মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬২৭ আশ্বিন ১৪৩৩ · ২৯ রবিউস সানি ১৪৪৮
মেডিকেল কলেজ

সন্ধানী’র ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জামিল সিদ্দিকীপ্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০১৯, ১২:০০ · ২ মিনিটে পড়ুন
সন্ধানী’র ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
লেখার আকার

সন্ধানী’র ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৫ ফেব্রুয়ারি-২০১৯। সন্ধানী’র ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই উপলক্ষ্যে আজ সন্ধানী রংপুর মেডিকেল কলেজ ইউনিট বিভিন্ন কর্মসূচি আয়োজন করে।

♦কলেজ প্রাঙ্গনে সুদীর্ঘ র‍্যালি
♦কলেজে অধ্যক্ষ,হাসপাতালের পরিচালক, সন্ধানীর উপদেষ্টা সহ সন্ধানীর শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে আলোচনা সভা
♦বার্ষিক স্মরণিকা “দীপ্ত প্রহর- ২০১৯” এর মোড়ক উন্মোচন
♦কলেজ ক্যাম্পাসে দেয়ালিকা উদ্বোধন
♦কলেজ ক্যাম্পাসে আলপনা অঙ্কন

প্রথমেই একটি বর্ণার্ঢ্য র‍্যালি অধ্যক্ষের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে শহীদ রফিকুল ইসলাম মিলনায়তনের সামনে এসে শেষ হয় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সন্ধানী রংপুর মেডিকেল কলেজ ইউনিট এর সাধারণ সম্পাদক মোঃ মাসুদুর রহমান। সন্ধানী নিয়ে আলোচনায় বক্তব্য প্রদান করেন অধ্যাপক ডা: মুহা.নূর ইসলাম স্যার, অধ্যক্ষ, রংপুর মেডিকেল কলেজ, ডা:অজয় কুমার রায় স্যার,পরিচালক,রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও অধ্যাপক ডাঃশাহ্ মোঃ সরওয়ার জাহান স্যার।
আলোচনা সভায় সন্ধানী রংপুর মেডিকেল কলেজ ইউনিট এর উপদেষ্টা ডা:কামরুন্নাহার জুঁই ম্যাডাম, ডা:জেড আর জাহিদ স্যার,ডা:মন্জুরুল করিম প্রিন্স স্যার, ও ডা:তাপস বোস স্যার সন্ধানী সম্পর্কে তাৎপর্যপূর্ণ ও দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।। সবশেষে সন্ধানী রংপুর মেডিকেল কলেজ ইউনিট সভাপতি মোঃ আতিকুর রহমান বক্তব্য প্রদানের মাধ্যমে আলোচনা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
অনুষ্ঠানের পরবর্তী অংশে সকলের উপস্থিতিতে কেক কেটে সন্ধানীর ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সন্ধানীর কার্যক্রম সম্বলিত বার্ষিক প্রকাশনা ” দীপ্ত প্রহর-২০১৯” এর মোড়ক উন্মোচন, দেয়ালিকা উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের এক পর্যায়ে সন্ধানীর প্রতিষ্ঠা বার্ষিকীতে সন্ধানীকে ফুলেল শুভেচ্ছায় অভিনন্দন জানায় ভ্রাতৃপ্রতিম সংগঠন “ফ্রেন্ডস ফাউন্ডেশন”।

।। জয় হোক মানবতার,জয় হোক সন্ধানীর ।।

 

মোঃ আবদুল্লাহ আল মামুন,

রংপুর মেডিকেল কলেজ,রংপুর

খবরটি শেয়ার করুন
জামিল সিদ্দিকী

A dreamer who want to bring positive changes in health sector in Bangladesh.

সম্পর্কিত খবর

ঢামেকে ২১ দালাল আটক, বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা

সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দালাল নির্মূলে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। অভিযানে নারীসহ দালাল চক্রের ২১ সদস্যকে আটক করা হয়েছে। আটকদের বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করা হয়েছে। ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহানের নেতৃত্বে আজ (২৫ নভেম্বর)…

২৫ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজে হামল

রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ গত ১৮ নভেম্বর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী অভিজিত হাওলাদারের ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের হামলা করেছে শিক্ষার্থীরা। এসময় তারা প্রধান ফটক, নামফলক ও অভ্যন্তরে ভাঙচুর করে। আজ…

২৪ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

নিজস্ব হাসপাতাল ছাড়াই যশোর মেডিকেল পার করল ১৪ বছর!

শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ নিজস্ব হাসপাতাল ছাড়াই যশোর মেডিকেল কলেজ পার করেছে ১৪ বছর! ফলে এখনও শিক্ষার্থীদের প্রশিক্ষণ ক্লাসের জন্য দীর্ঘ ৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে যেতে হয় যশোর জেনারেল হাসপাতালে। এতে শিক্ষার্থীরা যেমন ভোগান্তির পাশাপাশি উন্নত চিকিৎসা সেবা থেকে…

২২ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।