মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬৩০ আশ্বিন ১৪৩৩ · ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
ব্রেকিং নিউজ

সরকারি চিকিৎসকদের বেতন সমস্যার হল সমাধান

Fahmida Hoque Mitiপ্রকাশ: ৯ মে ২০২০, ১১:৫৬ · হালনাগাদ: ১১ মে ২০২০ · ২ মিনিটে পড়ুন
সরকারি চিকিৎসকদের বেতন সমস্যার হল সমাধান
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ০৯ মে, ২০২০

ঝুঁকি নিয়ে রোগীদের সেবা দিলেও বেতন পাচ্ছিলেন না সরকারি হাসপাতালের এক হাজারের বেশি চিকিৎসক। পর্যাপ্ত বাজেট না থাকায় উপজেলা, জেলা, এমনকি মেডিকেল কলেজ পর্যায়ের চিকিৎসকদের এক থেকে তিন মাস পর্যন্ত বেতন বকেয়া পড়েছে, অর্থকষ্টে থেকেও দিনরাত কাজ করে করোনা পরিস্থিতি মোকাবেলা করছেন তারা।

উল্লেখ্য গত ডিসেম্বরে নিয়োগ পাওয়া ৩৯তম বিসিএসের চিকিৎসকদের ক্ষেত্রে এমন ঘটনা বেশি যা সরকারী চাকরীতে সদ্য প্রবেশ করে চিকিৎসকদের মর্মাহত করছে৷

বিসিএস স্বাস্থ্য ক্যাডারদের সংগঠন হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশন বলেছে, এই সংখ্যা দুই হাজারের বেশি। দেশের সকল সরকারি কর্মকর্তার ন্যায় সব সরকারি হাসপাতালের চিকিৎসকদের বেতনের বিল জমা নেওয়া ‘আইব্যাস++’ নামক একটি সফটওয়্যারের মাধ্যমে। এ সফটওয়্যারে প্রত্যেক চিকিৎসকের নিজস্ব অ্যাকাউন্ট থাকে। নিজস্ব অ্যাকাউন্ট থেকে প্রতি মাসের বেতন বিল জমা দিতে হয়। চিকিৎসকরা নিজেই সেল্ফ ড্রয়িং অফিসার বলে তাদের বেতনের জন্য উর্ধতন কতৃপক্ষের সাক্ষরের প্রয়োজন হয় না।

চিকিৎসকেরা বলেছেন, দেশের অনেক উপজেলা থেকে সফটওয়্যারে বেতন বিল জমা দেওয়া যাচ্ছে না। বেতন বিল জমা দিতে গেলে ‘ইনসাফিশিয়েন্ট বাজেট বা অপর্যাপ্ত বরাদ্দ’ লেখা আসছে। সংশ্লিষ্ট হিসাব বিভাগ বলছে, চিকিৎসকদের বেতন বাবদ বরাদ্দ না আসায় এমন সমস্যা হচ্ছে। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে চিকিৎসকেরা সম্মুখসারির যোদ্ধা। এই কঠিন সময়েও সঠিক সময়ে চিকিৎসকদের বেতন না হওয়া অমানবিক ও দুঃখজনক।

এ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর প্রথম থেকেই বলে আসছিল তারা চেষ্টা করছেন। অবশেষে গত ৭ মে, ২০২০ তারিখে পরিচালক (অর্থ) ডা. শেখ মনজুর রহমান সাক্ষরিত এক নির্দেশনার মাধ্যমে জানানো হয় ইতিমধ্যেই জুন ২০২০ পর্যন্ত বেতন নিজ নিজ প্রতিষ্ঠানে প্রেরণ করা হয়েছে বলে উল্লেখ করেন, এ সমস্যা সমাধানের জন্য তিনি প্রতিষ্ঠান প্রধানদের এখন সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিসে যোগাযোগের কথা বলেন। এছাড়াও অধিকতর সহযোগীতার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক (অর্থ) ডা. ফরিদা ইয়াসমিন (মোবাইল নং ০১৭১১১৮৯৯৯৪) এর সাথে যোগাযোগ করার জন্য বলা হয়েছে৷

ইতিমধ্যে প্রতিবেদকের সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত পাঁচ জন চিকিৎসকদের সাথে কথা হয়। তারা জানান, ইতিমধ্যে স্বয়ংক্রিয়ভাবেই বাজেট এন্ট্রি হয়েছে। তারা বেতন বিল জমা দিতে পেরেছেন। কুষ্টিয়া সদর উপজেলার একজন চিকিৎসক জানান বাকী সহকর্মীদের বেতন বিল সফটওয়্যার নিলেও তারটি নিচ্ছে না। তবে এটি কেন হচ্ছে তা সংশ্লিষ্ট হিসাব বিভাগ দেখছে এবং তারা দ্রুত সমাধানের চেষ্টা করছে।

নিজস্ব প্রতিবেদক

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।