারেশন হওয়ার কথা থাকলেও তিনি আসেননি। তার সহকারীরা বাবার অপারেশন করেছে। এমনকি অস্ত্রোপাচার শুরু হওয়ার অনেকক্ষণ হয়ে গেলেও অধ্যাপক মঞ্জুরুল আলম অস্ত্রোপচার কক্ষে আসেননি।

তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, চিকিৎসার অবহেলায় মোশাররফের মৃত্যু হয়নি। বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানেই তার অপারেশন করা হয়েছে।

এ ঘটনায় গ্রীন লাইফ হাসপাতালের গাফিলতি খতিয়ে দেখছে কলাবাগান থানা পুলিশ।

প্ল্যাটফর্ম/

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।