মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬১২ কার্তিক ১৪৩৩ · ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

সস্ত্রীক করোনামুক্ত হলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৩০ জুন ২০২০, ৪:৩৫ · ২ মিনিটে পড়ুন
সস্ত্রীক করোনামুক্ত হলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ৩০শে জুন, মঙ্গলবার, ২০২০

করোনার শঙ্কা কাটিয়ে সুস্থ হলেন রাজধানীর শেরে বাংলা নগরের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া ও তাঁর সহধর্মিনী নিবেদিতা বড়ুয়া।

আজ দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় করোনামুক্ত হওয়ার এ তথ্য নিশ্চিত করেছেন তিনি। তাঁর শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি লিখেন-

“প্রথমে অশেষ কৃতজ্ঞতা জানাই মহান সৃষ্টিকর্তার কাছে। ধন্যবাদ আমার সকল শুভানুধ্যায়ী, শুভাকাঙ্ক্ষী, রাজনৈতিক সহকর্মী, সহযোদ্ধা , আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব, প্রিন্ট ও ইলেকট্রনিক সংবাদকর্মী, চিকিৎসক, নার্স, হাসপাতালের সকল কর্মকর্তা কর্মচারী সহ দেশবাসী সকলকে যারা আমার জন্য এবং আমার সহধর্মিণীর করোনা মুক্তির জন্য প্রার্থনা করেছেন, আমাদেরকে বিভিন্ন ভাবে সাহস যুগিয়েছেন। দেরিতে হলেও অবশেষে আমরা করোনা জয় করতে সক্ষম হয়েছি। আবারো আপনাদের সেবায় আমি নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত। সকলে সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।”

উল্লেখ্য, করোনা মহামারির শুরু থেকেই নিরলসভাবে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে রাউন্ড দেয়া ও বিভিন্ন গুরুত্বপূর্ণ অনলাইন মিটিং এ যোগদানসহ নিয়মিত সকল কার্যক্রম পরিচালনা করে আসছিলেন তিনি। আক্রান্ত হবার প্রথম দিকে বাসায় আইসোলেশনে থাকলেও গত ১৪ই জুন তিনি ও তাঁর সহধর্মিনী সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা সেবা নিচ্ছিলেন বলে জানা যায়।

করোনাজয়ী অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া ও তাঁর সহধর্মিনী নিবেদিতা বড়ুয়াকে প্ল্যাটফর্ম পরিবারের পক্ষ থেকে অভিনন্দন।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।