মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬৮ কার্তিক ১৪৩৩ · ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

সফল অস্ত্রোপচার শেষে দেশে ফিরল আহত খোকন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৭ মে ২০২৫, ৩:৫৭ · ২ মিনিটে পড়ুন
লেখার আকার

বুধবার, ০৭ মে, ২০২৫

৫ আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে মুখে গুলিবিদ্ধ হয়ে দেশজুড়ে আলোচিত খোকনচন্দ্র বর্মনের মুখমণ্ডলে রিকনস্ট্রাকশন সার্জারির প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন হয়েছে। উন্নত চিকিৎসার জন্য রাশিয়ায় পাঠানো এই সাহসী তরুণ আজ দেশে ফিরেছেন।

বুধবার (৭ মে) সকাল ৯টা ২৫ মিনিটে কাতার এয়ারওয়েজের (কিউআর -৬৪০) ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা ও সার্জন ডা. মাহমুদুল হাসান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিমানবন্দর স্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শামীমা সুলতানা।

চিকিৎসকদের বরাত দিয়ে ডা. মাহমুদুল হাসান জানান, দ্বিতীয় ধাপের অপারেশনে তার ওপর চোয়াল (ম্যাক্সিলা) পুনর্গঠন এবং বাম চোখের এনুক্লেশন করা হবে। এটি হবে সবচেয়ে জটিল ধাপ, যা তার মুখের চূড়ান্ত গঠনে নির্ধারক ভূমিকা রাখবে। এই ধাপে অংশ নেবেন রাশিয়ার একজন জাতীয় অধ্যাপক ও আরও দুইজন প্রফেসর।

 

তিনি বলেন, তৃতীয় ধাপে খোকনের নাক পুনর্গঠন (নাকের কনস্ট্রাকশন) করা হবে, যেটি তার বুকের পাঁজরের হাড় দিয়ে তৈরি করা হবে। এই ধাপটি সেপ্টেম্বর বা অক্টোবর মাসে সম্পন্ন হতে পারে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এর আগে সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় তাকে চিকিৎসার জন্য রাশিয়ায় পাঠানো হয়। গত ২২ এপ্রিল রাশিয়ার একটি হাসপাতালে তার মুখের নিচের চোয়ালে (ম্যান্ডিবল) টাইটেনিয়ামের পাত বসানো হয় এবং অস্টিওসিন্থেসিস পদ্ধতিতে জটিল অস্ত্রোপচার করা হয়। অপারেশনের সময় তার মুখ থেকে তিন থেকে চারটি ছররা বুলেটের অংশ বের করা হয়।

অস্ত্রোপচারের আগে খোকনের মুখের থ্রিডি মডেল তৈরি করে সার্জারি পরিকল্পনা করা হয়। চিকিৎসা কার্যক্রমের পুরো বিষয়টি তদারকি করেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম এবং উপদেষ্টার বিশেষ সরকারি প্রফেসর সাইদুর রহমান খসরু।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।