মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬৬ কার্তিক ১৪৩৩ · ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
ব্রেকিং নিউজ

সাংবাদিককে চিকিৎসা না দেওয়ার অভিযোগে ডাক্তারদের বিরুদ্ধে হাইকোর্টের রুল

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৮ মে ২০১৪, ৪:৫৬ · ১ মিনিটে পড়ুন
লেখার আকার

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে সব ইন্টার্নি চিকিৎসক সাংবাদিককে চিকিৎসা প্রদানে অস্বীকৃতি জানিয়েছিলেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

“রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানীয় এক সাংবাদিককে চিকিৎসা দিতে অস্বীকৃতি জানানোর অভিযোগ”- বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত এ সংবাদ আমলে নিয়ে বৃহস্পতিবার হাইকোর্ট একটি বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। আদেশের পাশাপাশি আদালত রুলও জারি করেন।

রুলে ‘কোন ক্ষমতাবলে সংশ্লিষ্ট ইন্টার্ন চিকিৎকরা চিকিৎসা দিতে অস্বীকৃতি জানিয়েছেন এবং চিকিৎসা দিতে অস্বীকৃতি জানানোয় তাদের চিকিৎসক হিসেবে লাইসেন্স প্রদানে বিরত রাখার নির্দেশ কেন দেওয়া হবে না’ তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

২ সপ্তাহের মধ্যে স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, রাজশাহীর জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার ও বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

১টি মন্তব্য

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।