বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

লাইফ ইন লকডাউন, ডে এইটি থ্রি

প্ল্যাটফর্ম নিউজ, ৩০ জুন ২০২০, মঙ্গলবার
ডা. শুভদীপ চন্দ

একজন মেয়ে যখন প্রথম বিদ্রোহ করে সে কেন মেয়ে হয়ে জন্মালো; মেয়ে হয়ে সে রান্নার অধিকার পায়, বাচ্চা মানুষ করার অধিকার পায়, কাপড় ধোয়ার অধিকার পায়, ঘর সাজানোর অধিকার পায়, নিজে আরো সুন্দর দেখানোর অধিকার পায়- কিন্তু সব ভেঙ্গেচুরে পৃথিবীর মাথা ঘুরিয়ে দেয়ার অধিকার পায় না, দশ পাতা পড়ে বিশ পাতা সমালোচনা করার অধিকার পায় না- তখন তার দ্বিতীয় জীবন শুরু হয়। সে ওই দ্বিতীয় জীবনের স্বাদ পেল তার সাথে পরিচিত হবার পর।

যখন ম্যাসেজ আদানপ্রদান শুরু হলো সে বুঝতে পারলো- সম্পূর্ণ অসামঞ্জস্য অবস্থায়ও একটি বাড়ি টিকে থাকতে পারে। ঝড়ে উড়ে যায় না। সেখানেও জীবন চলে- হাসি ও প্রাচুর্য সহ। পৃথিবীর ধর্মই এটি, একপাশে যখন রাত ওপর পাশে তখন দিন। কেউ অন্য মতের মানেই সে ‘খারাপ’ না, ভুল না।

একদম বিপরীত মানুষের সাথে বন্ধুত্ব হওয়ার আগ পর্যন্ত মানুষ বুঝে না পৃথিবীতে আজব বলে কিছু নেই। সে মাঝেমাঝে এটাই খুঁজতো তাদের মধ্যে মিলটা কোথায়। প্রায় প্রতিটি ইস্যুতে তারা বিপরীত এবং বৈপরীত্য সঙ্গ সে এতোদিন বর্জন করে এসেছে।

সে ছিল প্র‍্যাক্টিসিং মুসলিম, সর্বধর্মে সমান সম্মানী, গণতন্ত্রমনা, এবং রাজনীতি এড়িয়ে চলা লোক। অপরদিকে ছেলেটি বিশ্বাস করছে- পৃথিবীর সকল ক্যাওসের মূলে ধর্ম, কঠিনভাবে স্বৈরতন্ত্রপন্থী, এবং রাজনীতি দ্বারা আদ্যপ্রান্ত প্যাঁচানো, মেলানকোলিক ন্যাচার। এমন লোক ভাল হওয়ার কোনো কারন নেই। কিন্তু তাকে অবাক করে দিয়ে ছেলেটি একটু বেশিই ভালো। তার আদর্শ নিয়ে সে এত মাত্রায় অবিচল যে অন্য আদর্শকে তার পাশে ‘বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে’ মনে হয়।

তখন মেয়েটির তার এক্সিটিং রিলেশনশিপের অনেক অজানা কিছুই স্পষ্ট হলো। সে বুঝতে পারলো রিলেশনশিপে ‘স্পেস’ মানে মহাশূন্য। এটি একটি বিদেশি ল্যাংগুয়েজ- যা তার বয়ফ্রেন্ড এতোদিন বলে গেছে সে বুঝতে পারে নি। তারপর নিজেই যখন সে মহাশূন্যে অবস্থান নিলো তার এতোদিনের ঢেকে রাখা রঙ বৃষ্টিতে ধুয়ে গেল। বের হয়ে আসলো অবহেলা, প্রতারণা ও বিশ্বাসঘাতকতার ছোট ছোট দিনপঞ্জি।

আগে সে ভাবতো ইগনোরেন্স ইজ ব্লিজ অন্তত ভালোবাসার ক্ষেত্রে। ভাবতো অতদূর এসে মাঝ নদীতে নৌকা না নাড়ানোই ভাল। এখন সে সাহস পেলো তার জানাটা প্রকাশ করতে। যে ভিজতে জানে তার আর পানিতে নামার ভয় কী! ও পাশ থেকেও বুঝছিলো বদলে যাচ্ছে অনেকখানি। স্যরির পশরা সাজিয়ে সেও এসেছিল। একমাস আগে এলে সে হয়তো ধন্যই হয়ে যেত। কিন্তু এখন সে স্বাধীনভাবে আকাশ দেখা শুরু করে দিছে। দ্বিতীয় জীবনে প্রবেশ করে গেছে। তার মিথ্যে জীবনের আনন্দের চেয়ে সত্য জীবনের আনন্দই বেশি বাজছে।

ছোটবেলায় গল্প শুনতে শুনতে যখন বুজে আসতো; ভাবতো সে ঘুরে বেড়াচ্ছে ম্যাজিক কার্পেটে, ভেসে বেড়াচ্ছে উত্তুঙ্গ নিল সমুদ্রে, ট্রেনের লাইন ধরে ছুটছে, কাউকে নিয়ে পাড়ি দিচ্ছে দিল্লি কাসাব্লাঙ্কা- তখন মনে হয় সে সময়টা ফিরে এসেছে। স্বপ্নে নয়, বাস্তবে। মেয়ে বলে কোনোকিছু আর আটকে নেই।

তখন সে প্রতিদিন সকালে আয়নায় নিজেকে দেখতো। কি বদলেছে খুঁজতো। বদলে নি কিছুই আবার আগের অবস্থাতেও নেই কিছুই।

‘জীবন মানে ক্ষণে ক্ষণে রঙ বদলানো’। সত্য গল্পের এ মিথ্যে মেয়েটি তখন তা বুঝতে শুরু করেছে। এটি এক রাত থেকে আরেক রাতের মাঝখানে একটি দিনের গল্প।

এরমাঝে আরেকটি জিনিস উল্লেখযোগ্য- এতো পরিবর্তনের মাঝে সে সবকিছু গোপন করছিলো তার বান্ধবীদের থেকে ও সোশ্যাল মিডিয়া থেকে। বলে না- প্রশান্তি গোপন করা যায়, অস্থিরতা গোপন করা যায় না। সে এক অদ্ভুত শান্তি নিয়ে বড়কিছুর জন্য অপেক্ষা করছিলো।

প্রত্যেক তালার জন্য একটি চাবি থাকে। আলাদা কারো কথা কিভাবে লিখবো যখন প্রায় সবকিছু লেখা হয়ে গেছে। বলা হয় যতক্ষণ না আপনি রোমিওর চোখ দিয়ে জুলিয়েটকে দেখছেন অথবা জুলিয়েটের চোখ দিয়ে রোমিওকে দেখছেন- তাদের কাউকে পাবেন না। উপযুক্ত পাঠকের অভাবে বইয়ের ফাঁকে থাকা চিঠিগুলো তাই সবসময় অর্থহীন।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।