মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬৩ কার্তিক ১৪৩৩ · ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
মেডিকেল কলেজ

গাজীপুরের আর্তমানবতার সেবায় এগিয়ে চলেছে মেডিসিন ক্লাব,শতামেক ইউনিট

জামিল সিদ্দিকীপ্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৫০ · ২ মিনিটে পড়ুন
গাজীপুরের আর্তমানবতার সেবায় এগিয়ে চলেছে মেডিসিন ক্লাব,শতামেক ইউনিট
লেখার আকার

গাজীপুরের আর্তমানবতার সেবায় এগিয়ে চলেছে মেডিসিন ক্লাব,শতামেক ইউনিট। আর্ত মানবতার সেবায় কাজ করে যাওয়া মেডিসিন ক্লাবের নবীনতম ইউনিটগুলোর মধ্যে একটি মেডিসিন ক্লাব, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ইউনিট অন্যতম।

বিশ্ব ডায়াবেটিস দিবসে র‍্যালি এবং আলোচনার সভার আয়োজনে মেডিসিন ক্লাব-শতামেক ইউনিটের শিক্ষার্থীরা …

২০১৬ সালে ইউনিট গঠনের পর ২০১৮ সালের নভেম্বর মাসে মেডিকেলের ৫ম বর্ষের শিক্ষার্থী এ.আর.নাহিদ কে সভাপতি এবং মলয়  চৌধুরী কে সাধারণ সম্পাদক করে পুর্নাঙ্গ কমিটির কার্যক্রম শুরু হয়। তখন থেকে গাজীপুরের এই ইউনিটটি মানবসেবায় নিরন্তর কাজ করে চলেছে। গত ২-৩ মাস জুড়ে মেডিকেল হাসপাতালে আসা প্রায় ৫০% রক্তের চাহিদার যোগান দিয়েছে মেডিসিন ক্লাব শতামেক ইউনিট। প্রায় ১৫ ব্যাগ রক্তের জোগান দেয়া হয় কেবল জানুয়ারি মাসেই – রক্তদাতারা বুঝে পেয়েছেন ডোনার কার্ড। সেই সাথে নতুন করে আরো কয়েকজন থ্যালাসেমিয়া রোগীকে নথিবদ্ধ করা হয় এবং তাদের চাহিদা অনুযায়ী রক্ত সরবরাহ করে ক্লাবটি। থ্যালাসেমিয়ার রোগীদের নিয়ে কাজ করে যাওয়া সংগঠনটি কিছুদিনের মধ্যেই সন্মাননা পুরষ্কার পায় ল্যাব ওয়ান ফাউন্ডেশনের সাথে যৌথভাবে সচেতনতামুলক সেমিনার আয়োজনের জন্য।

মেডিসিন ক্লাব-শতামেক ইউনিটের কয়েকজন সদস্য

পরবর্তীতে হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডাঃ আমীর হোসাইন রাহাত ক্লাবের পরবর্তী কার্যক্রম সুষ্টুভাবে পরিচালনার জন্য মেডিসিন ক্লাবের জন্য রুম বরাদ্দ করেন ; নতুন রুমে ক্লাবের কার্যক্রম শুরু হয়ে যাচ্ছে কিছুদিনের মধ্যেই। মেডিসিন ক্লাব তো কেবল একটি ক্লাব নয়, পরিবারও। ক্লাসে পড়ার যে বিষয়গুলো দুর্বোধ্য মনে হয়, পরস্পরের সহযোগিতার মাধ্যমে সেগুলো সহজ হয়ে যায়। তাই ক্যাম্পাসে নবাগত ব্যাচের শিক্ষার্থীদের জন্য পরিচিতিমুলক সভা ও প্রি-ক্লিনিক্যাল ক্লাসের আয়োজন করবার মাধ্যমে তাদের সাথে ক্লাবের সংযোগ বাড়ে এবং প্রায় অর্ধ শতাধিক নতুন সদস্য ক্লাবে যোগদান করে এছাড়া জাতীয় প্রেসক্লাবে মেডিসিন ক্লাব কেন্দ্রীয় পরিষদ (১৮-১৯)আয়োজিত ৩৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সরব উপস্থিতি ছিলো শতামেক ইউনিটের। এছাড়াও রক্তের গ্রুপ নির্ণয়, রক্তদান, ভ্যাকসিনেশন, প্রাকৃতিক দুর্যোগের সময় চিকিৎসা-সহায়তা দেওয়া, ত্রাণ বিতরণ, শীতে শীতবস্ত্র বিতরণ ইত্যাদি কাজ নিয়মিত করে চলেছে মেডিসিন ক্লাব শতামেক ইউনিট।

 

প্ল্যাটফর্ম ফিচার রাইটার : নূর ই আফসানা

মুগদা মেডিকেল কলেজ

সেশন – ২০১৫-১৬

খবরটি শেয়ার করুন
জামিল সিদ্দিকী

A dreamer who want to bring positive changes in health sector in Bangladesh.

সম্পর্কিত খবর

ঢামেকে ২১ দালাল আটক, বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা

সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দালাল নির্মূলে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। অভিযানে নারীসহ দালাল চক্রের ২১ সদস্যকে আটক করা হয়েছে। আটকদের বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করা হয়েছে। ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহানের নেতৃত্বে আজ (২৫ নভেম্বর)…

২৫ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজে হামল

রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ গত ১৮ নভেম্বর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী অভিজিত হাওলাদারের ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের হামলা করেছে শিক্ষার্থীরা। এসময় তারা প্রধান ফটক, নামফলক ও অভ্যন্তরে ভাঙচুর করে। আজ…

২৪ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

নিজস্ব হাসপাতাল ছাড়াই যশোর মেডিকেল পার করল ১৪ বছর!

শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ নিজস্ব হাসপাতাল ছাড়াই যশোর মেডিকেল কলেজ পার করেছে ১৪ বছর! ফলে এখনও শিক্ষার্থীদের প্রশিক্ষণ ক্লাসের জন্য দীর্ঘ ৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে যেতে হয় যশোর জেনারেল হাসপাতালে। এতে শিক্ষার্থীরা যেমন ভোগান্তির পাশাপাশি উন্নত চিকিৎসা সেবা থেকে…

২২ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।